Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
'সিটির সঙ্গে রেফারিরা সবসময় অন্যায্য আচরণ করেন'

খেলা

টিবিএস রিপোর্ট
04 March, 2023, 12:15 pm
Last modified: 04 March, 2023, 12:18 pm

Related News

  • দেশে এসে হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • দুর্নীতির দায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চীনের সাবেক তারকা ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
  • প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের মৃতদেহ মিললো সুইমিং পুলে
  • টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ল সিটি

'সিটির সঙ্গে রেফারিরা সবসময় অন্যায্য আচরণ করেন'

সিটি কোচ দাবি করেছেন, প্রিমিয়ার লিগের রেফারিরা ইচ্ছে করে তার দলের বিপক্ষে সিদ্ধান্ত দিচ্ছেন। বাকি দলগুলোকে যে ছাড় দেওয়া হচ্ছে সেই তুলনায় সিটির প্রতি অন্যায্য আচরণ করা হচ্ছে। 
টিবিএস রিপোর্ট
04 March, 2023, 12:15 pm
Last modified: 04 March, 2023, 12:18 pm
প্রিমিয়ার লিগের রেফারিদের কঠোর সমালোচনা করেছেন গার্দিওলা। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে তার দল। শীর্ষে থাকা আর্সেনালের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে সিটি। ম্যাচ বাকি আর ১৪ টি। টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপা জেতার জন্য ধারাবাহিকতার বিকল্প নেই পেপ গার্দিওলার দলের। 

এদিকে সিটি কোচ দাবি করেছেন, প্রিমিয়ার লিগের রেফারিরা ইচ্ছে করে তার দলের বিপক্ষে সিদ্ধান্ত দিচ্ছেন। বাকি দলগুলোকে যে ছাড় দেওয়া হচ্ছে সেই তুলনায় সিটির প্রতি অন্যায্য আচরণ করা হচ্ছে। 

গার্দিওলা আঙ্গুল তুলেছেন আর্সেনালের বিপক্ষে সিটির ম্যাচের দিকে। যে ম্যাচে সময়ক্ষেপণের জন্য সিটির এডারসনকে হলুদ কার্ড দেখান রেফারি, 'আমরা সবচাইতে কম সময়ক্ষেপণ করা দল। অন্যান্য দল যা করে আমরা তার ধারেকাছে কিছু করি না। তাও আমাদেরকেই হলুদ কার্ড দেখানো হলো।' যদিও শেষ পর্যন্ত সিটি ম্যাচটি জেতে ৩-১ গোলে। 

গার্দিওলার দাবি সিটির মাঠে এসে সব দলই সময়ক্ষেপণ করে, কিন্তু তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না, 'ইতিহাদে (সিটির মাঠ) এসে কত মিলিয়ন বার বল ধরে রেখে সময় নষ্ট করা হয়েছে সেটির কী হিসাব আছে? কিন্তু সব সমস্যা আমাদের বেলাতেই। অন্যদের সময় কোনো ব্যবস্থা নেওয়া হয় না।' 

রেফারিং নিয়ে কঠোর সমালোচনা করার পরেও রেফারি নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন গার্দিওলা, 'আমি রেফারিং নিয়ে কিছু বলতে চাই না। তারা যা ইচ্ছা করতে পারে। এটা তাদের ব্যাপার। আমার মনোযোগ ম্যাচ জেতার দিকে। আমি রেফারিং নিয়ে চিন্তিত নই।' 

Related Topics

টপ নিউজ

গার্দিওলা / ম্যান সিটি / ইংলিশ প্রিমিয়ার লিগ / রেফারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • দেশে এসে হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • দুর্নীতির দায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চীনের সাবেক তারকা ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
  • প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের মৃতদেহ মিললো সুইমিং পুলে
  • টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ল সিটি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net