Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
‘এতো তাড়াতাড়ি হতাশ হবেন না, বিশ্বকাপ শেষে মন ভরে হতাশ হোন’

খেলা

টিবিএস রিপোর্ট
24 October, 2023, 12:00 am
Last modified: 24 October, 2023, 12:10 am

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

‘এতো তাড়াতাড়ি হতাশ হবেন না, বিশ্বকাপ শেষে মন ভরে হতাশ হোন’

টানা তিন ম্যাচ হারলেও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান হতাশ নন, এখনই হাল ছাড়তে নারাজ তিনি। এমনকি, এখনও সেমি-ফাইনাল খেলার ভালো সুযোগ দেখছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
24 October, 2023, 12:00 am
Last modified: 24 October, 2023, 12:10 am

লক্ষ্য এবার আগের সব বিশ্বকাপের সাফল্য ছাড়িয়ে যাওয়া, সীমানা মাপলে বাংলাদেশের লক্ষ্য এবার সেমি-ফাইনাল। ক্রিকেটার, কোচ থেকে শুরু করে দল সংশ্লিষ্ট অনেকেই এমন স্বপ্নের কথা বিভিন্ন সময়ে বলেছেন। রঙিন স্বপ্নে বাংলাদেশের শুরুটাও হয় দুর্বার, প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দেয় তারা। কিন্তু এরপর কেবলই হতাশার গল্প, টানা তিন হারে ইতোমধ্যে বিশ্বকাপ স্বপ্ন বিবর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের। 

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য হতাশ হচ্ছেন না, এখনই হাল ছাড়তে নারাজ তিনি। এখনও সেমি-ফাইনাল খেলার ভালো সুযোগ দেখছেন সাকিব। তাই বিশ্বকাপের শেষ পর্যন্ত দেখতে বলছেন তিনি। পাশাপাশি এখনই হতাশ না হওয়ার আহ্বানও জানিয়েছেন সাকিব। শেষ হওয়ার পরে হতাশ হলে সমস্যা দেখেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার। 

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা বাংলাদেশ পরের তিন ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরে যায়। এই তিন ম্যাচের কোনোটিতেই লড়াই করতে পারেনি তারা, হারতে হয় বড় ব্যবধানে। সেমি-ফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরের পাঁচটি ম্যাচই বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। 

এই অবস্থা থেকেও স্বপ্ন পূরণেই চোখ সাকিবের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগেরদিন সবাইকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'স্বপ্ন তো... এখনও ওই সম্ভাবনা আছে। আমরা (ভালো করতে) না পারলেও অন্যরা আমাদের সাহায্য করছে। ওই রকম যদি হতেই থাকে আর আমরা যদি নিজেদের একটু এগিয়ে নিতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। এখনও তো খুব ভালো সুযোগ আছে আমাদের। তো এতো তাড়াতাড়ি হতাশ হবেন না। শেষ হলে হতাশ হবেন। মন ভরে হতাশ হবেন, কোনো সমস্যা নেই।'

ভালো অবস্থায় নেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসও। বাংলাদেশের মতো চারটি ম্যাচে একটি করে জিতেছে দল তিনটি। জিতলেও পয়েন্ট টেবিলে বাংলাদেশের পরে অবস্থান তাদের, রান রেটে এগিয়ে সাকিবের দল। এ কারণেই অন্য দলগুলোর সাহায্য করার কথা উল্লেখ করেছেন বাংলাদেশ অধিনায়ক। 

কোণঠাসা অবস্থায় বাংলাদেশকে মুখোমুখি হতে হচ্ছে দুর্বার গতিতে এগিয়ে চলা দক্ষিণ আফ্রিকার। যারা চার ম্যাচের তিনটিতে জয় তুলে নিয়েছে। তিন ম্যাচে আগে ব্যাটিং করে তিনটিতেই একশ'র বেশি রানে জিতেছে বেশ কয়েকটি রেকর্ড গড়া প্রোটিয়ারা। শক্তিশালী প্রতিপক্ষ জেনেও এই ম্যাচ থেকেই ভালো খেলার তাগিদ দিলেন সাকিব। 

চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য প্রস্তত সাকিব বলেন, 'এখান থেকে জিতে যেতে পারলে মোমেন্টাম আমাদের সাথে আসবে, খুবই ভালো অবস্থানে চলে আসব। যদিও খুব একটা ম্যাচ জিতিনি, তবে পয়েন্ট টেবিল দেখলে খুব একটা বাজে অবস্থায়ও নেই (হাসি), সত্যি কথা। অন্যান্য দল আমাদের সহায়তা করছে। এখন আমাদের দায়িত্ব আমরা নিজেদের সাহায্য করে কতটা ভালো অবস্থায় যেতে পারি।'  

দক্ষিণ আফ্রিকা দারুণ খেলছে, আবার নেদারল্যান্ডসের বিপক্ষেও হেরেছে তারা। তাই বেশি না ভেবে সেরাটা খেলতে চান সাকিব। তার ভাষায়, 'আমরা দক্ষিণ আফ্রিকাকে উড়তে দেখেছি, আবার নেদারল্যান্ডসের কাছে হারতে দেখেছি। ইংল্যান্ডের বিপক্ষে আবার দুর্দান্ত খেলেছে। এর মানে এসব ব্যাপার ক্রিকেটে হয়, বিশেষ করে বিশ্বকাপে। যেভাবে নিজেদের প্রস্তুত করতে চাই, সেভাবেই করব। নিজেদের সেরা খেলাটা খেলতে চাই। এরপর দেখব আমরা কোথায় আছি।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল / বিশ্বকাপ / সেমি-ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net