Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
চ্যাম্পিয়ন্স লিগ: বার্নাব্যুর দুঃস্মৃতি মুছতে পারবে সিটি?

খেলা

টিবিএস রিপোর্ট
09 May, 2023, 03:00 pm
Last modified: 09 May, 2023, 03:11 pm

Related News

  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগ: বার্নাব্যুর দুঃস্মৃতি মুছতে পারবে সিটি?

সেই একই সেমি-ফাইনালে আবারো মুখোমুখি হচ্ছে দুই দল। গতবার প্রথম লেগ হয়েছিল সিটির মাঠে, তবে এবার প্রথম লেগ রিয়ালের মাঠে। গত মৌসুমে এই বার্নাব্যুতেই দুই লেগ মিলিয়ে সিটি ৫-৩ গোলে এগিয়ে থেকে ফাইনালে যাবে যাবে করছিলো, তখনই আঘাত হেনে সিটির স্বপ্ন ভেঙে দেন রদ্রিগো-বেনজেমারা। 
টিবিএস রিপোর্ট
09 May, 2023, 03:00 pm
Last modified: 09 May, 2023, 03:11 pm
সিটির স্বপ্ন ভেঙ্গে দেওয়া রদ্রিগোর সেই গোল। ছবি: এএফপি

চ্যাম্পিয়ন্স লিগের অবিসংবাদিত রাজা রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে তো একের পর এক ফিরে আসার গল্প লিখে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নই হয়েছে কার্লো আনচেলত্তির দল। চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমি-ফাইনালে রিয়ালের দেখা হয়েছিল ম্যানচেস্টার সিটির সাথে।

সেই একই সেমি-ফাইনালে আবারো মুখোমুখি হচ্ছে দুই দল। গতবার প্রথম লেগ হয়েছিল সিটির মাঠে, তবে এবার প্রথম লেগ রিয়ালের মাঠে। গত মৌসুমে এই বার্নাব্যুতেই দুই লেগ মিলিয়ে সিটি ৫-৩ গোলে এগিয়ে থেকে ফাইনালে যাবে যাবে করছিলো, তখনই আঘাত হেনে সিটির স্বপ্ন ভেঙে দেন রদ্রিগো-বেনজেমারা। 

গতবারের চাইতে এবারের পরিস্থিতিও দুই দলের জন্য ভিন্ন ভিন্ন। গতবার লা লিগা চ্যাম্পিয়নও হয়েছিল রিয়াল। তবে এবার তারা লিগ শিরোপা হারাতে যাচ্ছে বার্সেলোনার কাছে। যদিও তিনদিন আগেই কোপা দেল রের শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা। তাই চ্যাম্পিয়ন্স লিগে সিটির মুখোমুখি হওয়ার আগে উজ্জ্বীবিত রিয়াল শিবির। 

অপরদিকে ম্যানচেস্টার সিটি ছুটছে ঐতিহাসিক 'ট্রেবল'র পেছন। প্রিমিয়ার লিগে আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে এগিয়ে আছে গার্দিওলার দল। এফএ কাপের ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। আর চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমে সিটি আছে ভয়ংকর রূপে। 

সিটিকে হারানোর পর রিয়ালের উৎসব। ছবি: সংগৃহীত

যার অন্যতম কারণ আর্লিং হলান্ড। সিটির হয়ে এটিই তার প্রথম মৌসুম, আর এসেই বাজিমাত করেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। সব মিলিয়ে ৫১ গোল করেছেন চলতি মৌসুমে, চ্যাম্পিয়ন্স লিগে মাত্র ৮ ম্যাচ খেলেই করেছেন ১২ গোল। এর আগের মৌসুম গুলোতে সিটি যেটির অভাব বোধ করছিলো, সেটি পূরণ করে দিয়েছেন ২২ বছর বয়সী এই স্ট্রাইকার। 

সব মিলিয়ে সিটিকেই ফেভারিটের তকমা দিচ্ছেন অনেকে। ওয়েইন রুনিই যেমন বলেছেন, রিয়ালকে বিধ্বস্ত করে জিতবে গার্দিওলার দল। কিন্তু ভুলে গেলে চলবে না, প্রতিপক্ষের নাম রিয়াল মাদ্রিদ। ইউরোপের অবিসংবাদিত রাজাদের কখনোই হিসাবের বাইরে রাখার ভুল করা যাবে না। সিটিও নিশ্চয়ই গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বেনজেমা-ভিনিশিয়ুসদের আটাকানোর পরিকল্পনাটা আরো ভালোভাবেই করবে। 

জমজমাট এক লড়াই দেখার প্রত্যাশায় ফুটবল প্রেমিরা। ইউরোপের চলতি মৌসুমের অন্যতম সেরা দুই দলের ফাইনালে ওঠার এই যুদ্ধ নিশ্চয়ই হতাশ করবে না।      

Related Topics

টপ নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ / রিয়াল মাদ্রিদ / ম্যানচেস্টার সিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net