Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
রেকর্ড গড়ে তামিমদের রান পাহাড় টপকাল বিজয়ের খুলনা

খেলা

টিবিএস রিপোর্ট
22 January, 2024, 10:15 pm
Last modified: 22 January, 2024, 10:23 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

রেকর্ড গড়ে তামিমদের রান পাহাড় টপকাল বিজয়ের খুলনা

এভিন লুইসের তাণ্ডবের সঙ্গে খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, শেই হোপদের দারুণ ব্যাটিংয়ে বরিশালের বড় সংগ্রহও মামুলি হয়ে ওঠে। পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে তামিমের দলের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল তারা।
টিবিএস রিপোর্ট
22 January, 2024, 10:15 pm
Last modified: 22 January, 2024, 10:23 pm

দারুণ শুরু এনে দিলেন তামিম ইকবাল, তাল মেলালেন সৌম্য সরকার। পরে ঝড়ো ব্যাটিংয়ে দুর্বার ইনিংস খেললেন মুশফিকুর রহিম, অবদান রাখলেন মাহমুদউল্লাহ রিয়াদও। তাদের ব্যাটে এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রড় গড়লো ফরচুন বরিশাল। কিন্তু এভিন লুইসের তাণ্ডবের সঙ্গে খুলনা টাইগার্সের অধিনায়ক এনামুল হক বিজয়, আফিফ হোসেন, শেই হোপদের দারুণ ব্যাটিংয়ে এই রানও মামুলি হয়ে ওঠে। পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বরিশালের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল খুলনা।

সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে ফরচুন বরিশালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স। দারুণ জয়ে শুরু করা তামিমের বরিশালকে পরের ম্যাচেই হারের স্বাদ নিতে হলো। টানা দ্বিতীয় জয় পেল খুলনা, তারাই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। টস হেরে আগে ব্যাটিং করতে নামা বরিশাল ৪ উইকেটে ১৮৭ রান তোলে। জবাবে ১২ বল হাতে রেখেই বড় জয় নিশ্চিত করে খুলনা।   

বড় লক্ষ্য তাড়ায় দুরন্ত সূচনা পায় খুলনা টাইগার্স। উইকেটে নেমেই ঝড় বইয়ে দেন দলটির ক্যারিবীয় ওপেনার এভিন লুইস। রান তোলার সুর ঠিক রেখে তাকে বেশি স্ট্রাইক দেন অধিনায়ক বিজয়। উদ্বোধনী জুটি থেকে ৭৭ রান পায় খুলনা। এর মধ্যে লুইসের রানই ৫৩, বিজয়ের অবদান ২১। ব্যাটকে তরবারিতে পরিণত করা লুইস ২২ বলে ৫টি করে চার ও ছক্কায় ৫৩ রান করে আউট হন। 

তার তাণ্ডবে ৬ ওভারের পাওয়ার প্লে থেকে ৮৭ রান পায় খুলনা, যা বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ। আগের দুটি সর্বোচ্চ রানের পাওয়ার প্লেও ছিল খুলনার। ২০১৯ বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮৩ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭৪ রান করে তারা। লুইস তাণ্ডবে এবার নিজেদের রেকর্ডই ছাড়িয়ে ঘেল খুলনা। দলীয় ৭৭ রানে লুইস বিদায় নিলে খুলনার রান তোলার গতি একটু কমে, এরপরও গড়ে ওভার প্রতি ১০ রানের বেশি করে তোলেন ম্যাচসেরা বিজয় ও আফিফ হোসেন ধ্রুব।

দ্বিতীয় উইকেটে জুটি গড়া এই দুই ব্যাটসম্যান ৫৯ বলে যোগ করেন ৭৫ রান। ৩৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৪১ রান করা আফিফের বিদায়ে ভাঙে এই জুটি। শেই হোপকে সঙ্গে নিয়ে বাকি কাজ সারেন নেতার মতোই খেলা বিজয়। ৪৪ বলে ৩টি করে চার ছক্কায় হার না মানা ৬৩ রান করেন তিনি। ১০ বলে ৫টি চারে ২৫ রানে অপরাজিত থাকেন হোপ। বরিশালের মোহাম্মদ ইমরানই ২টি উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা ফরচুন বরিশালের শুরুটা ভালো না হলেও সামলে নেন তামিম ও সৌম্য সরকার। দলীয় ১৪ রানে ইব্রাহিম জাদরান আউট হওয়ার পর দাপুটে ব্যাটিং শুরু করেন এ দুজন। ২১ বলে ৪৬ রানের জুটি গড়েন তারা। দারুণ শুরু করা সৌম্য রান আউট হয়ে ফেরার আগে ১০ বলে ২টি চার ও একটি ছক্কায় ১৭ রান করেন। 

এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন তামিম। ৩৩ বলে ৫টি চারে ৪০ রান করে আউট হন তামিম। এই ইনিংস দিয়ে বিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেন তিনি। নিজেদের প্রথম ম্যাচে ৩৩ রান করেন দীর্ঘদিন পর বিপিএল দিয়ে ম্যাচে ফেরা বরিশাল অধিনায়ক। 

এরপর মুশফিক ঝড়ো ব্যাটিং করেন শেষ বল পর্যন্ত। ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৩৯ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬৮ রানরে চোখ ধাঁধানো ইনিংস খেলেন। বিপিএলে এটা তার ১৯তম হাফ সেঞ্চুরি। আর ২৪ রান হলেই দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ৩ হাজার পূর্ণ হবে তার। আসরটিতে ১০৭ ইনিংসে ৩৮.১৫ গড়ে মুশফিকের রান ২ হাজার ৯৭৬। মাহমুদমুদউল্লাহ রিয়াদ ১৯ বলে ২টি করে চার ও ছক্কায় ২৭ রান করেন। খুলনার ওশানে থমাস, নাসুম আহমেদ ও মকিদুল ইসলাম মুগ্ধ একটি করে উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

খুলনা টাইগার্স / ফরচুন বরিশাল / তামিম ইকবাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / এনামুল হক বিজয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net