Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
ঐতিহাসিক জয়ে আবেগাপ্লুত লারা-হুপাররা

খেলা

টিবিএস রিপোর্ট
28 January, 2024, 05:45 pm
Last modified: 29 January, 2024, 02:05 pm

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • লারার ভবিষ্যদ্বাণী সত্যি হলো, সেমিতে উঠলো আফগানিস্তান
  • ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত
  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ঐতিহাসিক জয়ে আবেগাপ্লুত লারা-হুপাররা

দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারানোয় আবেগাপ্লুত হয়ে পড়েন লারা-হুপাররা, ঐতিহাসিক জয়ের উদযাপনে তাদের চোখে থাকলো আনন্দাশ্রু।
টিবিএস রিপোর্ট
28 January, 2024, 05:45 pm
Last modified: 29 January, 2024, 02:05 pm

ওয়েস্ট ইন্ডিজের মানুষ একটু বেশি আমুদে। দেশটির তারকা ক্রিকেটার ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামিদের জীবন ধারণ দেখলেই কিছুটা ধারণা পাওয়া যায়। বিশ্ব মাতিয়ে ফিরলেও ক্যারিবীয় অনেক ক্রিকেটারই ক্রিকেটকে নিছকই বিনোদনের খোরাক মনে করেন। কিন্তু এই বিনোদনেও আছে হাসি-কান্না। তাই তো ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর চোখের পানি ধরে রাখতে পারলেন না দেশটির দুই কিংবদন্তি ব্রায়ান লারা ও কার্ল হুপার। 

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শামার জোসেফের অবিশ্বাস্য বোলিংয়ে পাওয়া রোমাঞ্চকর এই জয়ে দীর্ঘ অপেক্ষা ফুরিয়েছে ক্যারিবীয়দের। ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারাল ক্রেইগ ব্রাথওয়েটের দল। সর্বশেষ ১৯৯৭ সালে পার্থে অজিদের বিপক্ষে টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। এতোদিন পরে 'মাইটি' অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারানোয় আবেগাপ্লুত হয়ে পড়েন লারা-হুপাররা। উদযাপনে তাদের চোখে থাকলো আনন্দাশ্রুও।

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য কক্ষে ছিলেন লারা। অজিদের শেষ উইকেট জশ হ্যাজলউডকে শামার বোল্ড করতেই লাফিয়ে ওঠেন টেস্ট ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৪০০ রানের ইনিংস খেলা সাবেক এই ব্যাটসম্যান। উঠেই জড়িয়ে ধরেন সেখানে থাকা অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে। 

The 3 Kings…@gilly381 @BrianLara #Smithy
❤️ test cricket…@FoxCricket pic.twitter.com/rQBxho9z3B— Mark Howard (@MarkHoward03) January 28, 2024

বসা থেকে লাফিয়ে উঠে তখন দাঁড়িয়ে ধারাভাষ্য দিয়ে যাচ্ছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান স্মিথ। এরপর কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন লারা, চোখের কোণে জমা হয় পানি। তার উচ্ছ্বাসে সঙ্গী হন গিলক্রিস্টও, বোঝার উপায় ছিল না তার দলই হেরে গেছে।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের ধারাভাষ্য কক্ষে থাকা লারা, গিলক্রিস্ট ও স্মিথের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আজকের দিনটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য বড় দিন জানিয়ে লারা বলতে থাকেন, 'অবিশ্বাস্য। ২৭ বছর পর তারা অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য দিনটা অনেক বড়। দলের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন, কী দারুণ এক উপলক্ষ্য!'

এক্স-এ আরও একটি ভিডিও ঘুরছে। যে ভিডিওতে কার্ল হুপারকে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কার্ল হুপারকে কাঁদতে দেখা দেখা যায়। নিজেদের দলের জয় নিশ্চিত হওয়ার পর আনন্দে-উচ্ছ্বাসে দরজার কাছে গিয়ে মুখ লুকিয়ে কাঁদতে থাকেন তিনি। কিছুক্ষণ পর থামেন হুপার, তবে চোখ মুছতে মুছতে এগিয়ে আসার সময় কোনো কথা বলতে পারেননি তিনি।  

What it means to Carl Hooper! @abcsport #AUSvWI pic.twitter.com/5TlnhWezRS— Ben Cameron (@BenCameron23) January 28, 2024

দ্বিতীয় টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। এই হারে অপরাজেয় থাকার একটি রেকর্ড গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়ার। প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট হারলো টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা। ক্যারিবীয়দের প্রথম ইনিংস থামে ৩১১ রানে। ৯ উইকেটে ২৮৯ রান তুলে অজিরা ইনিংস ঘোষণা করে, প্রথম ইনিংসে ২২ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রাথওয়েটের দল দ্বিতীয় ইনিংসে ১৯৩ রান তুললে অজিদের লক্ষ্য দাঁড়ায় ২১৬ রান। ৫০.৫ ওভারে ২০৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিবীয়দের জয়ের নায়ক শামার। 

Related Topics

টপ নিউজ

ব্রায়ান লারা / কার্ল হুপার / ওয়েস্ট ইন্ডিজ / ঐতিহাসিক জয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • লারার ভবিষ্যদ্বাণী সত্যি হলো, সেমিতে উঠলো আফগানিস্তান
  • ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত
  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net