Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
তামিমের অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে জানতেন না লিটনরা

খেলা

টিবিএস রিপোর্ট
07 July, 2023, 03:15 pm
Last modified: 07 July, 2023, 03:19 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

তামিমের অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে জানতেন না লিটনরা

দলের অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অবসরের ঘোষণায় পরিস্থিতি ঘোলাটে হয়েছে আরো। এসব কিছু নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলেন তামিমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পাওয়া লিটন দাস। 
টিবিএস রিপোর্ট
07 July, 2023, 03:15 pm
Last modified: 07 July, 2023, 03:19 pm
সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি: সংগৃহীত

তামিম ইকবালের আচমকা অবসরের ঘোষণার পর বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। বিসিবি সভাপতির কথা অনুযায়ী, লিটন আপাতত দায়িত্ব পালন করলেও এখনই নির্দিষ্ট কোনো অধিনায়ক নির্বাচন করছেন না তারা। 

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হেরে চাপে আছে বাংলাদেশ। দলের অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অবসরের ঘোষণায় পরিস্থিতি ঘোলাটে হয়েছে আরো। এসব কিছু নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলেন তামিমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পাওয়া লিটন দাস। 

তামিমের এই সিদ্ধান্ত নিয়ে তিনি বা দলের বাকি সদস্যরা কিছুই আগে থেকে জানতেন বলে দাবি লিটনের, 'আমি বিষয়টা জানতে পেরেছি, বেলা ১টার দিকে। স্বাভাবিক বিষয়, আমি অনেক দিন ধরে খেলেছি তার সঙ্গে এবং এরকম একটা সিদ্ধান্ত আসবে, এটা আমরা কেউই উপলব্ধি করতে পারিনি। তবে এটা সম্পূর্ণ বড় ভাইয়ের সিদ্ধান্ত। উনি এত দিন ধরে বাংলাদেশের হয়ে খেলেছেন, অনেক কিছু দিয়েছেন।' 

অবসরের সিদ্ধান্তটি তামিমের ব্যক্তিগত এবং সবারই এটিকে সম্মান দেখানো উচিত বলেই মনে করেন লিটন, 'এটা আমি ও আমাদের দলের সবাই, উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আমরা সবাই সম্মান করি। আমাদের সবারই করা উচিত। সবারই একটা ব্যক্তিগত পরিকল্পনা থাকে।'

সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে এবং কঠিন অবস্থা থেকে পুরো দলের মনোবল চাঙা রাখাও লিটনের দায়িত্বের মধ্যে। এমন অবস্থায় কী ভাবছেন লিটন, এই চাপ কীভাবে সামলাবেন? অথচ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিস্ময় উপহার দিয়ে লিটন, বললেন–'কোনো চাপ নেই, চিল।' 

তামিমের অবসরের বিষয়টিকে একপাশে রেখে দলের স্বার্থকেই বড় করে দেখছেন লিটন, 'আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিরিজটা কীভাবে জিততে পারি। এর চেয়েও বড় হলো, আগামীকালকে কীভাবে জিততে পারি। আমার মনে হয়, সতীর্থরা সবাই এই একটা জিনিসেই মনোযোগ দিচ্ছে। বড় ভাইও কিন্তু একটা জিনিস বলে গেছে, সব কিছুর আগে দল। উনি কিন্তু যেতে যেতে এই কথাটাই বলে গেছেন, আমরা দলের জন্য খেলি, দলই সবার আগে। আমার কাছে মনে হয় না, এটার এখন কোনো পয়েন্ট আছে। বিসিবি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব শতভাগ দেওয়ার। চেষ্টা করব আমার তরফ থেকে এবং আমার সতীর্থরা যেন ভালো একটা ফল আনতে পারে।'

 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / অবসর / লিটন কুমার দাস / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net