Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
ইংল্যান্ডে খেলা বলে সিলেটে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প

খেলা

টিবিএস রিপোর্ট
26 April, 2023, 06:05 pm
Last modified: 26 April, 2023, 07:47 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ইংল্যান্ডে খেলা বলে সিলেটে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প

সিলেটে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প সেরে ২৯ এপ্রিল সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ফিরবে বাংলাদেশ, পরের দিন রওনা দেবে ইংল্যান্ডের উদ্দেশে। দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ, বড় অংশটি যাবে ৩০ এপ্রিল রাতে।
টিবিএস রিপোর্ট
26 April, 2023, 06:05 pm
Last modified: 26 April, 2023, 07:47 pm

সিলেট আর ইংল্যান্ডের একটা যোগসূত্র আসে। ইংল্যান্ডে থাকা বাংলাদেশিদের বেশিরভাগই সিলেটের। বাংলাদেশ ক্রিকেট দলের ইংল্যান্ডে গিয়ে খেলার আগেও আলোচনায় সিলেট। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশের ক্যাম্প করা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কারণ হিসেবে জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেছেন, খেলা ইংল্যান্ডে বলেই প্রস্তুতি ক্যাম্প সিলেটে করার সিদ্ধান্ত নেওয়ার হয়েছে।

গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। দাপুটে পারফরম্যান্সে সিরিজ জেতা ঘরের মাঠের দলটি অনেক রেকর্ড গড়ে, ব্যক্তিগত বেশ কয়েকটি রেকর্ডও হয়। চেমসফোর্ডে বাউন্সি উইকেট খেলা হবে, সিলেটেও আছে বাউন্সের ছোঁয়া। এ কারণেই তিন তিনের সংক্ষিপ্ত ক্যাম্প সিলেটে করা হচ্ছে। রাতের ফ্লাইটে আজ সিলেট যাবে বাংলাদেশ দল, কাল শুরু প্রস্তুতি ক্যাম্প।

এর আগে আজ (বুধবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং বাকি দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করেছেন হাথুরুসিংহে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লঙ্কান এই কোচ, জানান সিলেটে ক্যাম্প করার কারণসহ সফরে নিজেদের উদ্দেশ্যর কথা। 

হাথুরুসিংহে বলেন, 'আমরা যখন সিলেটে খেললাম, মনে হয়েছিল ইংল্যান্ডের উইকেটের সাথে এখানকার কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হলো, সেখানেই অনুশীলন করা উচিত। এ ছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তা ছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাব।' 

সামনে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ বিদেশের মাটিতে, যেখানে থাকবে টেস্ট ম্যাচ। এসব টেস্ট ম্যাচে উন্নতি করতেও সিলেটের প্রস্তুতি কাজে আসবে বলে বিশ্বাস বাংলাদেশের প্রধান কোচের, 'সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেওয়া, আর কিছু নয়।'

চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ফলাফলে দৃষ্টি নেই বাংলাদেশের, প্রধান লক্ষ্য সব বিভাগে নিজেদের উন্নতি করা। হাথুরুসিংহের ভাষায়, 'শুধু ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবছি না, আমাদের নিজেদের সবদিকে উন্নতির জন্য। আমরা প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে চিন্তা করছি না। আমরা উন্নতি খুঁজছি, সেটা যেখানেই খেলি না কেন।' 

তিনদিনের প্রস্তুতি ক্যাম্পে স্কিল অনুশীলন নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হবে। তিনজন ছাড়া আইরিশদের বিপক্ষে সিরিজে ডাক পাওয়া বাংলাদেশের স্কোয়াডের সবাই এই ক্যাম্পে যোগ দিচ্ছেন। সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান থাকছেন না। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়েছেন সাকিব, আইপিএলে খেলছেন লিটন ও মুস্তাফিজ। 

তিন দিনের প্রস্তুতি ক্যাম্প সেরে ২৯ এপ্রিল সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ফিরবে বাংলাদেশ, পরের দিন রওনা দেবে ইংল্যান্ডের উদ্দেশে। দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ, বড় অংশটি যাবে ৩০ এপ্রিল রাতে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে খেলবে তামিম ইকবালের দল। এর আগে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / প্রস্তুতি ক্যাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net