Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
টংয়ের অভিষেক নিয়ে বাজি, ১৪ বছর পর জিতলেন ৫০ হাজার পাউন্ড

খেলা

টিবিএস ডেস্ক
01 June, 2023, 06:35 pm
Last modified: 01 June, 2023, 06:51 pm

Related News

  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • ট্রাম্পের ভাষণ নিয়ে বাজি: হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার কর্মীকে ২ লাখ ডলার জরিমানা
  • ট্রাম্পের ভাষণ নিয়ে বাজি ধরে ১ লাখ ডলার জেতার অভিযোগ হোয়াইট হাউসের টেলিপ্রম্পটার কর্মীর বিরুদ্ধে
  • ক্রিস্টিয়ানো রোনালদো কি কেঁদেছিলেন? একটি বিতর্কের পেছনে উড়ল লাখ লাখ ডলার
  • মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন অজ্ঞাত ক্রিপ্টো জুয়াড়ি

টংয়ের অভিষেক নিয়ে বাজি, ১৪ বছর পর জিতলেন ৫০ হাজার পাউন্ড

উস্টারশায়ারে গিয়ে জশ টংয়ের পরিচয় বদলে যায়, লেগ স্পিনার থেকে তিনি হয়ে ওঠেন পেসার। তবু ইংলিশ এই ক্রিকেটারের ওপর একইরকম আস্থা ছিল পাইপারের। টংয়ের ১১ বছর বয়সেই তাকে নিয়ে বাজি ধরেন তিনি।
টিবিএস ডেস্ক
01 June, 2023, 06:35 pm
Last modified: 01 June, 2023, 06:51 pm
জিমি অ্যান্ডারসনের হাত থেকে টেস্ট ক্যাপ বুঝে নেন জশ টং। ছবি: সংগৃহীত

লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে জশ টংয়ের। ইংল্যান্ডের ৭১১ নম্বর টেস্ট ক্যাপটি কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের হাত থেকে বুঝে নিয়েছেন ২৫ বছর বয়সী এই পেসার। মাঠে থেকে টংয়ের স্বপ্নপূরণের মুহূর্তটির সাক্ষী হয়েছেন তার পরিবারের সদস্যরা। টিম পাইপারের জন্যও এই মুহূর্তটি বিশেষ। বন্ধুর ছেলে টংয়ের এমন সাফল্যে নিশ্চয়ই উচ্ছ্বসিত তিনি, হয়েছে বড় অর্থপ্রাপ্তিও। 

টংয়ের অভিষেকে তার পকেটে উঠেছে ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশে মুদ্রায় যা ৬৬ লাখ ৬৯ হাজার টাকা), যা তিনি বাজি ধরে পেয়েছেন। সেটাও ১৪ বছর আগে ধরা বাজি থেকে! অবাক লাগতে পারে, অবশ্য অবাক লাগারই কথা। কারণ ক্রিকেটে অনেক ধরনের বাজি থাকলেও কোনো ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক বা নিজ দেশের জাতীয় দলের হয়ে টেস্ট খেলা নিয়ে বাজি ধরার ঘটনা আগে শোনা যায়নি। পাইপার এমনই এক বাজি ধরে অদ্ভুত এই ঘটনার জন্ম দিয়েছেন। টংয়ের অভিষেকের মুহূর্ত তিনি মাঠে বসে দেখেছেন কিনা, তা নিশ্চিত নয়।

জশ টংয়ের বাবা ফিল টংয়ের বন্ধু টিম পাইপার। বার্মিংহাম সিটি সেন্টার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রেডিচে বসবাস ছিল স্থানীয় ক্লাবে একসঙ্গে খেলা এই দুই বন্ধুর। ছোট্ট বয়সেই বাবার সঙ্গে রেডিচে ক্লাবে যেতেন টং, তখনই ক্রিকেটে হাতেখড়ি তার। আর ছোটবেলাতেই বিস্ময়ের জন্ম দেন টং। ৬ বছর বয়সেই অবলীলায় লেগ স্পিন, গুগলি, টপ স্পিন করতে পারতেন ইংলিশ এই ক্রিকেটার।

টংয়ের দারুণ দক্ষতা দেখে বিস্মিত পাইপার তাকে নিয়ে বাজি ধরেন। টংয়ের বয়স যখন ১১ বছর, পাইপার তখন ১০০ পাউন্ড বাজি ধরেছিলেন এই শর্তে যে, ছোট্ট এই বাচ্চা একদিন ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলবে। তখন বাজির দর ছিল ৫০০-১। বাজির সেই স্লিপটি একটি কাপবোর্ডে এতদিন জমিয়ে রেখেছিলেন পাইপার। সেই স্লিপই ১৪ বছর পর তাকে এনে দিলো ৫০ হাজার পাউন্ড! 

