Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
জিদানকে ‘অসম্মান’ করায় ফরাসি ফুটবল প্রেসিডেন্টকে এমবাপ্পের পাল্টা জবাব 

খেলা

টিবিএস ডেস্ক
09 January, 2023, 02:55 pm
Last modified: 09 January, 2023, 03:19 pm

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন: ইরান
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ভূখণ্ড সংক্রান্ত ইস্যু এখনো অমীমাংসিত: দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি

জিদানকে ‘অসম্মান’ করায় ফরাসি ফুটবল প্রেসিডেন্টকে এমবাপ্পের পাল্টা জবাব 

ফ্রান্সের কিংবদন্তি সাবেক মিডফিল্ডারের প্রতি বরাবরই নিজের শ্রদ্ধা ও ভালবাসার কথা প্রকাশ করেছেন এমবাপ্পে। তাই এবার জিদানকে ‘অসম্মানিত’ হতে দেখে নিজ দেশের ফুটবল সংস্থার কর্তাকে পাল্টা জবাব দিতে ভয় পাননি পিএসজি তারকা।
টিবিএস ডেস্ক
09 January, 2023, 02:55 pm
Last modified: 09 January, 2023, 03:19 pm
ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসে জিনেদিন জিদান নিঃসন্দেহে এক কিংবদন্তির নাম। ফ্রান্সের সাবেক এ মিডফিল্ডারের প্রতি বরাবরই নিজের শ্রদ্ধা ও ভালবাসার কথা প্রকাশ করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাই এবার জিদানকে 'অসম্মানিত' হতে দেখে নিজ দেশের ফুটবল সংস্থার কর্তাকে পাল্টা জবাব দিতে ভয় পাননি পিএসজি তারকা। খবর দ্য মিররের।

ঘটনার শুরু হয় কাতার বিশ্বকাপ শেষে। পুরো আসরজুড়ে দলগতভাবে দারুণ খেললেও ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে শিরোপা হাতছাড়া হয়ে যায় ফ্রান্সের। এরপরই আলোচনা শুরু হয় ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশমের ভবিষ্যত নিয়ে। গুঞ্জন ছিল যে, এক দশক ধরে দায়িত্বে থাকা দেশমের পরিবর্তে ফ্রান্স দলের দায়িত্বে আসতে পারেন জিদান। আবার জিদান নিজেও জাতীয় দলের কোচ হওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন।

তবে ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেত অবশ্য অনেকটা কড়া ভাষায়ই ফ্রান্সের কোচ হিসেবে জিদানের নিয়োগের গুঞ্জনের জবাব দিয়েছিলেন। ফ্রান্স ফুটবল কর্তা বলেন, "কোচ হিসেবে জিদানের নাম সবসময় আলোচনার মধ্যে ছিল। কারণ তার অনুসারীরা দেশমের অব্যহতির অপেক্ষা করছিল। কিন্তু কেউ কি আসলেই দেশমকে সমালোচনা করতে পারবেন? কেউ পারবেন না! কারণ দেশমকে নিয়ে বড় কোনো সমস্যাই নেই।"

বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায়ও জিদানের নাম রয়েছে বলে শোনা গিয়েছিল। গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলেও অনেকটা বাঁকা উত্তর দেন নোয়েল। ফ্রান্স ফুটবল কর্তা বলেন, "এ বিষয়ে আমি ভাবছি না। জিদান যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। সেটা যেকোনো ক্লাব কিংবা জাতীয় দল হতে পারে। তাকে নিয়ে আমরা চিন্তিত নই।"

নিজ দেশের কিংবদন্তি ফুটবলারকে নিয়ে নোয়েলের এমন মন্তব্য ভালোভাবে নেননি ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ২৪ বছর বয়সী এ স্ট্রাইকার টুইটারে পরোক্ষভাবে এর জবাব দিয়েছেন। তিনি বলেন, "জিদান মানেই ফ্রান্স। তার মতো কিংবদন্তিকে এভাবে অসম্মানিত করা মোটেও কাম্য নয়।" যদিও কোথাও ফরাসি ফুটবল প্রেসিডেন্টের নাম নেননি পিএসজি স্ট্রাইকার।

এদিকে জিদান ইস্যুতে গণমাধ্যমের ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্স ফুটবল কর্তা। নোয়েল বলেন, "আমার সঙ্গে জিদানের পরিচয় নেই। তাছাড়া আমরা দেশমকে ছাঁটাই করার কথা কখনো চিন্তাই করিনি। কিছু সাংবাদিকদের নিজেদের পরিবর্তন করা জরুরী। কারণ তারা জানেনই না যে তাদের কী নিয়ে লেখা উচিত। তারা ইতিবাচক বিষয়ের থেকে বরং নেতিবাচক বিষয় নিয়েই বেশি বলাবলি করেন।"   

২০১২ সাল থেকেই ফ্রান্সের কোচ হিসেবে আছেন দিদিয়ের দেশম। দেশমের অধীনে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এছাড়াও ঘরের মাঠে ২০১৬ ইউরো ফাইনাল এবং ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তুলেছেন লে ব্লুদের। সম্প্রতি কাতার বিশ্বকাপের পর দেশমের সঙ্গেই ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিদান। তাকে পিএসজি-তে কোচ হিসেবে চেয়েছেন এমবাপ্পে; যদিও পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি জিদানের কাছে। এর আগে জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা না থাকলেও রিয়াল মাদ্রিদের কোচ হয়ে টানা তিনটি চ্যাম্পিয়নস লীগ ট্রফি জয়সহ এ ফুটবল কিংবদন্তির অসাধারণ সব কীর্তি রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

কিলিয়ান এমবাপ্পে / জিনেদিন জিদান / ফ্রান্স ফুটবল / প্রেসিডেন্ট / জবাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন: ইরান
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ভূখণ্ড সংক্রান্ত ইস্যু এখনো অমীমাংসিত: দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net