Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
স্বপ্নভঙ্গ নাপোলির, ষোলো বছর পর সেমি-ফাইনালে মিলান

খেলা

টিবিএস রিপোর্ট
19 April, 2023, 11:30 am
Last modified: 19 April, 2023, 11:36 am

Related News

  • গোল বাতিলের সিদ্ধান্তে রেফারিকে ধুয়ে দিলেন বায়ার্ন কোচ
  • মিলান ডার্বি জিতে সিরি আ শিরোপা ঘরে তুলল ইন্টার
  • লুনিন বীরত্বে সিটিকে টাইব্রেকারে হারিয়ে সেমি-ফাইনালে রিয়াল
  • চ্যাম্পিয়ন্স লিগে আজ থাকছেন ম্যারাডোনাও!
  • বায়ার্নের দুর্দশা বাড়াল ল্যাজিও, এমবাপ্পের রেকর্ডে পিএসজির জয়

স্বপ্নভঙ্গ নাপোলির, ষোলো বছর পর সেমি-ফাইনালে মিলান

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের বিজয়ী এসি মিলান ১৬ বছর পর সেমি-ফাইনালে উঠল। অপরদিকে প্রথমবারের মতো সেমি-ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হলো না নাপোলির। 
টিবিএস রিপোর্ট
19 April, 2023, 11:30 am
Last modified: 19 April, 2023, 11:36 am
সেমি-ফাইনালে ওঠার উল্লাস মিলানের। ছবি: সংগৃহীত

পারল না নাপোলি, এসি মিলানের অভিজ্ঞতার কাছে হেরে গেল নেপলসের দলটি। টানটান উত্তেজনায় ভরপুর দ্বিতীয় লেগ ১-১ গোলের সমতায় শেষ হওয়ায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমি-ফাইনালে উঠে গেছে এসি মিলান। 

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের বিজয়ী এসি মিলান ১৬ বছর পর সেমি-ফাইনালে উঠল। অপরদিকে প্রথমবারের মতো সেমি-ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হলো না নাপোলির। 

প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জেতা মিলান যে এই ম্যাচে রক্ষণাত্মক খেলবে, তা অনুমেয়ই ছিলো। আর নিজেদের মাঠে নাপোলি বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে, সেটিও জানাই ছিলো, হলোও তাই। 

তবে নাপোলির আক্রমণ বেশ ভালোই সামলেছে মিলানের রক্ষণ। 

বরং প্রতি আক্রমণে গোল করার হুমকি দিচ্ছিল তারা। মিলানের গোলপোস্ট লক্ষ্য করে নাপোলি বেশ কয়েকটি শট নিলেও বেশিরভাগই ছিলো নিষ্ফলা। খেলার ধারার বিপরীতে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় মিলান। কিন্তু জিরুর দুর্বল শট ঠেকিয়ে দেন নাপোলি গোলরক্ষক মেরেত। 

তখন মনে হচ্ছিলো, দিনটা নাপোলির হলেও হতে পারে। কিন্তু দৃড়প্রতিজ্ঞ মিলান সেটি হতে দেয়নি। পেনাল্টি মিস করা জিরুই মিলানকে এগিয়ে দেন। ফলে দুই লেগ মিলিয়ে ২-০ গোলের ব্যবধান পায় মিলান। 

এরপর নাপোলি গোল শোধের অনেক চেষ্টা করলেও মিলানের রক্ষণভাগ ছিলো অনড়। আক্রমণের তোড়েই ৮১ মিনিটে পেনাল্টি পায় নাপোলি। জিরুর পেনাল্টি ফিরিয়ে নাপোলিকে ম্যাচে রেখেছিলেন মেরেত, এবার মিলানের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হোন মেইনান। 

কাভারাতসখেলিয়ার পেনাল্টি শট ভালো হলেও তা দুর্দান্তভাবে ফেরান এই ফরাসি গোলরক্ষক। তখন গোল হয়ে গেলে বেশ জমজমাট সমাপ্তিই দেখা যেতো। 

তবে ম্যাচ শেষ হওয়ার ৯০ সেকেন্ড আগে ওসহিমেনের গোল নাপোলিকে কিছুটা আশা দেখালেও শেষ পর্যন্ত আর পারেনি সিরি আ তে শীর্ষে থাকা দলটি। 

দুই লেগ মিলিয়ে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করে এসি মিলান। ১৬ বছর আগে সর্বশেষ যখন তারা সেমি-ফাইনাল খেলেছিল, সপ্তম এবং শেষবারের মতো চ্যাম্পিয়নও হয়েছিল।   

সেমি-ফাইনালে মিলান ডার্বি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রথম লেগে বেনফিকাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে মিলানের আরেক দল ইন্টারও আছে নিরাপদ অবস্থানে। 

Related Topics

টপ নিউজ

এসি মিলান / নাপোলি / চ্যাম্পিয়ন্স লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • গোল বাতিলের সিদ্ধান্তে রেফারিকে ধুয়ে দিলেন বায়ার্ন কোচ
  • মিলান ডার্বি জিতে সিরি আ শিরোপা ঘরে তুলল ইন্টার
  • লুনিন বীরত্বে সিটিকে টাইব্রেকারে হারিয়ে সেমি-ফাইনালে রিয়াল
  • চ্যাম্পিয়ন্স লিগে আজ থাকছেন ম্যারাডোনাও!
  • বায়ার্নের দুর্দশা বাড়াল ল্যাজিও, এমবাপ্পের রেকর্ডে পিএসজির জয়

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net