Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রথম বাংলাদেশি ব্র্যান্ড পার্টনার বিকাশ

খেলা

টিবিএস রিপোর্ট
08 May, 2023, 10:10 pm
Last modified: 09 May, 2023, 08:57 pm

Related News

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
  • ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কৌশলগত বিনিয়োগ: যেভাবে সুফল পাচ্ছে বিকাশ
  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রথম বাংলাদেশি ব্র্যান্ড পার্টনার বিকাশ

বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে এই অংশীদারিত্ব সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করবে, পাশাপাশি সারা বিশ্বের কাছে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পকে আরো গভীরভাবে জানাতে সাহায্য করবে।’
টিবিএস রিপোর্ট
08 May, 2023, 10:10 pm
Last modified: 09 May, 2023, 08:57 pm

খেলাধুলার মধ্য দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ আজ তাদের ব্র্যান্ড পার্টনারশিপ ঘোষণা করেছে। 

এর মাধ্যমে মাধ্যমে প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার ব্র্যান্ড পার্টনার হলো বিকাশ। 

প্রতিবারের মতোই ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনা দল বাংলাদেশী ভক্তদের কাছ থেকে যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছে, সেই আবেগ আর প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বিশ্বকাপজয়ী দলের সাথে বিকাশের এই ব্র্যান্ড পার্টনারশিপ।

এএফএ-এর প্রেসিডেন্ট ক্লাউদিও ফ্যাবিয়ান তাপিয়া বলেন, 'আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল পুরো বিশ্বকাপজুড়েই বাংলাদেশীদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম বাংলাদেশি আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হিসেবে বিশ্বনন্দিত ফিনটেক কোম্পানি বিকাশকে পেয়ে ভীষণ আনন্দিত। বিকাশের মাধ্যমে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির একটি সত্যিকারের মাইলফলক অর্জিত হয়েছে। এরকম অংশীদারিত্বের ফলে আমরা নতুন নতুন অঞ্চলগুলোতে যেতে পারবো যেখানে আমাদের জাতীয় ফুটবল দলের অগণিত ভক্ত রয়েছেন। এ অনন্য অভিযাত্রায় আমরা বিকাশকে স্বাগত জানাই।'

বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, 'খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে এই অংশীদারিত্ব সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করবে, পাশাপাশি সারা বিশ্বের কাছে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পকে আরো গভীরভাবে জানাতে সাহায্য করবে।'

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের প্রতি বিশ্বব্যাপী ধারাবাহিক সমর্থনের অংশ হিসেবে এএফএ বিশেষ করে বাংলাদেশ, ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা ধরনের ব্র্যান্ড সম্প্রসারণ কর্মসূচি গ্রহণ করে আসছে। সেই প্রেক্ষাপটেই একসাথে কাজ করতে বাংলাদেশের সেরা ব্র্যান্ড বিকাশকে বেছে নিয়েছে এএফএ। 

এএফএ-এর চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার লিয়ান্দ্রো পিটারসেন বলেন, 'এএফএ এবং বিকাশ যৌথভাবে একে অপরের প্রচারণায় ও ব্র্যান্ড ভ্যালু বাড়াতে কাজ করবে।'
 
Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

বিকাশ / আর্জেন্টিনা ফুটবল দল / ব্র্যান্ড পার্টনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
    চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল
  • ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
    ১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ছবি: টেলিগ্রাফ
    নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • কোলাজ: টিবিএস
    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • ফাইল ছবি
    বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

Related News

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
  • ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কৌশলগত বিনিয়োগ: যেভাবে সুফল পাচ্ছে বিকাশ
  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা

Most Read

1
কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
আন্তর্জাতিক

চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল

2
ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
অর্থনীতি

১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

3
ছবি: টেলিগ্রাফ
আন্তর্জাতিক

নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net