Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ঝড়ো হাফ সেঞ্চুরির পর হ্যাটট্রিক, এসেই নায়ক মঈন

খেলা

টিবিএস রিপোর্ট
13 February, 2024, 06:05 pm
Last modified: 13 February, 2024, 06:55 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

ঝড়ো হাফ সেঞ্চুরির পর হ্যাটট্রিক, এসেই নায়ক মঈন

ঝড় তোলা হাফ সেঞ্চুরির পর বল হাতে ইংলিশ এই অলরাউন্ডার প্রতিপক্ষের জন্য হয়ে উঠলেন যমদূত, তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। 
টিবিএস রিপোর্ট
13 February, 2024, 06:05 pm
Last modified: 13 February, 2024, 06:55 pm

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে খেলতে এসেই হইচই ফেলে দিলেন মঈন আলী। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই সব আলো কেড়ে নিলেন তিনি। ঝড় তোলা হাফ সেঞ্চুরির পর বল হাতে ইংলিশ এই অলরাউন্ডার প্রতিপক্ষের জন্য হয়ে উঠলেন যমদূত, তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান পাহাড় গড়ে চট্টগ্রামকে ৭৯ রানে হারিয়েছে কুমিল্লা। দলটির জয়ে বড় অবদান রাখা মঈন ২৪ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫৩ রানের খুনে ইনিংস খেলেন। পরে অফ স্পিনে ৩.৩ ওভারে ২৩ রানে নেন ৪টি উইকেট। এর মধ্যে টানা তিন বলে উইকেট। চট্টগ্রামের তিন পেসার শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খানকে ফিরিয়ে হ্যাটট্রিকের স্বাদ নেন মঈন। 

বিপিএলের ইসিহাতের অষ্টম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তারকা এই অলরাউন্ডার। তার আগে বিপিএলে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ সামি, আল-আমিন হোসেন, আলিস আল ইসলাম, পাকিস্তানের আরেক পেসার ওয়াহাব রিয়াজ, ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল, মৃতুঞ্জয় চৌধুরী ও শরিফুল ইসলাম। গত ১৯ জানুয়ারি কুমিল্লার বিপক্ষে হ্যাটট্রিক করেন শরিফুল, দ্বিতীয় বোলার হিসেবে এবারের বিপিএল একই কীর্তিতে নাম তুললেন মঈন। 

বিপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন মোহাম্মদ সামি। সাবেক এই পেসার ২০১২ বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন। তিন বলে তার শিকার ছিল ড্যারেন স্টিভেনস, আফতাব আহমেদ ও রানা নাভেদুল হাসান। ২০১৫ সালে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিপিএলে হ্যাটট্রিকের স্বাদ নেন ডানহাতি পেসার আল-আমিন। বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টার্সের মুমিনুল হক, রবি বোপারা ও নুরুল হাসান সোহানকে ফেরান তিনি। 

বিপিএল অভিষেকেই বাজিমাত করেন আলিস আল ইসলাম। ২০১৯- এর আসরে ঢাকা ডায়নামাইটসের নেট বোলার থেকে ম্যাচে সুযোগ পেয়ে যাওয়া ডানহাতি এই অফ স্পিনার তিন বলে ফেরান রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা ও ফরহাদ রেজাকে। বিপিএলের অভিষেকেই হ্যাটট্রিক করা প্রথম বোলার তিনি।

২০১৯ বিপিএলে হ্যাটট্রিক করেন ওয়াহাবও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ডানহাতি এই পেসার খুলনা টাইটান্সের ডেভিড ভিসা, তাইজুল ইসলাম ও সাদ্দাম হোসেনকে ফিরিয়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েন। এই আসরে হ্যাটট্রিকের স্বাদ পান রাসেলও। ঢাকা ডায়নামাইটসের এই অলরাউন্ডার টানা তিন বলে চিটাগং ভাইকিংসের মুশফিকুর রহিম, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকাকে আউট করেন।

আলিসের মতো মৃত্যুঞ্জয়ও বিপিএল অভিষেকে হ্যাটট্রিক করেন। বিপিএলের ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করেন বাঁহাতি এই পেসার। ২০২২ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে একে একে তিনি সাজঘরে ফেরান সিলেট সানরাইজার্সের এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও রবি বোপারাকে। চলতি আসরে কুমিল্লার খুশদিল শাহ, রস্টন চেস ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে এলিট এই তালিকায় নাম তোলেন শরিফুল। 

Related Topics

টপ নিউজ

মঈন আলী / কুমিল্লা ভিক্টোরিয়ান্স / হ্যাটট্রিক / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net