মেসিকে দেখতে টিকেটের দাম বাড়ল ১০৩৪ শতাংশ!
চুক্তি সম্পাদনের ২৪ ঘন্টাও হয়নি। আর এর মধ্যেই লিওনেল মেসির প্রভাব টের পেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল।
নতুন মৌসুমে ২১ জুলাই নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। সেই ম্যাচ দিয়েই মেসিরও যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হওয়ার কথা।
মেসির সঙ্গে চুক্তির খবর প্রকাশের আগে এই ম্যাচের টিকেটের সর্বনিম্ন দাম ছিলো ২৯ ডলার। এক লাফে যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৭ ডলারে৷
মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচটি দিয়েই মেসির ইন্টার মায়ামি অভিষেক হওয়ার কথা। বিশ্বকাপজয়ী মহাতারকাকে দেখতে টিকেট কেনার হিড়িক পড়েছে মায়ামি সমর্থকদের।
শুধুমাত্র টিকেটের দামই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড়ের গতিতে অনুসারী বাড়ছে মায়ামির৷ সবমিলিয়ে মেসি যুক্তরাষ্ট্রে পা রাখার আগেই তার প্রভাব শুরু হয়ে গেছে দেশটিতে।