টংয়ের ১১ বছর বয়সে বাজি ধরলেও পাইপারের ইচ্ছাটা আরও আগের। ৬ বছর টংকে নিয়েই তিনি বাজি ধরতে চেয়েছিলেন যে, এই ছেলে একদিন টেস্ট খেলবে। কিন্তু সেই বাজিতে পাইপার কোনো বাজির ফার্মকে রাজি করাতে পারেননি। এরপর টংদের পরিবার রেডিচ ছেড়ে যায়, উস্টারশায়ারের একাডেমিতে ভর্তি হন টং। এই একাডেমিতে টংয়ের পরিচয় বদলে যায়, লেগ স্পিনার থেকে তিনি হয়ে ওঠেন পেসার। 
 
যোগাযোগ থাকায় টংয়ের এই পরিবর্তন পাইপারের জানাশোনা ছিল। লেগ স্পিনার টং পেসার হয়ে উঠলেও তার ওপর একইরকম আস্থা ছিল পাইপারের। টংয়ের ১১ বছর বয়সে বাজি ধরার মতো একটি ফার্ম খুঁজে পান তিনি। গ্যাম্বলিং ফার্ম 'কোরাল'-এর হেড অফিসে সরাসরি বাজি ধরেন পাইপার। এরপর টংকে নিয়ে দেখা স্বপ্ন মনে ধরে রেখে অপেক্ষা করতে থাকেন তিনি। অবশেষে অপেক্ষা ফুরালো পাইপারের। 

যদিও পাইপারের স্বপ্ন বিভিন্ন সময়ে বিবর্ণ হয়ে উঠেছে। কখনও কখনও মনে হয়েছে বাজিতে হেরে যাবেন তিনি। কারণ একের পর এক কাঁধের চোটে বিরক্ত হয়ে গত বছর খেলা ছেড়ে দেওয়ার কথা ভাবতে শুরু করেন টং। যদিও খেই হারাননি ইংলিশ এই ক্রিকেটার, চালিয়ে যান লড়াই। গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র ৩টি ম্যাচ খেললেও এবার ইংল্যান্ড লায়ন্সে সুযোগ হয়ে যায় টংয়ের।

লায়ন্সের হয়ে শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচে ভালো করার পর স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে মূল ম্যাচে ৮ উইকেট নেন টং। এই পারফরম্যান্স তাকে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে জায়গা করে দেয়। তবে অভিষেকের তেমন সম্ভাবনা ছিল না। কিন্তু ইংল্যান্ড দলে কয়েকজনের চোট-বিশ্রাম মিলিয়ে একাদশে সুযোগ পেয়ে যান টং। তার স্বপ্নপূরণে বাজিতে জিতে যান পাইপার। এই বাজির টাকা দিয়ে টংয়ের পুরো পরিবারকে ডিনার করাবেন তিনি।

Related Topics

টপ নিউজ

জশ টং / ইংলিশ ক্রিকেটার / ইংল্যান্ড ক্রিকেট দল / বাজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • ট্রাম্পের ভাষণ নিয়ে বাজি: হোয়াইট হাউসের সাবেক টেলিপ্রম্পটার কর্মীকে ২ লাখ ডলার জরিমানা
  • ট্রাম্পের ভাষণ নিয়ে বাজি ধরে ১ লাখ ডলার জেতার অভিযোগ হোয়াইট হাউসের টেলিপ্রম্পটার কর্মীর বিরুদ্ধে
  • ক্রিস্টিয়ানো রোনালদো কি কেঁদেছিলেন? একটি বিতর্কের পেছনে উড়ল লাখ লাখ ডলার
  • মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন অজ্ঞাত ক্রিপ্টো জুয়াড়ি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net