Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ভারতে মেয়েদের প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

খেলা

টিবিএস রিপোর্ট
07 February, 2023, 11:25 pm
Last modified: 07 February, 2023, 11:25 pm

Related News

  • বাড়ির ‘অন্ধকার কোণ’ থেকে নিলামের মঞ্চে: ৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১.৩৫ মিলিয়ন ডলারে 
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার

ভারতে মেয়েদের প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

নিলামে সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরিতে বাংলাদেশের কেউ নেই। তবে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন অভিজ্ঞ দুই অলরাউন্ডার সালমা খাতুন ও রুমানা আহমেদ। 
টিবিএস রিপোর্ট
07 February, 2023, 11:25 pm
Last modified: 07 February, 2023, 11:25 pm

ভারতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)। পাঁচ দলের আসরটি মাঠে গড়াবে আগামী ৪ মার্চ, চলবে ২৬ মার্চ পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তালিকায় বাংলাদেশের ৯ জন নারী ক্রিকেটারের নাম আছে।

প্রাথমিকভাবে ১ হাজার ৫২৫ জন নিবন্ধন করলেও নিলামের জন্য চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৪০৯ জন ক্রিকেটারকে। চূড়ান্ত তালিকায় ২৪৬ জনই ভারতের, বিদেশি আছেন ১৬৩ জন। আগামী ১৩ ফেব্রুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত হবে নিলাম। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে সব মিলিয়ে ২২টি ম্যাচ হবে। ম্যাচগুলো মুম্বাইয়ের ব্র্যাবোর্ন ও ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

নিলামে সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরিতে বাংলাদেশের কেউ নেই। তবে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন অভিজ্ঞ দুই অলরাউন্ডার সালমা খাতুন ও রুমানা আহমেদ। 

সালমা, রুমানা ছাড়াও বাংলাদেশ থেকে নিলামের তালিকায় আছেন জাহানারা আলম, নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, লতা মণ্ডল, সোবানা মোস্তারি, রিতু মনি ও স্বর্ণা আক্তার। জ্যোতি, জাহানারা, নাহিদা, লতা, রিতু ও মোস্তারির ভিত্তিমূল্য ৩০ লাখ রূপি।

সম্প্রতি অনুর্ধ-১৯ বিশ্বকাপে নজর কাড়া ব্যাটার স্বর্ণা আছেন ২০ লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এবার পাঁচ ফ্র্যাঞ্চাইজি হবে দিল্লি, মুম্বাই, গুজরাট, ব্যাঙ্গালুরু ও লক্ষ্ণৌ। ইতোমধ্যে দুই ফ্র্যাঞ্চাইজি দলের নামকরণ করেছে। দল দুটি হচ্ছে গুজরাট জায়ান্টস ও লক্ষ্ণৌ ওয়ারিয়র্স। 

২০১৮ সালে দুটি দল নিয়ে পরীক্ষামূলকভাবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নামে ছেলেদের আইপিএলের পাশাপাশি একটি আসর চালু করে বিসিসিআই। পরে তিন দল নিয়ে মেয়েদের আইপিএল হিসেবে পরিচিতি পাওয়া এই আসর ২০১৯, ২০২০ ও ২০২২ সালে অনুষ্ঠিত হয়।
 
গত অক্টোবরে বিসিসিআই ঘোষণা দেয়, পাঁচ দল নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক মেয়েদের আইপিএল আয়োজন করা হবে ২০২৩ সাল থেকে। তবে গত ২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিসিসিআই আসরটির নামকরণ করে উইমেন্স প্রিমিয়ার লিগ।

Related Topics

টপ নিউজ

উইমেন্স প্রিমিয়ার লিগ / নিলাম / নারী ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • বাড়ির ‘অন্ধকার কোণ’ থেকে নিলামের মঞ্চে: ৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১.৩৫ মিলিয়ন ডলারে 
  • নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
  • ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে
  • নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল, দাম উঠতে পারে ১০ মিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net