Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
জর্জিনা রদ্রিগেজকে সৌদি আরবের ড্রেসকোড মেনেই পোশাক পরতে হবে 

খেলা

টিবিএস ডেস্ক
08 January, 2023, 05:00 pm
Last modified: 08 January, 2023, 05:12 pm

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • লোহিত সাগর পর্যন্ত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথা ভাবছে সৌদি; হরমুজ এড়িয়ে তেল পরিবহন বাড়বে
  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

জর্জিনা রদ্রিগেজকে সৌদি আরবের ড্রেসকোড মেনেই পোশাক পরতে হবে 

জনসম্মুখে বের হওয়ার ক্ষেত্রে নিজের ড্রেস কোড সম্পর্কে সচেতন থাকতে হবে জর্জিনাকে, যার প্রমাণ মিলেছে আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানে।
টিবিএস ডেস্ক
08 January, 2023, 05:00 pm
Last modified: 08 January, 2023, 05:12 pm
সৌদি আরবে সন্তানদের নিয়ে জর্জিনা রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

গত বছর কাতার বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের একাধিক ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে এবং কোয়ার্টার ফাইনালে মরক্কোর সাথে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তার দল। বিশ্বকাপ শেষে বেশ কিছুদিন সময় নিলেও ইউরোপের নামিদামি কোনো ক্লাবের সাথে চুক্তিতে আসতে পারেননি সিআরসেভেন।

তবে নতুন বছরের শুরুতেই ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে বছরে ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন রোনালদো। রোনালদো ও তার সঙ্গীনি জর্জিনা রদ্রিগেজ একসাথে সৌদি আরবে থাকতে গেলে রক্ষণশীল দেশটির বেশকিছু নিয়মকানুন মেনে চলতে হবে এই জুটিকে।

পশ্চিমা সংস্কৃতিতে অভ্যস্ত জর্জিনাকে প্রায়ই সোশ্যাল মিডিয়াতে খোলামেলা পোশাকে ছবি পোষ্ট করতে দেখা যায়। কিন্তু সৌদি আরবে এসে জনসম্মুখে বের হতে গেলে নিজের ফ্যাশনে পরিবর্তন আনতে হবে তাকে। সৌদি আরবে থাকাকালীন দেশটির সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরতে হবে জর্জিনাকে।

View this post on Instagram

A post shared by Georgina Rodríguez (@georginagio)

এছাড়া জনসম্মুখে বের হওয়ার ক্ষেত্রে নিজের ড্রেস কোড সম্পর্কেও সচেতন থাকতে হবে, যার প্রমাণ মিলেছে আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে জর্জিনা হাজির হয়েছিলেন কালো টার্টলনেক টি-শার্ট, লম্বা ঢিলেঢালা প্যান্ট এবং তার ওপর গায়ে লম্বা ওভারকোট চাপিয়ে। বলতে গেলে তার সারা শরীরই ঢাকা ছিল পোশাকে।

এদিকে সৌদি আরবে পৌঁছে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ২৮ বছর বয়সী এ মডেল। জর্জিনা বলেন, "উষ্ণ অভ্যর্থনার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা। আল-নাসেরে রোনালদোর নতুন পথচলা নিয়ে আমরা খুবই উচ্ছ্বাসিত। চুক্তিটির সাথে জড়িত সবাইকে ধন্যবাদ।" 

২০১৬ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে থাকাকালীন জর্জিনার সঙ্গে রোনালদোর প্রেমের শুরু। গত ছয় বছরে এই জুটি দুই সন্তানের অভিভাবক হয়েছেন। সৌদি যাওয়ার আগে থেকে রোনালদো-জর্জিনার সম্পর্কে ফাটল ধরেছে বলে গুঞ্জন উঠেছিল। অনেক ফুটবল ভক্ত আশংকা করেছিলেন, এ জুটি হয়তো আর একসঙ্গে থাকবেন না। তবে এই জল্পনাকে উড়িয়ে দিয়ে জর্জিনা ঠিকই রোনালদোর সঙ্গে রিয়াদে এসে পৌঁছেছেন। তবে ধারণা করা হচ্ছে, সৌদি আরবের ভিন্ন রীতি-নীতির সাথে মানিয়ে নিতে রোনালদো-জর্জিনা জুটির অনেকটা সময় লাগবে।

সূত্র: মার্কা 

Related Topics

টপ নিউজ

জর্জিনা রদ্রিগেজ / ক্রিশ্চিয়ানো রোনালদো / সৌদি আরব / ড্রেস কোড / পোশাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • লোহিত সাগর পর্যন্ত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথা ভাবছে সৌদি; হরমুজ এড়িয়ে তেল পরিবহন বাড়বে
  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net