Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
বিশ্বকাপজয়ী ম্যাক এলিস্টার যাচ্ছেন লিভারপুলে!

খেলা

টিবিএস রিপোর্ট
06 May, 2023, 01:20 pm
Last modified: 06 May, 2023, 01:30 pm

Related News

  • জার্মান দলের প্রধান কোচ হচ্ছেন ইয়ুর্গেন ক্লপ, দু'পক্ষই সম্মত
  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • লিভারপুলের শিরোপা প্যারেডে গাড়ি চাপায় হাসপাতালে ভর্তি ২৭, গ্রেপ্তার ১
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ

বিশ্বকাপজয়ী ম্যাক এলিস্টার যাচ্ছেন লিভারপুলে!

বিশ্বকাপে দেখানো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন ব্রাইটনের হয়েও। স্বাভাবিকভাবেই তাকে বড় দলগুলো নেওয়ার চেষ্টা করতো। আর হয়েছেও সেটি, ২৫ বছরে পা রাখতে যাওয়া ম্যাক এলিস্টারকে দলে নিতে চায় লিভারপুল। 
টিবিএস রিপোর্ট
06 May, 2023, 01:20 pm
Last modified: 06 May, 2023, 01:30 pm
লিভারপুলই ম্যাক এলিস্টারের পরবর্তী গন্তব্য? ছবি: সংগৃহীত

অ্যালেক্সিস ম্যাক এলিস্টারের জীবনটা যেন কোনো জাদুর ছোঁয়ায় বদলে গিয়েছে। নয়তো এক বছর আগেও কেউ যাকে খুব একটা চিনতো না, সেই তিনিই এখন বড় বড় ক্লাবের নজরে আছেন কীভাবে! না, কোনো জাদুমন্ত্র নয়, নিজের প্রতিভা জাহির করেই বিশ্বমঞ্চে নিজেকে চিনিয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। 

কাতার বিশ্বকাপে ছিলেন লিওনেল স্কালোনির অন্যতম সেরা অস্ত্র। দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করেছেন সবাইকে। ব্রাইটনের হয়ে খেলতেন বলে ইংলিশ ফুটবলের অনুসারীরা আগে থেকেই চিনতেন ম্যাক এলিস্টারকে। 

বিশ্বকাপে দেখানো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন ব্রাইটনের হয়েও। স্বাভাবিকভাবেই তাকে বড় দলগুলো নেওয়ার চেষ্টা করতো। আর হয়েছেও সেটি, ২৫ বছরে পা রাখতে যাওয়া ম্যাক এলিস্টারকে দলে নিতে চায় লিভারপুল। 

তাকে নিয়ে লিভারপুল কোচ জুর্গেন  ক্লপও নাকি দারুণ আগ্রহী। শুধু লিভারপুলই নয়, ম্যাক এলিস্টারকে পেতে চায় মানচেস্টার ইউনাইটেডও। তবে নির্ভরযোগ্য সূত্র হিসেবে বিবেচিত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন, এই আর্জেন্টাইনকে পেতে অনেক দূর এগিয়ে গিয়েছে লিভারপুল।

২০২০ সালে আর্জেন্টিনোস জুনিয়র থেকে ব্রাইটনে আসেন ম্যাক এলিস্টার। ব্রাইটনের হয়ে নিয়মিত ভালো পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পান। সেখানেও নিজেকে মেলে ধরেন দারুণভাবে। এবার ব্রাইটন অধ্যায় পেছনে ফেলে সামনে তাকাতে চান ম্যাক এলিস্টার। এবং লিভারপুলই হতে পারে তার পরবর্তী গন্তব্য। 

 

Related Topics

টপ নিউজ

ম্যাক এলিস্টার / লিভারপুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • জার্মান দলের প্রধান কোচ হচ্ছেন ইয়ুর্গেন ক্লপ, দু'পক্ষই সম্মত
  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • লিভারপুলের শিরোপা প্যারেডে গাড়ি চাপায় হাসপাতালে ভর্তি ২৭, গ্রেপ্তার ১
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net