Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
‘দায়িত্ব ছিল ওকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া, চেয়েছি ও গিয়ে মনের কথা বলুক’

খেলা

টিবিএস রিপোর্ট
07 July, 2023, 10:50 pm
Last modified: 07 July, 2023, 10:54 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

‘দায়িত্ব ছিল ওকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া, চেয়েছি ও গিয়ে মনের কথা বলুক’

প্রধানমন্ত্রীর কাছ থেকে তামিমের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা পাওয়াসহ বৈঠকের বেশ কিছু বিষয় নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেছেন মাশরাফি। 
টিবিএস রিপোর্ট
07 July, 2023, 10:50 pm
Last modified: 07 July, 2023, 10:54 pm

মাশরাফি বিন মুর্তজার জয়াগাটিই নেন তামিম ইকবাল। মাশরাফি ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর নেতৃত্ব পান তামিম। দুজনের মধ্যে বোঝাপড়া দারুণ, সম্পর্কটাও মধুর। এ কারণেই কিনা তামিমের আচমকা অবসরের সিদ্ধান্ত বদলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যম হিসেবে মাশরাফিকে বেছে নেন। তামিমকে নিয়ে গণভবনে গিয়েছিলেন মাশরাফি। প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম সিদ্ধান্ত পাল্টেছেন, মাস খানেকের বিশ্রামের পর আবারও ফিরবেন লাল সবুজের জার্সি গায়ে। 

মাশরাফিকে তামিমের সঙ্গে যোগাযোগ করে তাকে গণভবনে নিয়ে যাওয়ার জন্য বলেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে দলে বড় ভাই, অভিভাবক হিসেবে পাওয়া মাশরাফির ডাকে সাড়া দিয়ে তামিম যান দেশপ্রধানের সঙ্গে দেখা করতে। প্রায় তিন ঘণ্টার আলোচনার পর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তিনি। সঙ্কটে অনেক বড় দায়িত্ব পালন করা মাশরাফি তাকিয়ে তামিমের দিকে। 

তিনি মনে করেন, ফিট হয়ে ফিরে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার যৌক্তিকতা মাঠে প্রমাণ করা এখন তামিমের দায়িত্ব। তামিমের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা পাওয়াসহ বৈঠকের বেশ কিছু বিষয় নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেছেন মাশরাফি। 

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি জানান, তিনি চেয়েছেন তামিম গিয়ে প্রধানমন্ত্রীকে মনের কথা জানাক। মাশরাফি বলেন, 'তামিমের সঙ্গে যোগাযোগ করতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দেন। আমি উনাকে বলেছি, "তামিমকে আমি নিয়ে আসছি আপনার কাছে।" আমার দায়িত্ব ছিল ওকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া। চেয়েছি যে, ও গিয়ে মনের কথা বলুক। মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা আছে, সেটা তিনি বলবেন। তারপর যে সিদ্ধান্ত হওয়ার, হবে।'

মাশরাফি জানান, এরচেয়ে ভালো সমাধান তিনি আশা করেননি। তার ভাষায়, 'আমি নিজে এখানে কী চাই, সেটা ভিন্ন জিনিস।। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। তিনি কথা বলবেন, দিক নির্দেশনা দেবেন, সবকিছু করবেন। আমার ভূমিকা কেবল নিয়ে যাওয়া। এর চেয়ে ভালো সমাধান আমি আশা করিনি। বিরতি চেয়েছে, সেটা নিক। পুরো ফিট হয়ে, মানসিকভাবে তরতাজা হয়ে ফিরুক। কিন্তু এভাবে অবসরের মানে নেই।'

প্রধানমন্ত্রীর সামনে তামিমকে দেওয়া নির্দেশনা নিয়ে মাশরাফি বলেন, 'আমার কথা হলো, সে যেন ট্রেনিং করে পুরো ফিট হয়ে আসে। দায়িত্ব এখন পুরোপুরি ওর। মাননীয় প্রধানমন্ত্রীর সামনেই ওকে বলেছি, "আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করেছিস, তোর ক্যারেকটারে সেই দাপট থাকা উচিত। এতো আমতা আমতা করে, এতো সংশয় নিয়ে ক্রিকেট খেলা যাবে না। ক্রিকেটে অভিমানের কোনো মূল্য নেই। এভাবে অবসর নিলে তিন মাস পর তোকে কেউ মনে রাখবে না। করার মতা কিছু করতে হবে।"

'এটাও বলেছি ওকে, 'তুই বাংলাদেশের জন্য খেলছিস, এতে তোর গর্ব অনুভব করা উচিত। বাংলাদেশ তোর প্রতি কৃতজ্ঞ নয়, তোর চিরকৃতজ্ঞ থাকা উচিত দলের প্রতি। ১৫ হাহজার রান করে যদি দলের ভেতরে-বাইরের চাপ নেওয়ার মানসিকতা না থাকে, তাহলে অবসর নেওয়াই ঠিক আছে।" এখন এসব কথায় ওর খারাপ লাগতে পারে, তবে ক্রিকেট খেলা এতটা সহজ নয়। তামিম অবশ্য ইতিবাচকভাবেই নিয়েছে।' যোগ করেন মাশরাফি।

নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে তামিমকে বুঝিয়েছেন মাশরাফি। মাশরাফির মতে, দলে এমন অনেক কিছুই হয়। সেসব মানিয়ে নিয়েই খেলতে হয়, 'বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুই হয়। কোচের সঙ্গে ঝামেলা হতে পারে, বোর্ডের সঙ্গে হতে পারে। আমার ২০ বছরের ক্যারিয়ার আর অধিনায়কত্বের ৫-৬ বছরে তো কম হয়নি এসব। সব দলেই কম-বেশি এসব হয়।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / মাশরাফি বিন মুর্তজা / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net