Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
সাকিবের সিদ্ধান্ত ক্রিকেটের চেতনা বিরোধী, বলছেন বাংলাদেশের পেস বোলিং কোচ

খেলা

টিবিএস রিপোর্ট
08 November, 2023, 11:45 am
Last modified: 08 November, 2023, 11:55 am

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

সাকিবের সিদ্ধান্ত ক্রিকেটের চেতনা বিরোধী, বলছেন বাংলাদেশের পেস বোলিং কোচ

বাংলাদেশ জিতেছে, তবে এই ঘটনায় জয়ের মাহাত্ম্য কমে গেছে বলে মনে করেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
টিবিএস রিপোর্ট
08 November, 2023, 11:45 am
Last modified: 08 November, 2023, 11:55 am

আইসিসির রুলবুক অনুযায়ী একজন ব্যাটসম্যান ১০ ভাবে আউট হতে পারেন, এর মধ্যে একটি 'টাইমড আউট।' তবে আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনই এভাবে কোনো ব্যাটসম্যান আউট হননি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুস এই আউটের প্রথম শিকার হন। নিয়মে আছে বলে এই আউটে সমস্যা দেখছেন না অনেকেই, সাকিব আল হাসানের পক্ষেই তাদের রায়। 

কিন্তু ক্রিকেট খেলায় নিয়মের বাইরেও উল্লেখ করা আছে 'স্পিরিট অব ক্রিকেট' বা ক্রিকেটীয় চেতনা। অনেকেই মনে করেন সাকিবের সিদ্ধান্ত ক্রিকেটের চেতনা বিরোধী। এভাবে আউট করায় অনেকেই সাকিবকে সমালোচনা করেছেন, এর মধ্যে একজন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এই পেসার জানান, ক্রিকেট মাঠে তিনি কখনই এমন কিছু দেখতে চান না। এমন কিছুর পক্ষে নন তিনি। 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেছেন, 'আমার মন বলছিল মাঠে ঢুকে বলি; 'যথেষ্ট হয়েছে, আমরা এর পক্ষে না। আমরা এমন দল না যে এর পক্ষ নেব।' আমি শুধু সেখানে গিয়ে বলতে চাচ্ছিলাম, 'যথেষ্ট হয়েছে আর না।' এটা আমার তাৎক্ষণিক ভাবনা।'

'সবকিছু দ্রুত ঘটে গেছে। আপনি কর্তৃত্বের কথা বলছেন, আমি তো প্রধান কোচ না, আমি দায়িত্বে নেই। আমি মারাই এরাসমাসকে বলতে দেখেছি, 'অ্যাঞ্জেলো, দয়া করে তুমি এখন মাঠ ছাড়তে পারো।' এরপর দেখেছি, অ্যাঞ্জেলো হেলমেট তুলে নিল, বিজ্ঞাপনী বোর্ডের দিকে ছুড়ে মারল। আসলে, আমি বিস্মিত হয়েছি।' যোগ করেন তিনি।

ঘটনাটিকে ক্রিকেটের চেতনা বিরোধী জানিয়ে ডোনাল্ড বলেন, 'আপনি এই খেলার প্রতি, একে অন্যের প্রতি সম্মান ও মর্যাদার কথা বলুন। ক্রিকেটের চেতনার কথা বলুন। আমি এমন জিনিস দেখতে চাই না। এটি আসলে আমার ব্যাপার। আমার কথা হচ্ছে, এটা হতে পারে না, এটা হবে না। কিন্তু আমরা সেটাই দেখেছি। জানি না, আমার মন সঙ্গে সঙ্গেই বলছিল, এটা হতে পারে না। এটা একেবারেই হতে পারে না!'

বাংলাদেশ জিতেছে, তবে এই ঘটনায় জয়ের মাহাত্ম্য কমে গেছে বলে মনে করেন প্রোটিয়া এই সাবেক পেসার। তার ভাষায়, 'আমার মনে হয় এটার (টাইমড আউট) কারণে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স ম্লান হয়ে গেছে। সত্যি বলতে আমি এখনও একটু হতভম্ব। ব্যক্তি ও ক্রিকেটার হিসেবে এটি আসলে আমার মূল্যবোধের ব্যাপার। বয়সভিত্তিক দল, ক্লাব ক্রিকেট, রাজ্য ক্রিকেট, আন্তর্জাতিক, আমার গোটা জীবনে কখনই, কখনই এমন কিছু দেখিনি নিশ্চিতভাবেই।' 

পুরো ঘটনার ব্যাখ্যায় বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, 'এটা (টাইমড আউট) দেখতে খুব হতাশার লেগেছে। মানলাম সাকিব সুযোগ নিয়েছে। সে বলেছে, 'আমি জেতার জন্য যা যা সম্ভব করেছি।' আপনি আমার কথা শুনেই বুঝতে পারছেন, ব্যাপারটা আমার অপছন্দ...এমন কিছু আমি পছন্দ করি না। এমন কিছু ঘটতে দেখা সত্যিই খুব কঠিন...শ্রীলঙ্কার অন্যতম সেরা খেলোয়াড় কোনো বল না খেলেই আউট হয়ে চলে গেল! আমার মনোভাব এটাই।'

Related Topics

টপ নিউজ

অ্যালান ডোনাল্ড / সাকিব আল হাসান / টাইমড আউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net