Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ইউনাইটেড-বার্সেলোনাকে পেছনে ফেলে সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ

খেলা

টিবিএস রিপোর্ট
02 June, 2023, 03:50 pm
Last modified: 02 June, 2023, 03:56 pm

Related News

  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

ইউনাইটেড-বার্সেলোনাকে পেছনে ফেলে সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ

ফোর্বসের তৈরি করা বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবগুলোর মধ্যে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিজেদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলেছে লস ব্লানকোসরা।
টিবিএস রিপোর্ট
02 June, 2023, 03:50 pm
Last modified: 02 June, 2023, 03:56 pm
বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত

ইতিহাস কিংবা শিরোপা জয়ের দিক থেকে তাদের আশেপাশে কেউ নেই৷ বিশ্বের সেরা ক্লাবগুলোর নাম বললে তর্কযোগ্যভাবে সবার আগে রিয়াল মাদ্রিদের নামই আসে। বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তকমাও বেশিরভাগ সময়ই লস ব্লানকোসদের দখলেই থাকে। ব্যতিক্রম হলো না এবারও৷ 

ফোর্বসের তৈরি করা বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবগুলোর মধ্যে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিজেদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলেছে লস ব্লানকোসরা। 

যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফোর্বসের হিসাব অনুসারে, এই মুহূর্তে রিয়ালের বাজারমূল্য ৬ দশমিক ০৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বিক্রি হওয়ার সম্ভাবনায় থাকা ইংল্যান্ডের এই ক্লাবের বর্তমান বাজারমূল্য ৬ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬৪ হাজার ৬৪০ কোটি টাকারও বেশি।

ফুটবল ক্লাবগুলোর মধ্যে কমপক্ষে ছয় বিলিয়ন ডলার মূল্যের ক্লাব আছে কেবল এই দুটিই। ২০০৪ সাল থেকে ফুটবল ক্লাবগুলোর বাজারমূল্যভিত্তিক তথ্য দিয়ে থাকে ফোর্বস। প্রতিবারই প্রথম পাঁচের মধ্যে থাকা ক্লাবও শুধু রিয়াল আর ইউনাইটেডই।

ইউনাইটেডের বাজারমূল্যে বড় লাফের কারণে দুই থেকে তিনে নেমে গেছে বার্সেলোনা। ২০২১ সালে ১ নম্বরে থাকা স্প্যানিশ ক্লাবটির বাজারমূল্য গত বছরের তুলনায় বেড়েছে ১০ শতাংশ, যা সব মিলিয়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলারে।

সবচেয়ে দামি ক্লাবগুলোর মধ্যে ৪র্থ থেকে ১০ম স্থানে আছে যথাক্রমে লিভারপুল (৫ দশমিক ২৯ বিলিয়ন), ম্যানচেস্টার সিটি (৪ দশমিক ৯৯ বিলিয়ন), বায়ার্ন মিউনিখ (৪ দশমিক ৮৬ বিলিয়ন), পিএসজি (৪ দশমিক ২১ বিলিয়ন), চেলসি (৩ দশমিক ১ বিলিয়ন), টটেনহাম (২ দশমিক ৮ বিলিয়ন) ও আর্সেনাল (২ দশমিক ২৬ বিলিয়ন)।

Related Topics

টপ নিউজ

ফোর্বস / দামি ক্লাব / রিয়াল মাদ্রিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net