Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন হেরমোসো

খেলা

টিবিএস রিপোর্ট
07 September, 2023, 12:05 am
Last modified: 07 September, 2023, 12:07 am

Related News

  • নারী ফুটবলারকে চুমু: সাবেক স্প্যানিশ ফুটবলপ্রধান রুবিয়ালেসের আপিল খারিজ, শাস্তি বহাল
  • নারী ফুটবলারকে চুমু খাওয়ার দায়ে লুইস রুবিয়ালেসের জরিমানা
  • ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক ব্রাজিল
  • বিশ্বকাপে চুমু-কাণ্ডে আড়াই বছরের জেল হতে পারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্টের
  • চুমুকাণ্ডে রুবিয়ালেসকে তিন বছরের জন্য নিষিদ্ধ করল ফিফা

রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন হেরমোসো

মেয়েদের বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের পর মেডেল গ্রহণের সময় হেরমোসোকে চুমু খেতে দেখা যায় রুবিয়ালেসকে।
টিবিএস রিপোর্ট
07 September, 2023, 12:05 am
Last modified: 07 September, 2023, 12:07 am
সেই বিতর্কিত চুমু। ছবি: টুইটার

চুমু বিতর্কে স্পেন ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন বিশ্বকাপজয়ী তারকা জেনি হেরমোসো। মেয়েদের বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের পর মেডেল গ্রহণের সময় হেরমোসোকে চুমু খেতে দেখা যায় রুবিয়ালেসকে। 

রুবিয়ালেস এই চুমুর ঘটনাকে সম্মতি নিয়েই করা হয়েছে দাবি করলেও হেরমোসো সেটি অস্বীকার করেন। এরপর স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতিকে অপসারণের দাবি ওঠে চারদিকে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে ৯০ দিনের জন্য বহিষ্কারও করেছে। 

এবার রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন হেরমোসো। ইতোমধ্যে অভিযোগও দাখিল করেছেন তিনি। স্পেনের জাতীয় প্রসিকিউটর অফিস থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। 

খুব দ্রুতই এই বিষয়ে কাজ শুরু হবে বলেও জানিয়েছে প্রসিকিউটর অফিস। যদিও এই বিষয়ে হেরমোসো কিংবা রুবিয়ালেস, কারোর মন্তব্যই পাওয়া যায়নি। 

উল্লেখ্য, সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে নারী বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের পর ফরোয়ার্ড হেরমোসোর ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। এ ঘটনায় তার পদত্যাগের দাবি ওঠে। তবে রুবিয়ালেস জানিয়ে দেন তিনি পদ ছাড়ছেন না। 

এদিকে চুমু কাণ্ডের পর ৮১ জন ফুটবলার জানিয়েছেন সভাপতি অপসারিত না হলে তারা আর নারী দলের হয়ে খেলবেন না। 

পদত্যাগ প্রসঙ্গে রুবিয়ালেস বলেন, 'আমি তাকে (ফাইনালে) পেনাল্টি মিস করার করা ভুলে যেতে বলেছিলাম। এবং আমি তাকে চুমু দেওয়ার কথা বলি। সে উত্তরে 'হ্যাঁ' জানায়। এটি একটি স্বতঃস্ফূর্ত চুম্বন ছিল। পারস্পরিক, উচ্ছ্বাসপূর্ণ এবং সম্মতিমূলক। এটাই মূল বিষয়। আমাকে অপসারণের জন্য একটি সম্মতিমূলক  চুমু যথেষ্ট?' 

এরপর সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন জেনি হেরমোসো। তিনি জানান, 'আমি স্পষ্ট করে বলতে চাই যে, লুইস রুবিয়ালেস তার ভাষণে যে কথোপকথনটির কথা উল্লেখ করেছেন তা কখনই ঘটেনি এবং সর্বোপরি, এ চুম্বন সম্মতিতে হয়নি।' রুবিয়ালেসের দাবিকে স্পষ্ট মিথ্যা বলেও দাবি করেন তিনি। 

 

Related Topics

টপ নিউজ

নারী ফুটবল বিশ্বকাপ / জেনি হেরমোসো / লুইস রুবিয়ালেস / চুমু কাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তরার টেকপাড়ার সরু গলিতে চীনা ভ্লগাররা আইফোনে ভিডিও ধারণ করছেন, যেগুলোর সঙ্গে কুলিং ফ্যান যুক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে এই চিত্রধারণ। ছবি: মেহেদী হাসান
    উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?
  • বেশি করে চিবানোর রয়েছে নানাবিধ স্বাস্থ্যগত সুফল। ছবি: গেটি ইমেজেস
    ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • ইরানের তেহরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে প্রদর্শিত বেশ কিছু নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ। ছবি: ইরানি প্রেসিডেন্সি অফিস
    যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান
  • গুলিস্তান সিনেমা হল( ১৯৫৪), ঢাকা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
    যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • ছবি: জহির রায়হান/টিবিএস
    গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা
  • তেহরানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  

Related News

  • নারী ফুটবলারকে চুমু: সাবেক স্প্যানিশ ফুটবলপ্রধান রুবিয়ালেসের আপিল খারিজ, শাস্তি বহাল
  • নারী ফুটবলারকে চুমু খাওয়ার দায়ে লুইস রুবিয়ালেসের জরিমানা
  • ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক ব্রাজিল
  • বিশ্বকাপে চুমু-কাণ্ডে আড়াই বছরের জেল হতে পারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্টের
  • চুমুকাণ্ডে রুবিয়ালেসকে তিন বছরের জন্য নিষিদ্ধ করল ফিফা

Most Read

1
উত্তরার টেকপাড়ার সরু গলিতে চীনা ভ্লগাররা আইফোনে ভিডিও ধারণ করছেন, যেগুলোর সঙ্গে কুলিং ফ্যান যুক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে এই চিত্রধারণ। ছবি: মেহেদী হাসান
ফিচার

উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?

2
বেশি করে চিবানোর রয়েছে নানাবিধ স্বাস্থ্যগত সুফল। ছবি: গেটি ইমেজেস
ফিচার

‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়

3
ইরানের তেহরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে প্রদর্শিত বেশ কিছু নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ। ছবি: ইরানি প্রেসিডেন্সি অফিস
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান

4
গুলিস্তান সিনেমা হল( ১৯৫৪), ঢাকা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
ফিচার

যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম

5
ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা

6
তেহরানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net