Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
নারী ক্রিকেট দলের জন্য ৩৫ লাখ টাকা পুরস্কার ঘোঘণা বিসিবির

খেলা

টিবিএস রিপোর্ট
23 July, 2023, 03:40 pm
Last modified: 23 July, 2023, 04:36 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমান থেকে মার্কিন পাইলটের অবতরণের দাবি, ধরিয়ে দিলে বড় পুরস্কারের ঘোষণা
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

নারী ক্রিকেট দলের জন্য ৩৫ লাখ টাকা পুরস্কার ঘোঘণা বিসিবির

ফারজানা হক পিঙ্কি, মারুফা আক্তারদের মতো যারা ভালো পারফরম্যান্স করেছেন, তাদেরকে আলাদাভাবে পুরষ্কার দেওয়া হবে। কোচদেরকেও আলাদাভাবে পুরস্কার দেবে বিসিবি। 
টিবিএস রিপোর্ট
23 July, 2023, 03:40 pm
Last modified: 23 July, 2023, 04:36 pm
ফাইল ছবি

ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সিরিজ না জিতলেও দারুণ লড়েছে বাংলাদেশের মেয়েরা। একটি টি-টোয়েন্টি জেতার পর ওয়ানডেতেও মেলে জয়ের দেখা, যা ভারতের বিপক্ষে প্রথম। শেষ ম্যাচ টাই করে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ ভাগাভাগি করেছে বাংলাদেশ। দারুণ এই সাফল্যে নারী দলের জন্য পুরষ্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটার, কোচ, স্টাফদের ৩৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। রোববার ঢাকার একটি হোটেলে এই পুরষ্কার ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দলকে দেওয়া হবে ২৫ লাখ টাকা। এ ছাড়া যারা ভালো পারফরম্যান্স করেছেন, তাদেরকে আলাদাভাবে পুরষ্কার দেওয়া হবে। ফারজানা হক পিঙ্কি, মারুফা আক্তাররা পেতে পারেন ২ লাখ টাকা করে। কোচদেরকেও আলাদাভাবে পুরস্কার দেবে বিসিবি। 

সাধারণত সিরিজ জিতলে বোনাস ঘোষণা করে থাকে বিসিবি। কিন্তু ভারতের বিপক্ষে মেয়েদের লড়াকু পারফরম্যান্সে খুশি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। নাজমুল হাসান বলেন, 'বোনাস আমরা যেটা দিয়েছি, সাধারণত সিরিজ জিতলে আমরা যেটা দিই। কিন্তু সিরিজ না জিতেও… প্রথমবারের মতো ওয়ানডে জিতেছে ভারতের সঙ্গে, সেটার জন্য এবং এই যে টাই করলো। এ ছাড়া সেঞ্চুরি আছে আমাদের একটা এবং বেশ কয়েকটি মেয়ে ভালো পারফরম্যান্স করেছে।'

'সব মিলিয়ে আমরা যেটা করেছি শুধু দলের খেলোয়াড়দের জন্য ২৫ লাখ টাকা, সঙ্গে যারা পারফর্ম করেছে, যেমন সেঞ্চুরির জন্য বাড়তি ২ লাখ এবং অন্যান্য যারা পারফর্ম করেছে ওদের জন্য আলাদা টাকা, এভাবে আমরা ইতোমধ্যে ঘোষণা করে দিয়েছি। সব মিলিয়ে ৩৫ লাখ হবে। কারণ ২৫ লাখের সঙ্গে ২ লাখ আর অন্যান্য পারফর্মারদের জন্য তো আরও অন্তত ২-৩ লাখ যাবে, ৩০ লাখ এখানেই। আবার কোচিং স্টাফদের দেওয়া হবে, ৩৫ লাখ হবেই। তো এটাই হচ্ছে বোনাস।' যোগ করেন বিসিবি সভাপতি। 

টি-টোয়েন্টি দিয়ে ভারতের বিপক্ষে সিরিজ শুরু হয় বাংলাদেশের মেয়েদের। প্রথম ম্যাচে হার মানা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সম্ভাবনা জাগিয়েও হেরে যায়। শেষ ২ ওভারে দরকার ছিল ১৪ রান, হাতে  ৫ উইকেট। কিন্তু শেষ ৮ বলে মাত্র ১ রানে ৫ উইকেট খুইয়ে হেরে যায় বাংলাদেশ। হতাশা কাটিয়ে শেষ টি-টোয়েন্টিতে দারুণ জয় তুলে নেয় তারা। এরপর দারুণ জয়ে শুরু হয় ওয়ানডে সিরিজ, এই ফরম্যাটে এবারই প্রথম ভারতের বিপক্ষে মেলে জয়ের স্বাদ। দ্বিতীয় ম্যাচে হারলেও থাকে সিরিজ সুযোগ। কিন্তু শেষ ওয়ানডে টাই হওয়ায় সিরিজ ভাগাভাগি করতে হয় জ্যোতিদের।    

Related Topics

টপ নিউজ

নারী ক্রিকেট দল / পুরস্কার / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমান থেকে মার্কিন পাইলটের অবতরণের দাবি, ধরিয়ে দিলে বড় পুরস্কারের ঘোষণা
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net