Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
মেসির নতুন এই দেহরক্ষী কে?

খেলা

টিবিএস রিপোর্ট
25 August, 2023, 02:10 pm
Last modified: 25 August, 2023, 02:16 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি
  • মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে

মেসির নতুন এই দেহরক্ষী কে?

ইয়াসিন চুয়েকো নামের এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নেভি সিল হিসেবে কাজ করেছেন। মার্শাল আর্টে পারদর্শী চুয়েকো ইরাক ও আফগানিস্তানে যুদ্ধও করেছেন।
টিবিএস রিপোর্ট
25 August, 2023, 02:10 pm
Last modified: 25 August, 2023, 02:16 pm
মেসি ও তার দেহরক্ষী চুয়েকো। ছবি: টুইটার

বার্সেলোনা ও পিএসজির হয়ে খেলার সময় কখনো দেহরক্ষী নিয়ে ঘুরতে দেখা যায়নি মেসিকে। তবে ইন্টার মায়ামিতে গিয়ে সেই অভিজ্ঞতা হচ্ছে তার। আর্জেন্টাইন ফরোয়ার্ড এবং তার পরিবারের নিরাপত্তার জন্য ক্লাবটির অন্যতম স্বত্বাধিকারী ডেভিড বেকহাম নিয়োগ দিয়েছেন একজন দেহরক্ষীকে। 

ইয়াসিন চুয়েকো নামের এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নেভি সিল হিসেবে কাজ করেছেন। মার্শাল আর্টে পারদর্শী চুয়েকো ইরাক ও আফগানিস্তানে যুদ্ধও করেছেন।

এতদিন ইউরোপে খেলেও কখনো দেহরক্ষী ছিলো না মেসির। তাহলে ইন্টার মায়ামিতে খেলতে গিয়ে কেন তা নিতে হলো? যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিবর্ষণ কিংবা অস্ত্র নিয়ে আক্রমণ নতুন কিছু নয়। এ জন্য মেসির মতো তারকার বাড়তি নিরাপত্তা থাকবে, সেটিই স্বাভাবিক। 

তবে চুয়েকোর আলোচনায় আসার কারণ ভিন্ন, ম্যাচের সময় প্রতিপক্ষ খেলোয়াড় কাছে আসতে চাইলে মেসিকে পাহারা দিতে মাঠে নেমে পড়তে দেখা গেছে তাকে! সেসব ভিডিও বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। 

লিওনেল মেসি যেখানেই যাচ্ছেন, ছায়ার মতো তাকে অনুসরণ করছেন চুয়েকো। স্টেডিয়ামে প্রবেশের সময় থেকে টানেল ধরে ড্রেসিংরুমে যাওয়ার সময়, এমনকি মাঠেও নেমে পড়ছেন বিশালদেহী এই লোক। ইতিমধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এই দেহরক্ষীকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। গতকাল ইউএস ওপেন ফুটবলে সিনসিনাটির বিপক্ষে ম্যাচের পর সেই আলোচনা আরও তুঙ্গে। 

সিনসিনাটির বিপক্ষে ম্যাচেও মেসির পাশেপাশে থাকতে টাচলাইন ধরে দৌড়েছেন তার দেহরক্ষী। সেটিরও একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর টুইটারে একজনের মন্তব্য, 'ইন্টার মিয়ামিতে মেসির ব্যক্তিগত দেহরক্ষী। তাকে সব জায়গায় অনুসরণ করেন।' 

Related Topics

টপ নিউজ

মেসি / দেহরক্ষী / ইন্টার মায়ামি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি
  • মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net