Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
নিউজিল্যান্ডের মাটিতে আরেক স্মরণীয় জয় বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
27 December, 2023, 03:30 pm
Last modified: 27 December, 2023, 03:44 pm

Related News

  • হাথুরুসিংহের চোখে সফল নিউজিল্যান্ড সফর
  • আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ
  • অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ, সিরিজ জয়ের আশা নিভু নিভু
  • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তানভীর
  • বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

নিউজিল্যান্ডের মাটিতে আরেক স্মরণীয় জয় বাংলাদেশের

লক্ষ্য ছোট হলেও কিউই বোলিং আক্রমণ সামলে সেটি টপকে যেতে বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় ভূমিকা লিটন দাসের। ওপেন করতে নেমে লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অবিচল ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
27 December, 2023, 03:30 pm
Last modified: 27 December, 2023, 03:44 pm

টেস্ট, ওয়ানডের পর এবার নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচও জিতল বাংলাদেশ। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে নাজমুল হাসান শান্তর দল। 

লক্ষ্য ছোট হলেও কিউই বোলিং আক্রমণ সামলে সেটি টপকে যেতে বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় ভূমিকা লিটন দাসের। ওপেন করতে নেমে লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অবিচল ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। 

বল হাতে শরিফুল-মেহেদি-মুস্তাফিজদের দারুণ পারফরম্যান্সকে বৃথা যেতে দেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে লিটন দাস খেলেছেন দারুণ গুরুত্বপূর্ণ এক ইনিংস। ১৩৫ রানের লক্ষ্য বাংলাদেশ আট বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে টপকে গেছে লিটনের দৃঢ়তায়। ৩৬ বলে দুই চার ও এক ছয়ে ৪২ রান করে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। 

ব্যাট হাতে ছোট ছোট অবদান রেখেছেন সৌম্য সরকার, তাওহিদ হৃদয় আর অধিনায়ক নাজমুল হাসান শান্তও। শেষদিকে ফিনিশিংয়ের কাজটা দুর্দান্তভাবে করেছেন মেহেদি হাসান। এসব একসাথে মিলিয়ে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ৷ 

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে দেয় বাংলাদেশ। ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে কিউইরা। 

ইনিংসের প্রথম দুই ওভারেই মেহেদি হাসান ও শরিফুল ইসলামের তোপে পড়ে নিউজিল্যান্ড। পরপর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন শরিফুল। 

প্রথম ওভারের চতুর্থ বলে টিম সেইফার্টকে বোল্ড করেন মেহেদি। দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপসকে সাজঘরে ফেরান শরিফুল। কিউইদের ইনিংসে তেমন বড় কোনো জুটি গড়ে ওঠেনি। 

ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেছেন জেমস নিশাম। তার ২৯ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছয়ের মার। বাংলাদেশের হয়ে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন শরিফুল, দুটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও মেহেদি।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • হাথুরুসিংহের চোখে সফল নিউজিল্যান্ড সফর
  • আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ
  • অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ, সিরিজ জয়ের আশা নিভু নিভু
  • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তানভীর
  • বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net