Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
বাঁ চোখের রেটিনার সমস্যায় ভুগছেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
24 January, 2024, 09:20 pm
Last modified: 24 January, 2024, 09:36 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

বাঁ চোখের রেটিনার সমস্যায় ভুগছেন সাকিব

চোখের রেটিনায় তরল পদার্থ জমে চোখে ঝাপসা দেখা, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট তৈরি হওয়ার কারণে ব্যাটিংয়ে অসুবিধা হচ্ছে সাকিব আল হাসানের।
টিবিএস রিপোর্ট
24 January, 2024, 09:20 pm
Last modified: 24 January, 2024, 09:36 pm

দেশে-বিদেশে অনেক চিকিৎসককে দেখিয়েও লাভ হচ্ছিল না সাকিব আল হাসানের। তার চোখের সমস্যাই ধরা যাচ্ছিল না। অবশেষে অভিজ্ঞ এই অলরাউন্ডারের চোখে সমস্যা ধরতে পেরেছেন চিকিৎসকরা। বাঁ চোখের রেটিনার সমস্যায় ভুগছেন সাকিব, যে কারণে ব্যাটিংয়ের সময় ঠিকভাবে বল দেখতে পাচ্ছেন না তিনি। 

বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। সাকিবের চোখের সমস্যার নাম এক্সট্রাফোভিয়াল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি বা সংক্ষেপে সিএসআর। মূলত বাঁ চোখের রেটিনায় তরল পদার্থ জমে চোখে ঝাপসা দেখা, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট তৈরি হওয়ার কারণে ব্যাটিংয়ে অসুবিধা হচ্ছে তার। 

চোখের এই রোগের কারণে বল দেখতে সমস্যা হওয়ার কথা, কারণ বস্তুর আকার আকৃতি দেখার সময় দৃষ্টিবিভ্রম হওয়া এর অন্যতম লক্ষণ। টাইপ 'এ' পার্সোনালিটি সম্পন্ন মানুষের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যাথলেটরা সাধারণত এ ধরনের ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। মানসিক চাপ থেকে এই সমস্যা বৃদ্ধি পায়, তবে সমস্যাটা এমনিতেই চলে যায়। ফলে আপাতত নমনীয় চিকিৎসাতেই কাজ হবে বলে মনে করছে বিসিবির মেডিকেল টিম।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, 'বাঁ চোখে সমস্যা হচ্ছে সাকিবের। বাংলাদেশ ও দেশের বাইরের চক্ষু বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে এবং একাধিক মূল্যায়নের পর নিশ্চিত হওয়া গেছে যে, বাঁ চোখের এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) রোগে ভুগছে সে। সমস্যা সমাধানে আপাতত নমনীয় চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

চোখের সমস্যা মেটাতে না পেরে বিপিএলের মাঝেই সিঙ্গাপুর যান সাকিব। রংপুর রাইডার্সের হয়ে এক ম্যাচ খেলে গত ২১ জানুয়ারি সিঙ্গাপুরে যান তিনি। সেখানে র‍্যাফলস আই সেন্টার ও ন্যাশনাল আই হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান বাংলাদেশ অলরাউন্ডার। চিকিৎসকদের সম্মিলিত সিদ্ধান্তে ঠিক করা হয়েছে তার চোখের চিকিৎসাপদ্ধতি। আজ রাতে ঢাকা ফিরে কাল দুপুরে সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। 

সাকিবের চোখের সমস্যা ধরা পড়ে গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে। ব্যাটিংয়ের সময় বলা দেখা নিয়ে খুবই অস্বস্তিতে পড়েন তিনি। চেন্নাইয়ে চিকিৎসক দেখান সাকিব, তাকে চোখের ড্রপ দেওয়া হয় সে সময়। তবে সেই ড্রপ কাজে আসেনি। 'স্ট্রেস' থেকে তার চোখের সমস্যা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। চাপ কমে গেলে সমস্যা কমে যাবে বলেও জানানো হয়। 

চোটের কারণে বিশ্বকাপের শেষ অংশে ছিটকে যাওয়া সাকিব যুক্তরাষ্ট্রে যান পরিবারের কাছে। চাপ কমলেও তার চোখের সমস্যা দূর হয়নি। যুক্তরাষ্ট্র গিয়ে আবারও চিকিৎসক দেখান তিনি। যদিও তার চোখে কোনো সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা। চাপ ছিল না বলেই চোখের সমস্যা পাওয়া যায়নি বলে ধরে নেওয়া হয়। 

এরপর নির্বাচনের মাঠে তুমুল ব্যস্ত থাকতে হয় মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবকে। ব্যস্ততা, চাপে আবারও চোখের সমস্যা ফিরে আসে তার। রংপুর রাইডার্সের অনুশীলনে চমশা পরে ব্যাটিং করেও পাননি সমাধান। স্ট্রেস থেকেই চোখের সমস্যা হচ্ছে কিনা, সেটা নিশ্চিত হতে লন্ডনে চিকিৎসক দেখাতে যান সাকিব। সেটাতেও কাজ না হওয়ায় সিঙ্গাপুরে উড়ান দেন তিনি, তাতে অবশেষে মিলল সমাধানের পথ।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / চোখের সমস্যা / বাংলাদেশ ক্রিকেট দল / বিপিএল / রংপুর রাইডার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net