Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
ফুটবলকে বিদায় বললেন ইব্রাহিমোভিচ

খেলা

টিবিএস রিপোর্ট
05 June, 2023, 11:45 am
Last modified: 05 June, 2023, 11:50 am

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

ফুটবলকে বিদায় বললেন ইব্রাহিমোভিচ

কদিন আগেই জানিয়েছিলেন, এখনই অবসরের কথা ভাবছেন না। যদিও মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মাসেই। নতুন কোনো চ্যালেঞ্জ না নিয়ে ফুটবলকেই বিদায় বলে দিলেন সুইডিশ কিংবদন্তি।
টিবিএস রিপোর্ট
05 June, 2023, 11:45 am
Last modified: 05 June, 2023, 11:50 am
ফুটবলকে বিদায় বললেন ইব্রাহিমোভিচ। ছবি: সংগৃহীত

চোটের কাছে হার মেনে ফুটবলকে বিদায় বললেন জলাতান ইব্রাহিমোভিচ। অবশ্য অন্য যে কারো ক্ষেত্রে বয়সটাকেও কারণ হিসেবে চালিয়ে দেওয়া যেতো। তবে তিনি যে 'সুপারম্যান'! 

নিজেই নিজেকে এই উপাধি দিয়েছেন ইব্রাহিমোভিচ। ৪২ বছর বয়সেও ইউরোপের শীর্ষ লিগে খেলে যাওয়া কেউ নিজেকে 'সুপারম্যান' দাবি করতেই পারেন। 

তবে কদিন আগেই জানিয়েছিলেন, এখনই অবসরের কথা ভাবছেন না। যদিও মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মাসেই। নতুন কোনো চ্যালেঞ্জ না নিয়ে ফুটবলকেই বিদায় বলে দিলেন সুইডিশ কিংবদন্তি। 

ক্লাব ক্যারিয়ারে ইব্রাহিমোভিচের অর্জনের পাল্লা বেশ ভারি। এক চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া জিতেছেন সবকিছুই। সব মিলিয়ে ৯৮৮ ম্যাচ খেলে করেছেন ৫৭৩টি গোল, জিতেছেন ৩২টি শিরোপা। 

মিলান সমর্থকরাও ইব্রাকে দিয়েছেন মনে রাখার মতো বিদায়। ব্যানারে তারা লিখে এনেছেন 'গডবাই'। ইব্রাহিমোভিচ তো অনেকের কাছে 'গড'ই! 

১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে শুরু ইব্রার ক্যারিয়ার। এরপর নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবের হয়ে শেষ পর্যন্ত সমাপ্তি টানলেন দ্বিতীয়বারের মতো এসি মিলানে এসে।
 
বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনে ইব্রা বলেন, 'পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার দ্বিতীয় পরিবার যারা অর্থাৎ খেলোয়াড়দের। কোচ এবং স্টাফদেরও তাদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ। আর হৃদয় থেকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই ভক্তদের।'

Related Topics

টপ নিউজ

ইব্রাহিমোভিচ / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net