Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
পার্থ টেস্টে ফিলিস্তিনকে সমর্থন দিতে পারছেন না খাজা

খেলা

টিবিএস ডেস্ক
13 December, 2023, 02:40 pm
Last modified: 13 December, 2023, 06:48 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

পার্থ টেস্টে ফিলিস্তিনকে সমর্থন দিতে পারছেন না খাজা

স্লোগানসম্বলিত জুতো পরে পার্থ টেস্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে চেয়েছিলেন খাজা। কিন্তু আইসিসির বিধিনিষেধের কারণে সেটা পারছেন না অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান।
টিবিএস ডেস্ক
13 December, 2023, 02:40 pm
Last modified: 13 December, 2023, 06:48 pm

পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের আগে স্লোগানসম্বলিত জুতো পরে অনুশীলন করেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটসম্যানের জুতোয় লেখা ছিল, 'প্রতিটি জীবনই সমান মূল্যবান, স্বাধীনতা একটি মানবাধিকার।' নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। তবে ফিলিস্তিনিদের সমর্থন দিতেই যে তার এই বার্তা, সেটা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। পার্থ টেস্টে এই জুতো পরেই খেলতে চেয়েছিলেন খাজা। কিন্তু আইসিসির বিধিনিষেধের কারণে সেটা পারছেন না তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অজি পেসার জানিয়েছেন, এ নিয়ে আইসিসি থেকে বাধা থাকায় স্লোগানসম্বলিত জুতো পরে খেলতে নামবেন না খাজা। যদিও অজি পেসার মনে করেন, হইচই করা উদ্দেশ্য ছিল না খাজার এবং এতে খুব বেশি মানুষের অভিযোগ থাকতো না। 

ম্যাচের আগেরদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, 'উজির (উসমান খাজা) সঙ্গে মাত্রই কথা হয়েছে আমার এবং সে এটা করবে না। আইসিসির নিয়মের ব্যাপারটি এখানে চলে আসছে এবং আমি ঠিক জানি না, উজি এটা আগে থেকে জানত কিনা। তবে উজি চায় না, এটা নিয়ে খুব হইচই হোক। তার বুটে লেখা ছিল, 'প্রতিটি জীবনই সমান মূল্যবান' এবং আমার মনে হয়, এটায় কারও দ্বিমত খুব একটা নেই। তার এই বার্তা নিয়ে কারও খুব একটা অভিযোগ আছে বলে মনে হয় না।'

নিজেদের দৃষ্টিভঙ্গি ও খাজার পাশে থাকার কথা উল্লেখ করে অজি অধিনায়ক আরও বলেন, 'আমাদের দলের সবচেয়ে বড় শক্তির জায়গাগুলোর একটি হলো, দলের সবারই নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, ব্যক্তিগত ভাবনা আছে। আজ উজির সঙ্গে কিছুটা কথা হয়েছে, আমার মনে হয় না সে এরকম চায় যে এটা নিয়ে অনেক তোলপাড় হোক। তবে আমরা তার পাশে আছি। তার জুতোয় লেখা ছিল "প্রতিটি জীবনই সমান মূল্যবান' এবং আমরা তা সমর্থন করি।"

এ নিয়ে বিবৃতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেটারদের মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করলেও এই ক্ষেত্রে আইসিসির বিধিনিষেধ মেনে নেওয়ার পরামর্শ দেশটির ক্রিকেট বোর্ডের। বিবৃতিতে বলা হয়েছে, 'আমাদের ক্রিকেটারদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করার অধিকারকে আমরা সমর্থন করি। তবে ব্যক্তিগত বার্তা প্রকাশের ক্ষেত্রে আইসিসির বিধিনিষেধ আছে এবং আমরা আশা করি ক্রিকেটাররা তা মেনে চলবে।'

আইসিসির নিয়ম অনুযায়ী, খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালরা বার্তাসম্বলিত কোনো পোশাক ও সরঞ্জাম অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবেন না। এ নিয়ে ৬৮ পাতার নির্দেশনা আছে আইসিসির। এর আগে ২০১৪ সালে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী 'সেভ গাজা, ফ্রি প্যালেস্টাইন' রিস্টব্যান্ড পরেছিলেন। কিন্তু সেটা খুলতে তাকে বাধ্য করা হয়েছিল। খাজার অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আগে থেকেই তাকে সতর্ক করে আইসিসির নিয়ম মেনে চলার নির্দেশনা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু ও সেখানে মানবিক বিপর্যয় নিয়ে সব সময়ই সরব খাজা। আগেও নিজের সমর্থনের কথা জানিয়েছেন তিনি। ইউনিসেফের বৈশ্বিক মুখপাত্র জেমস এল্ডারের একটি ভিডিও গত ৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন খাজা। সেই ভিডিওতে এল্ডার বলেন, 'আমি যখন ইউক্রেনে ছিলাম, এ রকম অনেক পরিবার পালাতে বাধ্য হয়েছিল। তাদের জন্য হৃদয় উন্মুক্ত করে দিয়েছিল বিশ্ব। এখন বুঝতে পারছি না, বিশ্ব কেন চোখ বন্ধ করে আছে।'

ভিডিওটি পোস্ট করে অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম ক্রিকেটার খাজা লিখেছিলেন, 'দারুণ একটা প্রশ্ন। লোকের কি এখন নিরীহ মানুষ হত্যার ব্যাপারে কিছু যায় আসে না, নাকি তাদের গায়ের রঙের কারণে তারা কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে; নাকি তারা যে ধর্মের অনুসারী, সে কারণে?' সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তা দেওয়া বা সমর্থনে আইসিসির বিধিনিষেধ নেই। তবে ম্যাচে ক্রিকেটাররা কী পরতে পারবেন আর কী পারবেন না, তা নিয়ে পরিষ্কার নির্দেশনা আছে আইসিসির। 

Related Topics

টপ নিউজ

উসমান খাওয়াজা / আইসিসি / ক্রিকেট অস্ট্রেলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net