Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
‘নিজের ইচ্ছাতেই ওয়ানডেতে ফিরেছে স্টোকস’

খেলা

টিবিএস ডেস্ক
19 August, 2023, 05:10 pm
Last modified: 19 August, 2023, 05:19 pm

Related News

  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • হর্ষিত কেন শিবমের বদলি; ভারতের ক্রিকেটার বদলে প্রশ্নের ঝড়, ক্ষুব্ধ বাটলার
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন

‘নিজের ইচ্ছাতেই ওয়ানডেতে ফিরেছে স্টোকস’

দীর্ঘদিনের পরিচয়ের কারণে স্টোকসকে ভালোভাবেই চেনেন বাটলার। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক জানান, ব্যক্তিগত সিদ্ধান্তগুলো নিজের মতো করে নিতেই পছন্দ করেন স্টোকস। দলে ফিরতে জোর করা হলে ফল উল্টোও হতে পারতো।
টিবিএস ডেস্ক
19 August, 2023, 05:10 pm
Last modified: 19 August, 2023, 05:19 pm

অবসর ভেঙে ওয়ানডেতে ফিরেছেন বেন স্টোকস, তাকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কদিন আগে ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাথু মট জানান, ওয়ানডেতে ফিরতে স্টোকসকে অনুরোধ জানাবেন অধিনায়ক জস বাটলার। তবে স্টোকসকে অনুরোধ করে ফেরাতে হয়নি, নিজের ইচ্ছাতেই তিনি ফিরেছেন বলে জানালেন বাটলার। 

ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জানান, স্টোকসকে ফেরাতে ইংল্যান্ড ম্যানেজমেন্ট চেষ্টা করেছে, কিন্তু তাকে জোর করা হয়নি। নিজের ইচ্ছাতেই ওয়ানডে দলে ফিরেছেন তিনি। তিন ফরম্যাটে খেলার চাপ ও হাঁটুর ইনজুরির কারণে গত বছরের জুলাইয়ে ওয়ানডে থেকে অবসর নেন স্টোকস। 

এবারের অ্যাশেজ শেষে স্টোকসকে দলে ফেরানো ইচ্ছার কথা জানান ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ ম্যাথু মট। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ডেইলি মেইলকে মট বলেছিলেন, বিশ্বকাপে স্টোকসকে দলে চায় ইংল্যান্ড। স্টোকসকে ফেরাতে তার সঙ্গে আলোচনা করবেন বাটলার। বিশ্বকাপে স্টোকস বোলিং না করলেও সমস্যা নেই, তারকা এই অলরাউন্ডারকে এবার বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। 

কদিন পরই অবসর ভেঙে ওয়ানডে দলে ফেরেন স্টোকস। আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপের প্রাথমিক দলে রাখা হয়েছে ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে। 

শুরুতে আলোচনা, অনুরোধের কথা বলা হলেও বাটলার জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, 'সত্যি বলতে এটা বেনের (স্টোকস) সিদ্ধান্ত ছিল। আপনারা সবাই বেশ ভালোভাবেই বেনকে চেনেন। আমার মনে হয়, ইচ্ছে না থাকলে তার সাথে কথা বলে তাকে কেউ তাকে রাজি করাতে পারবে। এটা নিয়ে আমাদের মধ্যে কিছুদিন আগে কথা হয়েছিল। সে ফিরতে চায় কিনা, সেটা তার ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। সে ফেরায় আমরা খুশি এবং যেকোনো সময় তাকে স্বাগত জানানোটা দারুণ ব্যাপার।'

দীর্ঘদিনের পরিচয়ের কারণে স্টোকসকে ভালোভাবেই চেনেন বাটলার। তিনি জানান, ব্যক্তিগত সিদ্ধান্তগুলো নিজের মতো করে নিতেই পছন্দ করেন স্টোকস। দলে ফিরতে জোর করা হলে ফল উল্টোও হতে পারতো।, 'বেন নিজের মতো কাজ করে, ও নিজেই সিদ্বান্ত নেয়। তার সাথে অনেক দিন খেলেছি, আমি তার ভালো বন্ধু। তাকে বিরক্ত করে আমি বারবার 'ফিরে এসো, ফিরে এসো' বলতাম, তাহলে বেনের ক্ষেত্রে এটায় কাজ করতো না। তার নিজের মন মতো সিদ্ধান্ত সে নিজেই নেয়।'

ইংল্যান্ডের হয়ে ১০৫ ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরিসহ ৩৮.৯৮ গড়ে ২ হাজার ৯২৪ রান করেছেন স্টোকস, উইকেট নিয়েছেন ৭৪টি। ২০১৯ বিশ্বকাপ জয়ে ইংলিশদের কাণ্ডারী ছিলেন তিনি। এমন কাউকে দল চাইবে, সেটাই স্বাভাবিক। বাটলার বলেন, 'স্টোকস দলে কী নিয়ে এসেছে, সেটা আপনাদের বলতে হবে বলে আমি মনে করি না। স্টোকসকে পাওয়াটা দারুণ কিছু। তার মানের খেলোয়াড় পাওয়াটা দারুণ হয়। আমরা তাকে স্বাগত জানাতে পেরে খুশি।'

Related Topics

টপ নিউজ

বেন স্টোকস / জস বাটলার / ইংল্যান্ড ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • হর্ষিত কেন শিবমের বদলি; ভারতের ক্রিকেটার বদলে প্রশ্নের ঝড়, ক্ষুব্ধ বাটলার
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net