Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
আরও একবার ফেবারিট হয়ে কোর্টে নামছেন জোকোভিচ

খেলা

টিবিএস ডেস্ক
10 January, 2024, 06:10 pm
Last modified: 10 January, 2024, 06:12 pm

Related News

  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের রাজা আলকারাজ
  • হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন জোকোভিচ
  • নাদালের কাছে জোকোভিচই ইতিহাস সেরা
  • প্রথম ইতালিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সিনারের ইতিহাস

আরও একবার ফেবারিট হয়ে কোর্টে নামছেন জোকোভিচ

নাদালের ২২ ছাড়িয়ে ইতোমধ্যে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড নিজের করে নিয়েছেন জোকোভিচ। তার সামনে আরও একটি দারুণ রেকর্ড গড়ার হাতছানি।
টিবিএস ডেস্ক
10 January, 2024, 06:10 pm
Last modified: 10 January, 2024, 06:12 pm
ছবি: রয়টার্স

রজার ফেদেরার, রাফায়েল নাদালরা সেরা সময়ে থাকতেই নিজেকে কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করেন নোভাক জোকোভিচ। সময় যতো গড়িয়েছে, ততো দাপট বেড়েছে সার্বিয়ান এই টেনিস তারকার। টেনিসের দুই কিংবদন্তি ফেদেরার ও নাদালকে কম হতাশায় ডোবাননি তিনি। ফেদেরার অবসরে, নাদাল ক্যারিয়ারের শেষ সময়ে; জোকোভিচের জন্য মাঠ এখন অনেকটাই ফাঁকা। 

তবু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল হতে পারতেন জোকোভিচের জন্য চিন্তার কারণ। কিন্তু আসরটি খেলাই হচ্ছে না স্প্যানিশ টেনিস কিংবদন্তির। চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন নাদাল। 

অন্যদিকে আরও একবার ফেবারিট হিসেবে ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে মাঠে নামছেন জোকোভিচ। যদিও পুরো ফিট নন তিনি, কব্জির চোটে ভুগতে হচ্ছে তাকে। এ ছাড়া তরুণ স্প্যানিয়ার্ড কার্লোস আলকারাজও হতে পারেন তার পথের বাধা। আগামী ১৪ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন, শেষ হবে ২৮ জানুয়ারি। 

গত বছর ফাইনালে স্টেফানোস সিটসিপাসকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো মেলবোর্ন পার্কে শিরোপা উদযাপন করেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। পাশাপাশি ২০২৩ ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের শিরোপাও জেতেন টেনিসের এই নাম্বার ওয়ান। 

কিন্তু উইম্বলডনের রুদ্ধশ্বাস ফাইনালে আলকারাজের কাছে হেরে যান তিনি। হ্যামস্ট্রিং চোটের কারণে গত অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি ২০ বছর বয়সী আলকারাজের। দুটি গ্র্যান্ড স্ল্যাম ও র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর স্থান নিয়ে এবার তিনি অস্ট্রেলিয়ান ওপেন খেলতে যাচ্ছেন। 

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শুরুর কদিন আগে অস্ট্রেলিয়ায় জয়ের মালা ছিঁড়েছে জোকোভিচের। ইউনাইটেড কাপে সার্বিয়ার হয়ে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান অ্যালেক্স ডি মিনরের বিপক্ষে ৬-৪, ৬-৪ গেমে হারেন তিনি। এই হারে থামে অস্ট্রেলিয়ার মাটিতে তার জয়রথ। অজিদের মাটিতে টানা ৪৩ জিতেছেন তিনি।  

ডি মিনরের বিপক্ষে হারের পর জোকোভিচ বলেন, 'আমি মনে করি অস্ট্রেলিয়ান ওপেনের আগে নিজেকে সঠিকভাবে ফিরিয়ে আনতে আমি যথেষ্ঠ সময় পাবো। এই মুহূর্তে এটা খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ান ওপেনে আমি সব সময়ই সেরা পারফর্ম করতে চাই।' 

তারকা এই টেনিস খেলোয়াড় আরও বলেন, 'যখন আমি ফিট থাকি, পারফরম্যান্সের সর্বোচ্চ পর্যায়ে থাকি। তখন আমি স্ল্যাম কিংবা অন্য যেকোনো টুর্নামেন্টে জিততে পারি। ওই সময় আমার মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করে না। আমি আরও বেশি রেকর্ড ভাঙতে চাই, টেনিসে আরও বেশি করে ইতিহাস গড়তে চাই, এটা এখন আর গোপন কোনো বিষয় নয়।'

নাদালের ২২ ছাড়িয়ে ইতোমধ্যে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের (২৪টি) রেকর্ড নিজের করে নিয়েছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন জিতলে সাবেক নারী টেনিস তারকা মার্গারের্ট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছাড়িয়ে যাবেন তিনি। 

Related Topics

টপ নিউজ

নোভাক জোকোভিচ / অস্ট্রেলিয়ান ওপেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের রাজা আলকারাজ
  • হাঁটুর চোটে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন জোকোভিচ
  • নাদালের কাছে জোকোভিচই ইতিহাস সেরা
  • প্রথম ইতালিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সিনারের ইতিহাস

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net