Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
তিন-শূন্যের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক

খেলা

টিবিএস রিপোর্ট
31 March, 2023, 01:50 pm
Last modified: 31 March, 2023, 01:54 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস 
  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • ‘বেশি আশা করা ভালো না’- আইপিএল খেলার প্রশ্নে রিশাদ
  • সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজ অধিনায়ক, নাহিদের অভিষেক

তিন-শূন্যের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। একাদশে নেই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ৮০তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে রিশাদের।
টিবিএস রিপোর্ট
31 March, 2023, 01:50 pm
Last modified: 31 March, 2023, 01:54 pm
রিশাদকে টি-টোয়েন্টি ক্যাপ তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: বিসিবি

দাপুটে পারফরম্যান্সে প্রথম দুই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় চোখ সাকিব আল হাসানের দলের। সেই লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়েইটওয়াশ করার স্বাদ পাবে তারা।

প্রথম দুই টি-টোয়েন্টিতে টস ভাগ্য বিপক্ষে গেলেও এই ম্যাচে টস জিতেছেন সাকিব। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক। ম্যাচটি বেলা ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। 

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। একাদশে নেই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের ৮০তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে অভিষেক হতে যাচ্ছে রিশাদের। 

হোয়াইটওয়াশ এড়াতে ও সফরে প্রথমবারের জয়ের স্বাদ নিতে মাঠে নামা আয়ারল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। এই সফরে অন্যতম সফল বোলার গ্রাহাম হিউমের বদলে ম্যাথু হামফ্রেসকে একাদশে নিয়েছে সফরকারীরা। 

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস এডেয়ার, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক এডেয়ার, ফিওন হ্যান্ড, ম্যাথু হামফ্রেস ও বেন হোয়াইট।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / টি-টোয়েন্টি সিরিজ / টস রিপোর্ট / রিশাদ হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস 
  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • ‘বেশি আশা করা ভালো না’- আইপিএল খেলার প্রশ্নে রিশাদ
  • সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজ অধিনায়ক, নাহিদের অভিষেক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net