Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে আফগানরা

খেলা

টিবিএস ডেস্ক
07 June, 2023, 05:30 pm
Last modified: 07 June, 2023, 05:33 pm

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • লড়াকু মিরাজ-মাহমুদউল্লাহ, বাংলাদেশের সংগ্রহ ২৪৪ 

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে আফগানরা

২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে খেলা টেস্টের একাদশে থাকা ৬ জন এবারও আফগানিস্তানের দলে আছেন। এবারের দলে নতুন মুখ হিসেবে আছেন বেশ কয়েকজন।
টিবিএস ডেস্ক
07 June, 2023, 05:30 pm
Last modified: 07 June, 2023, 05:33 pm

খবরটা বাংলাদেশের জন্য স্বস্তিরই বলতে হবে। আফগানিস্তানের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে ম্যাচসেরা রশিদ খানের স্পিন ছোবলেই দিক হারিয়ে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। চার বছর আগের সেই ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া তারকা এই স্পিনার দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। স্পিনের সেরা অস্ত্রকে ছাড়াই এবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আসবে আফগানরা।

বাংলাদেশ সফরের একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই দলে রাখা হয়নি রশিদকে। কী কারণে তিনি দলে নেই, তা অবশ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, চোটের কারণে রশিদকে দলে নেওয়া হয়নি। 

কিছুদিন আগে চোটে পড়া রশিদ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। চোট কাটিয়ে তৃতীয় ওয়ানডে খেললেও টেস্ট খেলার মতো অবস্থায় নেই আফগানদের বোলিং আক্রমণের কাণ্ডারী। এ কারণেই হয়তো তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি আফগানিস্তান। 

২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে খেলা টেস্টের একাদশে থাকা ৬ জন এবারও আফগানিস্তানের দলে আছেন। তারা হলেন হাশমতউল্লাহ শাহিদি, রহমত শাহ, ইব্রাহিম জাদরান, আফসার জাজাই, ইয়ামিন আহমাদজাই ও জহির খান এবারও আসছেন বাংলাদেশ সফরে। 

চার বছর আগের সেই ম্যাচে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন রশিদ, এবার হাশমতউল্লাহর নেতৃত্বে খেলবে তারা। এবারের দলে নতুন মুখ হিসেবে আছেন বেশ কয়েকজন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান বাহির শাহ, দুই পেসার ইব্রাহিম আব্দুলরাহিমজাই, নিজাত মাসৌদ, তরুণ লেগ স্পিনার ইজহারুল-হক নাভিদ ও পেস অলরাউন্ডার করিম জানাত। 

বাংলাদেশ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। আগামী ১০ জুন বাংলাদেশে আসবে তারা। টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন শুরু হবে। টেস্ট শেষে হোম ভেন্যু ভারতের দেরাদুনে ফিরে যাবে আফগানিস্তান। ঈদের বিরতির পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১ জুলাই আবার বাংলাদেশ আসবে তারা। 

আফগানিস্তান টেস্ট স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসৌদ। 

রিজার্ভ: জিয়া-উর-রহমান আকবর, নুর আলি জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমেদ শিরজাদ।

Related Topics

টপ নিউজ

রশিদ খান / আফগানিস্তান ক্রিকেট দল / বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রাজা-রশিদ, নেই বাংলাদেশের কেউ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • লড়াকু মিরাজ-মাহমুদউল্লাহ, বাংলাদেশের সংগ্রহ ২৪৪ 

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net