Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
সংখ্যায় সংখ্যায় তামিমের ক্যারিয়ার

খেলা

টিবিএস রিপোর্ট
06 July, 2023, 05:15 pm
Last modified: 06 July, 2023, 05:51 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড

সংখ্যায় সংখ্যায় তামিমের ক্যারিয়ার

হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। ব্যাট হাতে অনেক ম্যাচে দেশকে পথ দেখানো অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ক্যারিয়ার সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক।
টিবিএস রিপোর্ট
06 July, 2023, 05:15 pm
Last modified: 06 July, 2023, 05:51 pm

বিশ্বকাপের তিন মাস বাকি থাকতে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পরদিন আকস্মিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। নিজের ডাকা সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে অনেক রেকর্ড গড়া তামিম। সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক তার ক্যারিয়ার-

১৬: আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের খেলার সময়কাল। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। 

৩৮৫: ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে তামিমের খেলা ম্যাচের সংখ্যা। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। 

২৪১: তামিমের খেলা ওয়ানডে ম্যাচের সংখ্যা, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তার সামনে কেবল মুশফিকুর রহিম, খেলেছেন ২৪৯ ম্যাচ।

৭০: তামিমের খেলা টেস্ট ম্যাচের সংখ্যা, এটাও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ৮৬ ম্যাচ খেলা মুশফিক সবার উপরে। 

৭৪: তামিমের খেলা টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ। ২০২২ সালে ১৬ জুলাই এই ফরম্যাট থেকে অবসর নেন তিনি।   

২৫: তিন ফরম্যাট মিলিয়ে তামিমের সেঞ্চুরির সংখ্যা (১০ টেস্ট সেঞ্চুরি, ১৪ ওয়ানডে সেঞ্চুরি ও একটি টে-টোয়েন্টি)। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। দেশের আর কোনো ব্যাটসম্যানের ২০টি সেঞ্চুরিও নেই।

৯৪: তিন ফরম্যাট মিলিয়ে তামিমের হাফ সেঞ্চুরির সংখ্যা (৩১ টি টেস্ট, ৫৬টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি)। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, ৯৬টি হাফ সেঞ্চুরি নিয়ে সবার উপরে সাকিব আল হাসান।

১৫১৪৮: তিন ফরম্যাট মিলিয়ে তামিমের রান (৫১৩৪ টেস্ট রান (দ্বিতীয় সর্বোচ্চ), ৮৩১৩ ওয়ানডে রান (সর্বোচ্চ) ও ১৭০১ টি-টোয়েন্টি রান (তৃতীয় সর্বোচ্চ)। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মালিক তামিম। 

১৭৫৩: তিন ফরম্যাটে তামিমের মারা চারের সংখ্যা, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

১৮৮: তিন ফরম্যাটে তামিমের মারা ছক্কার সংখ্যার সংখ্যা, এটাও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। 

১৯: তিন ফরম্যাট মিলিয়ে তামিমের নট আউট থাকার সংখ্যা, এই তালিকায় অনেকেরই পেছনে তিনি।

২০৬: টেস্টে তামিমের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, তিন ফরম্যাট মিলিয়েই এটা তার সর্বোচ্চ। বাংলাদেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

১৫৮: ওয়ানডেতে তামিমের সর্বোচ্চ রানের ইনিংস, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

১০৩: টি-টোয়েন্টিতে তামিমের সর্বোচ্চ রানের ইনিংস, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। দেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে এই ফরম্যাটে সেঞ্চুরির মালিক তিনি। 

৩৭: ওয়ানডেতে তামিমের নেতৃত্ব দেওয়া ম্যাচের সংখ্যা। এর মধ্যে ২১টিতে জয়ের স্বাদ পেয়েছেন তিনি। অন্তত ৫টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে সাফল্যের মাপকাঠিতে বাংলাদেশের সফলতম অধিনায়ক তামিমই। 

৩৬: অনেক রেকর্ডে প্রথম হওয়া তামিমের জন্য এটা বিব্রতকর রেকর্ড। তিন ফরম্যাট মিলিয়ে ক্যারিয়ারের ৩৬ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / অবসর / ক্যারিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net