Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
লিটন-শান্তর পর অনন্য-অসাধারণ মুশফিক, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
20 March, 2023, 06:25 pm
Last modified: 20 March, 2023, 07:52 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

লিটন-শান্তর পর অনন্য-অসাধারণ মুশফিক, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিম হয়ে উঠলেন শিল্পী, জাদুকরও বলা যায়। ছয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাট হাতে যা করতে চাইলেন, তা-ই হলো। মোহনীয় সব শটে দারুণ ইনিংস খেলে গড়ে ফেললেন রেকর্ড।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
20 March, 2023, 06:25 pm
Last modified: 20 March, 2023, 07:52 pm

বড় সংগ্রহের পথে থেকেও আট রানের ব্যবধানে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে চাপ বেড়েছিল। বড় সংগ্রহ গড়া হবে না, এমন শঙ্কা জেগেছিল। কিন্তু পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে ব্যাটিং শুরু করা মুশফিকুর রহিম হয়ে উঠলেন শিল্পী, জাদুকরও বলা যায়। ছয় নম্বরে নেমে শেষ পর্যন্ত ব্যাট হাতে যা করতে চাইলেন, তা-ই হলো। মোহনীয় সব শটে করে ফেললেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। 

লিটন ও শান্তর সত্তুরের ঘরের ইনিসেংর পর মুশফিকের সেঞ্চুরি, সঙ্গে হৃদয়ের কার্যকরী ইনিংস; আয়ারল্যান্ডের বিপক্ষে আবারও রেকর্ড সংগ্রহ গড়লো বাংলাদেশ। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে ৬ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়েছে তামিম ইকবালের দল। ওয়ানডেতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের ম্যাচেই ৩৩৮ রান তুলে সর্বোচ্চ রানের ইনিংস গড়েছিল ঘরের মাঠের দলটি।  

টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে শুরুতে ধুকতে হয়েছে। ভেজা হাওয়ার সুবিধা কাজে লাগিয়ে তামিম ইকবাল ও লিটন কুমার দাসকে রানই তুলতে দিচ্ছিলেন না আয়ারল্যান্ডের বোলাররা। প্রথম ৬ ওভারে মাত্র ১৪ রান জমা হয় বাংলাদেশের স্কোরকার্ডে। অষ্টম ওভারে অচলাবস্থা ভাঙলেও ১০ ওভারে বাংলাদেশ পায় ৪২ রান। 

আর এই ওভারের শেষ বলে আসে প্রথম ধাক্কাও। বুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। ফেরার আগে ৩১ বলে ৪টি চারে ২৩ রান করেন তিনি। এই ইনিংসে ১৪ রান করতেই ১৫ হাজার আন্তর্জাতিক (তিন ফরম্যাট মিলিয়ে) রানের মাইলফলকে পৌঁছান তামিম, বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ডের মালিক হলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

তামিমের বিদায় দলকে বুঝতে দেননি লিটন ও ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে জুটি গড়া এই দুই ব্যাটসম্যান দ্রুততার সঙ্গে ইনিংসের চেহারা পাল্টে দেন। শুরুর দিকের ধীর গতির রান তোলাটা সহজেই পুষিয়ে নেন লিটন-শান্ত। ৬ ওভারে ১৪ রান করা বাংলাদেশই ১০০ রান ছাড়ায় ২০ ওভারে। 

দরকে ছন্দে ফিরিয়ে লিটন-শান্ত দারুণ ব্যাটিং করতে থাকেন। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ১০১ রান। এই জুটি গড়ার পথে ওয়ানডেতে ২ হাজার রান পূর্ণ হয় লিটনের। যা যৌথভাবে বাংলাদেশের দ্রুততম। শাহরিয়ার নাফিসের সমান ৬৫ ইনিংসে দুই হাজার ক্লাবে নাম লেখান লিটন। বাংলাদেশের নবম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দুই হাজার রানের মালিক হলেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। 

চোখ জুড়ানো সব শটে সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন লিটন। কিন্তু ২৬তম ওভারে গিয়ে খেই হারান ডানহাতি এই ব্যাটসম্যান, ফ্লিক করতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন তিনি। শুরুতে একেবারেই ধীর গতিতে রান তোলা লিটন ৭১ বলে ৩টি করে চার ও ছক্কায় ৭০ রান করেন আউট হন, এটা তার অষ্টম হাফ সেঞ্চুরি। এরপর শান্তর সঙ্গে উইকেট যোগ দেওয়া সাকিব আল হাসানেও সাবলীল দেখাচ্ছিল। যদিও এদিন তিনি টিকতে পারেননি, ১৯ বলে ২টি চারে ১৭ রান করে আউট হন সাকিব। 

ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেওয়া শান্তও একটু পরে বিদায় নেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৭৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। ৮ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। যদিও সেই চাপ নিমেষেই উবে যায় ব্যাট হাতে দুর্বার হয়ে ওঠা মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের ব্যাটে। শুরু থেকেই শাসন করে খেলতে থাকেন তারা। পঞ্চম উইকেটে ৭৮ বলে ১২৮ রানরে জুটি গড়েন মুশফিক ও হৃদয়। 

হৃদয় চেনা ছন্দে ব্যাট চালিয়েছেন, তবে মুশফিক এদিন হয়ে ওঠেন জাদুকর। আগের ম্যাচে অভিষেক হওয়ায় হৃদয় ৩৪ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৯ রান করে বিদায় নেওয়ার পর আইরিশ বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন মুশফিক। শাসন করা ব্যাটিংয়ে ৬০ বলে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি, যা বাংলাদেশের পক্ষে দ্রুততম। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেন সাকিব, এতোদিন এটাই ছিল দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

ইনিংসের শেষ বলে এক রান নিয়ে সাকিবের সেই রেকর্ড নিজের করে নেন ‍মুশফিক। ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৬০ বলে ১৪টি চার ও ২টি ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন। এই ইনিংস দিয়ে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেছেন মুশফিক, ২৪৪ ওয়ানডেতে তার রান এখন ৭ হাজার ৪৫। ইয়াসির আলী রাব্বি ৭ বলে ৭ রান করেন। রান বন্যার ম্যাচে আয়ারল্যান্ডের সেরা বোলার গ্রাহাম হিউম। আইরিশ এই পেসার ১০ ওভারে ৫৮ রানে ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান মার্ক এডেয়ার ও কার্টিস ক্যাম্ফার।  

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / বাংলাদেশ ক্রিকেট দল / দ্রুততম সেঞ্চুরি / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net