Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
হোয়াইটওয়াশে চোখ রেখেও পরীক্ষা-নিরীক্ষার ভাবনায় বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
13 March, 2023, 05:25 pm
Last modified: 13 March, 2023, 08:50 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • আইরিশদের উড়িয়ে দেশের মাটিতে প্রথম হোয়াইটওয়াশ করার আনন্দে নিগাররা

হোয়াইটওয়াশে চোখ রেখেও পরীক্ষা-নিরীক্ষার ভাবনায় বাংলাদেশ

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুরে মঙ্গলবার ইংল্যান্ডকে হারাতে পারলে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ। 
টিবিএস রিপোর্ট
13 March, 2023, 05:25 pm
Last modified: 13 March, 2023, 08:50 pm

বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ঘরের মাঠ ও ফরম্যাট বিবেচনায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে চোখ ছিল বাংলাদেশের। কিন্তু এক ম্যাচ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ কেমন আশা ছিল সাকিব আল হাসানের দলের? তিন ম্যাচের সিরিজে একটি ম্যাচ জয়ই বাংলাদেশের জন্য হতে পারতো তৃপ্তির ব্যাপার। হয়েছে উল্টো, পছন্দের ফরম্যাট ওয়ানডেতে সিরিজ হারা বাংলাদেশ প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে। তাদের দৃষ্টি এবার হোয়াইটওয়াশে, পাশাপাশি শেষ ম্যাচে আছে পরীক্ষা-নিরীক্ষার ভাবনাও। 

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে গত কয়েক বছর ধরে বিশ্ব শাসন করছে ইংল্যান্ড। গত বছরের নভেম্বরে জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। ঘরের মাঠ হলেও ইংলিশদের আক্রমণাত্মক ক্রিকেট নিয়ে দুশ্চিন্তাই ছিলো বাংলাদেশের। সেই দলটিই প্রথম দুই ম্যাচ দিয়ে সিরিজ জিতে এবার দৃষ্টি দিচ্ছে হোয়াইটওয়াশে। আবার ৩-০ তে চোখ দিলেও বেঞ্চের শক্তিও যাচাই করে দেখতে চায় তারা। এমনই জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিশেষ তেমন সাফল্য নেই। ওয়ানডেতে বড় বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ করার অভিজ্ঞতা থাকলেও এই ফরম্যাটে কেবল একবার টেস্ট খেলুড়ে দেশকে সিরিজের সব ম্যাচে হারের স্বাদ দিতে পেরেছে। ২০২০ সালে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুরে মঙ্গলবার ইংল্যান্ডকে হারাতে পারলে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ। 

ম্যাচের আগের দিন মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাবিবুল বাশার জানালেন, এই ম্যাচটি জিততে চান তারা, ধরে রাখতে চান জয়ের ধারা। তিনি বলেন, 'অবশ্যই তৃতীয় ম্যাচটা জেতার চিন্তা নিয়েই খেলব। আমরা যে ধরনের খেলা খেলছি, এই প্রক্রিয়াটা যদি ধরে রাখতে পারি, সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ। জিততে পারলে অবশ্যই এর চেয়ে ভালো কিছু হবে না। বিশ্ব চ্যাম্পিয়ন দল, তাদের বিপক্ষে সিরিজ জিতেছি। শেষ ম্যাচটা জিতে শেষ করতে পারলে আরও ভালো কিছু হবে। তবে এখনও পর্যন্ত আমি খুবই খুশি, দল যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়া দিচ্ছে।'

স্কোয়াডে থাকা বাংলাদেশের ১২জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন প্রথম দুই টি-টোয়েন্টির একাদশে। দুই ম্যাচের একাদশে একটি পরিবর্তন আনা হয়, প্রথম ম্যাচ খেলা শামীম হোসেন পাটোয়ারীর জায়গায় দ্বিতীয় ম্যাচে নেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। অভিষেকের অপেক্ষায় থাকা রেজাউর রহমান রাজা ও স্পিনার তানভীর ইসলামের মতো উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি। 

শেষ ম্যাচে তাদের সুযোগ দেওয়ার পক্ষে হাবিবুল বাশার, 'বেঞ্চটা দেখা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি রিজার্ভ ক্রিকেটারদের খেলার সুযোগ না দেন, প্রস্তুত হওয়ার সুযোগটা না দেন, কখনও যদি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল খেলোয়াড়রা ইনজুরিতে থাকে, তখন তো কোনো প্রস্তুতি ছাড়াই (অন্য ক্রিকেটারদের) খেলতে হয়। সেই সুযোগটা দল নেবে ক না, সেই আলোচনা এখনও হয়নি। সেটা করতে পারে। সেটা করলে কোনো সমস্যা নেই।'

পরীক্ষা-নিরীক্ষার ভাবনা থাকলেও জয়টাই অবশ্য বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। বিসিবির এই নির্বাচকের ভাষায়, 'মনোযোগ থাকবে জেতার দিকে। অবশ্যই আমরা জিততে চাইব। সেটার মাধ্যমে আমরা যদি (একাদশে) দুই-একটা পরিবর্তন করতে পারি, সেটা দল চাইলে করতে পারে। একটা ভালো দিক আমার কাছে মনে হয়, আমাদের বেঞ্চটা এখন অনেক শক্ত। আমরা যদি কাউকে নিয়েও আসি, শুধু নিয়ে আসার জন্যই হবে না। আমার মনে হয়, যারা আছে এই স্কোয়াডে, সবাই একাদশে খেলার যোগ্যতা রাখে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / টি-টোয়েন্টি সিরিজ / হোয়াইটওয়াশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • আইরিশদের উড়িয়ে দেশের মাটিতে প্রথম হোয়াইটওয়াশ করার আনন্দে নিগাররা

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net