নিষেধাজ্ঞা পাওয়া তিন ক্রিকেটারকে ভারত সফরের দলে রাখল আফগানিস্তান
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই সফরে আফগানদের নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান। ১১ থেকে ১৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান ও ভারত।
আফগানিস্তান দলে আছেন কিছুদিন আগেই নিষেধাজ্ঞা পাওয়া তিন ক্রিকেটার ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, মুজিব উর রহমান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে ২০২৪-এর কেন্দ্রীয় চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এই তিনজন। এর জেরে তাদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তিপত্র বাতিল করে এসিবি।
এখন এই ক্রিকেটারকে নিয়েই ভারত সফরে যাচ্ছে আফগানরা। আফগানিস্তান সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সেই সফরে বিগ ব্যাশে থাকায় মুজিব খেলেননি । তবে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে টুর্নামেন্ট বেশিদিন খেলতে পারেননি এসিবি তার অনাপত্তিপত্র বাতিল করায়।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের দল:
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, নাভিন উল হক, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমদ, ফজল হক ফারুকি, কায়েস আহমাদ, গুলবদিন নাইব, মোহাম্মদ সেলিম, ফরিদ আহমদ।
