Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মেসি-সুয়ারেজের গোলের পরও আল-হিলালের কাছে মায়ামির হার

খেলা

টিবিএস রিপোর্ট
30 January, 2024, 10:25 am
Last modified: 30 January, 2024, 01:35 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 

মেসি-সুয়ারেজের গোলের পরও আল-হিলালের কাছে মায়ামির হার

রিয়াদ সিজন কাপ খেলতে মেসির ইন্টার মায়ামি এখন রোনালদোর সৌদি আরবে। সেখানে প্রথম ম্যাচে নেইমারের আল-হিলালের কাছে হেরে গেছেন মেসি-সুয়ারেজরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ম্যাচে গোল পেয়েছেন মেসি-সুয়ারেজ যুগলবন্দী, তবে দলকে জেতাতে পারেননি তারা। 
টিবিএস রিপোর্ট
30 January, 2024, 10:25 am
Last modified: 30 January, 2024, 01:35 pm

রিয়াদ সিজন কাপে নিজেদের প্রথম ম্যাচে আল-হিলালের কাছে ৪-৩ গোলের ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। ম্যাচের এক পর্যায়ে ৩-১ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৩-৩ এ সমতায় ফেরেন মেসি-বুস্কেটরা। শেষ পর্যন্ত আরেকটি গোল করে জয় ছিনিয়ে নেয় আল-হিলাল। 

রিয়াদ সিজন কাপ খেলতে মেসির ইন্টার মায়ামি এখন রোনালদোর সৌদি আরবে। সেখানে প্রথম ম্যাচে নেইমারের আল-হিলালের কাছে হেরে গেছেন মেসি-সুয়ারেজরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ম্যাচে গোল পেয়েছেন মেসি-সুয়ারেজ যুগলবন্দী, তবে দলকে জেতাতে পারেননি তারা। 

আল-হিলালের হয়ে যদিও খেলতে নামেননি নেইমার। তাই মাঠে আরেকবার একসঙ্গে দেখা যায়নি মেসি-নেইমার-সুয়ারেজকে। তবে দর্শকদের পয়সা উসুল করেছে মাঠে দুই দলের লড়াই। ম্যাচের ১৩ মিনিটের মধ্যে আল-হিলালকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন মিত্রোভিচ ও হামদান। সুয়ারেজের ৩৪ মিনিটের গোল ইন্টার মায়ামিকে ম্যাচে ফেরায়। 

কিন্তু ৪৪ মিনিটে মাইকেলের গোলে ব্যবধান আবারও বাড়ায় আল-হিলাল। এরপর শুরু হয় মেসি জাদু। পেনাল্টি থেকে ৫৪ মিনিটে ব্যবধান ৩-২ করেন আর্জেন্টাইন কিংবদন্তি। ঠিক এরপরের মিনিটেই দুর্দান্ত এক পাসে হিলালের রক্ষণ ভেদ করে এক পাস দেন তিনি, সেই পাস ধরে মায়ামিকে সমতায় ফেরান রুইজ। 

ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার পথে তখনই হিলালের হয়ে জয়সূচক গোলটি করেন ম্যালকম। পরের ম্যাচের জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা সব ফুটবল ভক্তের। কারণ সেখানে যে মুখোমুখি হবেন মেসি-রোনালদো। ইন্টার মায়ামি খেলবে আল-নাসেরের বিরুদ্ধে। ফুটবল বিশ্বের নজর থাকবে সেই ম্যাচের দিকেই।

Related Topics

টপ নিউজ

আল-হিলাল / ইন্টার মায়ামি / মেসি / সুয়ারেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net