Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
সৌদিতে রোনালদো থাকবেন ১৭ রুমের কিংডম স্যুইটে, মাসিক ভাড়া ৩ লাখ ডলার 

খেলা

টিবিএস ডেস্ক
09 January, 2023, 04:35 pm
Last modified: 09 January, 2023, 05:10 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব
  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান

সৌদিতে রোনালদো থাকবেন ১৭ রুমের কিংডম স্যুইটে, মাসিক ভাড়া ৩ লাখ ডলার 

সৌদি আরবের অন্যতম ব্যয়বহুল ফোর সিজনস হোটেলের অন্তর্ভুক্ত এ কিংডম টাওয়ার। এই টাওয়ারের ৪৮ ও ৫০ নম্বর ফ্লোরে মাসিক ৩ লাখ ডলার ভাড়ায় পরিবারসহ থাকবেন রোনালদো।
টিবিএস ডেস্ক
09 January, 2023, 04:35 pm
Last modified: 09 January, 2023, 05:10 pm
সদ্যই সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা দেড় দশকেরও বেশি সময় ধরে ইউরোপের ফুটবলে রাজত্ব করে আসা রোনালদোর সৌদি ক্লাবে যোগদান বর্তমানে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়। সেই আলোচনায় বাড়তি মাত্রা যোগ করেছে সৌদি আরবে রোনালদোর বিলাসবহুল হোটেল রুম। গালফ নিউজ বলছে, আপাতত দেশটির বিখ্যাত কিংডম টাওয়ারে ১৭ রুমের রয়্যাল স্যুইটে থাকবেন সিআরসেভেন। 

আল নাসেরে যতদিন খেলবেন, ততদিন বসবাসের জন্য একটি স্থায়ী বাড়ি খুঁজছেন রোনালদো। তবে নিজের মনমতো বাড়ি খুঁজে পাওয়ার আগে কিংডম টাওয়ারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সৌদি আরবের অন্যতম ব্যয়বহুল ফোর সিজনস হোটেলের অন্তর্ভুক্ত এ কিংডম টাওয়ার। এই টাওয়ারের ৪৮ ও ৫০ নম্বর ফ্লোরে মাসিক ৩ লাখ ডলার ভাড়ায় পরিবারসহ থাকবেন রোনালদো।

সৌদি আরবের বিখ্যাত কিংডম টাওয়ারে ১৭ রুমের রয়েল স্যুইটে থাকবেন সিআরসেভেন। ছবি: গালফ নিউজ

রোনালদোর বরাদ্দকৃত স্যুইটটি এতটাই স্পেশাল যে, হোটেলটির ওয়েবসাইটে এ স্যুইটের কথা উল্লেখই করা নেই। স্যুইটে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন থাকার ঘর ছাড়াও মিডিয়া রুম, প্রাইভেট অফিস রুম ও ডাইনিং রুম রয়েছে।

ছবি: ডেইলি মেইল

এছাড়াও টাওয়ারের ওপর থেকে রিয়াদ শহরের সৌন্দর্য উপভোগ করা যায়।

ছবি: ডেইলি মেইল

ফোর সিজনস হোটেলে রোনালদোর জন্য রয়েছে চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান ও মধ্যপ্রাচ্যের স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু সব খাবারের ব্যবস্থা। এছাড়াও, হোটেলে থাকাকালীন রোনালদো যাতে বিরক্ত বোধ না করেন তাই স্টাফদেরকে রোনালদোর সাথে সেলফি না তোলার নির্দেশনা দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

হোটেলের বেডরুম। ছবি: ডেইলি মেইল

টাওয়ারের সাথেই রয়েছে বিশ্বমানের বিলাসবহুল শপিং মল, টেনিস কোর্ট, স্পা ও মেসেজের সুব্যবস্থা।

হোটেলের ইল্যুমিনেটেড স্পা। ছবি: ডেইলি মেইল

প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো চুক্তিতে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পর্তুগিজ তারকা।

ছবি: ডেইলি মেইল

রোনালদোর ভাষ্যে, "সৌদিতে আসার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ। কারণ ইউরোপে আমি সবকিছু জিতেছি এবং সেখানকার সেরা ক্লাবের হয়ে খেলেছি। এখন সময় নতুন চ্যালেঞ্জের।" 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / সৌদি আরব / স্যুইট / ভাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব
  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net