Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
দুয়োধ্বনি শুনে সাকিব বললেন, ‘আমরা এটা ডিজার্ভ করি’

খেলা

টিবিএস রিপোর্ট, কলকাতা থেকে
29 October, 2023, 12:00 am
Last modified: 29 October, 2023, 12:05 am

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

দুয়োধ্বনি শুনে সাকিব বললেন, ‘আমরা এটা ডিজার্ভ করি’

কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে আউট হয়ে সাজঘরে ফেরার সময় সাকিব আল হাসানকে ‘ভুয়া, ভুয়া’ দুয়োধ্বনি শুনতে হয়। পরে পুরো বাংলাদেশ দলকেই দুয়ো দিতে থাকেন ইডেনে খেলা দেখতে আসা বাংলাদেশি ভক্তরা। 
টিবিএস রিপোর্ট, কলকাতা থেকে
29 October, 2023, 12:00 am
Last modified: 29 October, 2023, 12:05 am

বাংলাদেশের হার তখন প্রায় নিশ্চিত, শেষ দিকে দলের হয়ে ব্যাট চালাচ্ছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এমন সময়ে গ্যালারিতে টিভি ক্যামেরায় ধরা পড়লো একটি প্ল্যাকার্ড। তাতে ইংরেজিতে লেখা, 'আওয়ার এইম ইজ নেক্সট ওয়ার্ল্ড কাপ।' কোনো এক নির্দিষ্ট বিষয়ে বেশ আগে এই মন্তব্যটি করেছিলেন, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের পর এটাকে সামনে নিয়ে এসেছেন বাংলাদেশের ক্ষুব্ধ সমর্থকরা। 

কেবল এই প্ল্যাকার্ড নয়, কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে আউট হয়ে সাজঘরে ফেরার সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে 'ভুয়া, ভুয়া' দুয়োধ্বনি শুনতে হয়। পরে পুরো বাংলাদেশ দলকেই দুয়ো দিতে থাকেন ইডেনে খেলা দেখতে আসা বাংলাদেশি ভক্তরা। 

এই অভিজ্ঞতা অবশ্য কদিন আগে মিরপুরেও হয় সাকিবের। শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করে বের হওয়ার পথে তাকে উদ্দেশ্য করে 'ভুয়া, ভুয়া' চিৎকার করেন ক্রিকেট সমর্থকরা। বিশ্বসেরা অলরাউন্ডার হয়েও দুয়োধ্বনি শুনতে হচ্ছে, কীভাবে দেখছেন বিষয়টি? ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, এটা হতাশাজনক। তবে পারফরম্যান্স বিবেচনায় তারা এটার প্রাপ্য। 

বাংলাদেশ দল নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগ বুঝতে পারেন সাকিব। এ কারণেই তাদের ক্ষোভ প্রকাশ করা নিয়ে অভিযোগ নেই তার। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'হতাশাজনক। কিন্তু তারা আসলে প্রত্যাশাও করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি, সেটা আমরা ডিজার্ভ করি।'

২৪ বছরের পথচলায় বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য চারটি আসরে তিনটি করে ম্যাচ জেতা। সেমি-ফাইনাল খেলতে কী করতে হবে বাংলাদেশকে? জবাবে সাকিব বললেন, 'এটা তো বলা মুশকিল। আপনি ভুল মানুষকে হয়তো প্রশ্ন করেছেন। আমার জায়গা থেকে যদি বলি, অনেক কিছু বদলালে হয়তো পরিবর্তনটা আসবে। কিন্তু এখন আসলে এগুলো বলার সময় না। যেটা আপনি বললেন ২৪ বছরে সেমি-ফাইনালে খেলতে পারিনি। অন্তত আমাদের দেশের মানুষরা যেভাবে ক্রিকেটটা পছন্দ করে, সবাই ক্রিকেটের প্রতি যেভাবে ফোকাস করে থাকে, আমাদের আরও ভালো করা উচিত ছিল। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল / বিশ্বকাপ / দুয়োধ্বনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net