Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ভুটানকে গুঁড়িয়ে ১৪ বছর পর সাফের সেমি-ফাইনালে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
28 June, 2023, 09:55 pm
Last modified: 28 June, 2023, 10:13 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

ভুটানকে গুঁড়িয়ে ১৪ বছর পর সাফের সেমি-ফাইনালে বাংলাদেশ

তবে এতসব সমীকরণের ধার ধারেননি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ভুটানকে উড়িয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সাফের সেমি-ফাইনালে উঠেছেণ মোরসালিন-রাকিবরা। ১৪ বছর পর সাফে আবারো শেষ চার নিশ্চিত করল বাংলাদেশ। 
টিবিএস রিপোর্ট
28 June, 2023, 09:55 pm
Last modified: 28 June, 2023, 10:13 pm
বাংলাদেশের গোল উদযাপন। ছবি: বাফুফে

ভুটানের বিপক্ষে জিতলে সেমি-ফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। দিনের প্রথম ম্যাচে লেবাননের কাছে মালদ্বীপ হারায় বাংলাদেশের জন্য সমীকরণ আরো সহজ হয়ে যায়। ড্র করলে, এমনকি হারলেও সেমি-ফাইনাল খেলার সুযোগ আসে লাল-সবুজদের সামনে। 

তবে এতসব সমীকরণের ধার ধারেননি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ভুটানকে উড়িয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সাফের সেমি-ফাইনালে উঠেছেণ মোরসালিন-রাকিবরা। ১৪ বছর পর সাফে আবারো শেষ চার নিশ্চিত করল বাংলাদেশ। 

আগের ম্যাচেই মালদ্বীপের বিপক্ষে গোল খেয়েও ৩-১ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। সেখান থেকেই আত্মবিশ্বাস আসে এই ম্যাচেও। ১২ মিনিটে গোল হজম করেও সেখান থেকে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছেন মোরসালিন-রাকিবরা। আর তাতেই মালদ্বীপ ম্যাচের মতো একই ফল ভুটানের বিপক্ষেও। তবে দুই ম্যাচের পার্থক্য হলো ভুটানকে প্রথমার্ধেই তিন গোল দিয়েছে বাংলাদেশ। 

জিতলে তো বটেই, ড্র হলেই চলে, এমন সহজ সমীকরণ নিয়ে খেলতে নেমে বাংলাদেশের শুরুটাও ছিলো ইতিবাচক। ম্যাচের ২ মিনিটে পোস্টে প্রথম শট বাংলাদেশের। শেখ মোরসালিনের কাট ব্যাকে সোহেল রানার শট ঠেকান ভুটানি গোলরক্ষক। 

ভুটানও কম যায়নি যদিও। ৫ মিনিটের পর থেকে ধীরে ধীরে বাংলাদেশের অর্ধে চাপ বাড়াতে থাকে দলটি। তাতেই অঘটন। ১২ মিনিটে হঠাৎ চমকে দিয়ে বক্সের বাইরে থেকে শট নেন সেনদা দর্জি। বাঁ পায়ের শটটি বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো ঠেকানোর কোনো সুযোগই পাননি। 

গোল করে আরও ভয়ংকর হয়ে ওঠে ভুটান। ১৭ মিনিটে বাংলাদেশের ক্রসবার কাঁপিয়ে দেয় নিমা ওয়াংডির শট। ৩০ গজ দূর থেকে যে শটটি নিয়েছেন নিমা, ক্রসবারে না লাগলে এই গোলটি হতে পারত এবারের সাফের সেরা গোল! 

ভুটান খুব বেশিক্ষণ নিজেদের লিড ধরে রাখতে পারেনি। বাংলাদেশের সমতাসূচক গোলটি আসে ২১ মিনিটে মোরসালিনের দারুণ এক গোল থেকে। বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের পাস থেকে প্রথম দফায় শট নিতে গিয়ে ব্যর্থ হোন মোরসালিন। 

ফিরতি বলে আবারও মোরসালিনের 'ট্রেড মার্ক' বুলেট গতির শট। ভুটানি গোলরক্ষকের গ্লাভসের মাঝখান দিয়ে বল সোজা জালে! মাত্র চতুর্থ ম্যাচে দ্বিতীয় আন্তর্জাতিক গোল ১৭ বছর বয়সী মোরসালিনের, মালদ্বীপ ম্যাচের পর ভুটানের সঙ্গেও গোল পেলেন তিনি।  

সমতায় ফিরেই বিধ্বংসী রূপে দেখা দেয় বাংলাদেশকে। মোরসালিনের সঙ্গে রাকিবের দারুণ বোঝাপড়ায় তছনছ হয়ে যায় ভুটানের রক্ষণ। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে মোরসালিনের হাওয়ায় ভাসানো ক্রস থেকে বলে স্পর্শ করেন রাকিব। সেটি ভুটানের খেলোয়াড় পুনতসো জিগমের গায়ে লেগে আবারও জালে! 

দ্বিতীয় গোল হতেই গোলের নেশা যেন চেপে বসে বাংলাদেশি ফুটবলারদের মাথায়। ৩৩ মিনিটে ভুটানি গোলরক্ষককে একা পেয়ে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন রাকিব। রাকিবের শটে গোলরক্ষক হার মানলেও পোস্টের গা ঘেঁষে বল চলে যায় বাইরে। 

তবে তিন মিনিট পরেই সেই আক্ষেপ মেটালেন রাকিব। করলেন মনে রাখার মতো এক গোল। ৩৬ মিনিটে একের পর এক ভুটানি ডিফেন্ডারকে কাটিয়ে ডান পোস্টের দুরূহ কোণ থেকে শট নেন রাকিব। সেই শট বাঁ পোস্টে লেগে জড়িয়ে গেল জালে।

দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি বাংলাদেশ। ভুটানও আর কোনো ঝামেলা করতে পারেনি। ফলে ২০০৯ সাফের পর আবারো দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠল লাল-সবুজের দল। সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অপর গ্রুপের চ্যাম্পিয়ন দল কুয়েত। 

Related Topics

টপ নিউজ

সাফ চ্যাম্পিয়নশিপ / বাংলাদেশ ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net