Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
অসম্মান করার প্রতিবাদে বিসিবি সভাপতিকে আম্পায়ারদের চিঠি

খেলা

টিবিএস রিপোর্ট
07 December, 2023, 11:10 pm
Last modified: 07 December, 2023, 11:19 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

অসম্মান করার প্রতিবাদে বিসিবি সভাপতিকে আম্পায়ারদের চিঠি

কমিটির রিপোর্টের ভিত্তিতে সাতজন আম্পায়ারকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আম্পায়ার্স প্যানেলে নেওয়া হয়নি।
টিবিএস রিপোর্ট
07 December, 2023, 11:10 pm
Last modified: 07 December, 2023, 11:19 pm

সর্বশেষ জাতীয় ক্রিকেটে লিগে (এনসিএল) প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নিয়ে কিছুদিন আগে বিতর্ক তৈরি হয়েছিল। যা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এই কমিটির সদস্য করা হয় আম্পায়ারদের প্রশিক্ষক ও সাবেক ক্রিকেটার এনামুল হক মনি, ম্যাচ রেফারি সেলিম শাহেদ ও আম্পায়ার্স কমিটির ম্যানেজার অভি আবদুল্লাহকে। 

জাতীয় লিগের পারফরম্যান্স বিবেচনা করে রিপোর্ট জমা দেন তারা। সেটার ভিত্তিতে সাতজন আম্পায়ারকে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আম্পায়ার্স প্যানেলে নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

এটা অসম্মানমূলক মনে হয়েছে আম্পায়ারদের কাছে। প্রতিবাদে ইফতেখার আহমেদের সমালোচনা করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, আম্পায়ারদের পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আম্পায়ার্স কমিটির প্রধান। 

চিঠিতে লেখা হয়েছে, 'খালি চোখে খেলা পরিচালনার ক্ষেত্রে মাঠে আম্পায়ারের ভুল ত্রুটি হতেই পারে। আম্পায়ারের ভুল ত্রুটির মূল্যায়ন করা হয় সেই খেলার ম্যাচ রেফারি ও দলের ক্যাপ্টেনের রিপোর্টের উপর ভিত্তি করে এবং আম্পায়ারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে সেটাও অভ্যন্তরীণভাবে। কখনও আম্পায়ারের শাস্তির বিষয় প্রকাশ্য আসে না। পৃথিবীর কোনো দেশে আম্পায়ার অথবা বিচারকের শাস্তির বিষয় প্রকাশ্যে অথবা মিডিয়াতে আসে না। এমনকি আইসিসিও এই নিয়মনীতি অনুসরণ করে থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্মলগ্ন থেকে আম্পায়ার্স কমিটি আম্পায়ারের সিদ্ধান্তের বিষয়ে মিডিয়ায় প্রকাশের মাধ্যমে কোনো প্রকাশ্য ব্যবস্থা নেওয়ার নজীর নাই।'

চিঠিতে আরও লেখা হয়েছে, 'বর্তমান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান গত দুই ডিসেম্বর এবং পাঁচ ডিসেম্বর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ডেকে এনে দীর্ঘদিনের অভিজ্ঞ সিনিয়র আম্পায়ারদের ছবি সরবরাহ করে আম্পায়ারদের পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে সাক্ষাৎকার প্রদান করেন।'

'দুই ডিসেম্বর আম্পায়ার্স কমিটির এক সভায় চেয়ারম্যান সাহেব সদস্যদের অবগত করেন যে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের (আহমেদ সাজ্জাদুল আলমদ ববি) পরামর্শে ছয় আম্পায়ারকে বিসিএল থেকে বাদ দেওয়া হবে। যা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাহেব সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান কীভাবে কমিটির সভায় অসত্য তথ্য দিতে পারেন, তা আমাদের বোধগম্য না।' 

চিঠির শেষ অংশে লেখা হয়েছে, 'সম্মানিত সভাপতি মহোদয়, আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণের পর থেকে আম্পায়ারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে আম্পায়ারদের মান উন্নয়নে সহায়ক ভূমিকা রেখে আসছেন এবং বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোশিয়েশন আপনার দায়িত্ব গ্রহণের সূচনা লগ্ন থেকে আপনার পাশে থেকে কাজ করে যাচ্ছে। কিন্তু আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের এহেন আচরণ আমাদের কে মর্মাহত করেছে।'

যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ইফতেখার আহমেদ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আমি কীভাবে পারিবারিক ও সামাজিকভাবে হেয় করলাম, সেটা কোনোভাবেই বুঝতে পারছি না। কোথাও আমি আম্পায়ারদের নাম উল্লেখ করিনি, এমনকি সংখ্যাও বলিনি। এরপরও তারা কীভাবে এমন বলতে পারে! জাতীয় লিগে আম্পায়ারদের পারফরম্যান্স নিয়ে আলোচনা হওয়ায় নির্দিষ্ট কয়েকজন আম্পায়ারকে যেন বিসিএলে না রাখা হয়, সেটা চেয়েছি আমি। তবে তাদের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট / আম্পায়ার / বিসিবি / নাজমুল হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net