Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
পরপর দুই ম্যাচে জোড়া গোল মেসির

খেলা

টিবিএস রিপোর্ট
03 August, 2023, 11:10 am
Last modified: 03 August, 2023, 11:14 am

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি
  • মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে

পরপর দুই ম্যাচে জোড়া গোল মেসির

আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোলের সুবাদের ইন্টার মায়ামিও লিগ কাপের শেষ ষোলোতে উঠে গেছে। হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন মেসি, তবে পেনাল্টি পেয়েও সেটি নেননি তিনি।
টিবিএস রিপোর্ট
03 August, 2023, 11:10 am
Last modified: 03 August, 2023, 11:14 am
টানা দুই ম্যাচে জোড়া গোল পেলেন মেসি। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ফুটবল যেন দুধভাত লিওনেল মেসির জন্য। পরপর দুই ম্যাচে জোড়া গোল করে অন্তত সেটিই মনে হতে পারে তার কাছে। সবমিলিয়ে তিন ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন মেসি। 

আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোলের সুবাদের ইন্টার মায়ামিও লিগ কাপের শেষ ষোলোতে উঠে গেছে। হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন মেসি, তবে পেনাল্টি পেয়েও সেটি নেননি তিনি।

নিজেদের মাঠে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মেসির জোড়া গোলের সাথে আরেকটি গোল যোগ করেছেন জোসেফ মার্তিনেজ। গত ম্যাচের মতো গোল উৎসবের শুরুটা আজও করেছেন মেসি। 

আগের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে আট মিনিটে করলেও আজ এক মিনিট আগেই গোল পেয়েছেন। রবার্ট টেইলরের বাড়ানো চিপ বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের ভলিতে গোল করেন মেসি।

অরল্যান্ডো অবশ্য কিছুক্ষণ পরই সমতা ফেরায়। প্রথমার্ধের খেলা ১-১ সমতায় শেষ হয়। বিরতির পর অবশ্য গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। 

৪৮ মিনিটে বক্সের মধ্যে মার্তিনেজকে ফাউল করেন অরল্যান্ডের এক ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে তা নিতে আসেননি মেসি। সতীর্থ মার্তিনেজকে শট নিতে দেন তিনি। উপহার পেয়ে গোল করতে ভুল করেননি ভেনেজুয়েলার স্ট্রাইকার।

৭২ মিনিটে মার্তিনেজের পাস থেকেই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। এরপর আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় পায় মায়ামি। 

Related Topics

টপ নিউজ

মেসি / ইন্টার মায়ামি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি
  • মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net