Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
ম্যাচসেরার পুরস্কারের টাকা মাঠকর্মীদের দিলেন সিরাজ

খেলা

টিবিএস ডেস্ক
18 September, 2023, 02:00 am
Last modified: 18 September, 2023, 02:10 am

Related News

  • স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ না কাটতেই অবসরে রেফারি ভিনচিচ
  • বিশ্বকাপে হারের পর কাঁদলেন স্কালোনি, আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে সংশয়
  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

ম্যাচসেরার পুরস্কারের টাকা মাঠকর্মীদের দিলেন সিরাজ

এক ওভারেই ৪ উইকেট নেন সিরাজ, গড়েন ১৬ বলে দ্রুততম ৫ উইকেট নেওয়ার কীর্তি। মাঠের পারফরম্যান্সে সবাইকে বুদ করে রাখা ভারতের ডানহাতি এই পেসার ম্যাচ শেষেও মুগ্ধতা ছড়িয়েছেন।
টিবিএস ডেস্ক
18 September, 2023, 02:00 am
Last modified: 18 September, 2023, 02:10 am

একাই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার লণ্ডভন্ড করে দেন মোহাম্মদ সিরাজ। তার বোলিং তোপের মুখেই দিকহারা লঙ্কানরা অল্প রানেই গুটিয়ে যায়। ক্যারিয়ার সেরা বোলিং করার পথে ডানহাতি এই পেসার এক ওভারেই নেন ৪ উইকেট। সঙ্গে গড়েন মাত্র ১৬ বলে দ্রুততম ৫ উইকেট নেওয়ার কীর্তি। এশিয়া কাপের ফাইনালে সিরাজের আগুনে বোলিংয়ের প্রশংসা পঞ্চমুখ গোটা ক্রিকেট দুনিয়া। 

৭ ওভারে এক মেডেনসহ ২১ রান খরচায় ৬ উইকেট। ওয়ানডেতে এটাই সিরাজের সেরা বোলিং, ভারতের পক্ষে চতুর্থ সেরা। এমন বোলিং ফিগার যেকোনো বোলারের জন্য স্বপ্নের মতো। সিরাজ স্বপ্ন ছুঁয়ে দেখেছেন, দলের শিরোপা জয়ের পথে বল হাতে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। মাঠের পারফরম্যান্সে সবাইকে বুদ করে রাখা ভারতের এই পেসার ম্যাচ শেষেও মুগ্ধতা ছড়িয়েছেন। ম্যাচসেরার পুরস্কার হিসেবে পাওয়া অর্থ মাঠকর্মীদের দিয়েছেন তিনি।  

বৃষ্টি হানার মাঝে এবারের এশিয়া কাপ সাফল্যের সঙ্গে আয়োজন করতে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে পাল্লেকেলে ও কলম্বোর মাঠকর্মীদের। একটানা প্রবল বৃষ্টি হওয়ায় মাঠ ও উইকেট প্রস্তুত রাখা ছিল বড় চ্যালেঞ্জের। আবার দফায় দফায় বৃষ্টি হওয়াতেও পড়ে প্রভাব। বারবার মাঠ ঢাকা এবং কভার তুলে মাঠ খেলার উপযোগী করে তোলার কাজ সহজ নয়। কঠিন এসব কাজ উৎসাহ নিয়ে করে গেছেন মাঠকর্মীরা। 

হ্যালোজেন লাইট থেকে শুরু করে পাখার সাহায্যে পিচ ও আউট ফিল্ড শুকিয়ে তোলার চেষ্টা করতেও দেখা গেছে মাঠকর্মীদের। পুরস্কার হিসেবে মাঠকর্মীদের ৫০ হাজার ডলার পুরস্কার দেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও শ্রীলঙ্কা ক্রিকেট। শামিল হস সিরাজও, ম্যাচসেরার পুরস্কার হিসেবে পাওয়া ৫ হাজার ডলার মাঠকর্মীদের দেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চেই এই ঘোষণা দেন ভারতের এশিয়া কাপ জয়ের এই নায়ক। তিনি জানান, এই অর্থের পরিমাণ কম হলেও মাঠকর্মীদের কৃতিত্বকে স্বীকৃতি দিতেই তার এই সিদ্ধান্ত। 

এশিয়া কাপের ফাইনালের আগে এসিসি প্রধান জয় শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, চলতি এশিয়া কাপের নেপথ্যের নায়ক পাল্লেকেলে ও প্রেমদাসার মাঠকর্মীদের ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। ঘোষণামাফিক ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠকর্মীদের প্রতিনিধির হাতে পুরস্কারের অর্থ তুলে দেয় এসিসি।

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সিরাজ / এশিয়া কাপ / ফাইনাল / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের বিতর্কের রেশ না কাটতেই অবসরে রেফারি ভিনচিচ
  • বিশ্বকাপে হারের পর কাঁদলেন স্কালোনি, আর্জেন্টিনার দায়িত্বে থাকা নিয়ে সংশয়
  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net