Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
পেলের নামে স্টেডিয়ামের নামকরণ করছে কেপ ভার্দে

খেলা

টিবিএস রিপোর্ট
05 January, 2023, 05:20 pm
Last modified: 06 January, 2023, 12:27 pm

Related News

  • পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে রেকর্ড ৪৮ লাখ ডলারে বিক্রি
  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • 'বেঁচে থাকলে ব্রাজিলের দুর্দশা দেখে দুঃখ পেতেন পেলে'
  • 'এটা বিশ্বাস করার মতো নয়'- পেলের ক্লাব সান্তোস যেভাবে অবনমিত হলো

পেলের নামে স্টেডিয়ামের নামকরণ করছে কেপ ভার্দে

কেপ ভার্দে আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দেশ, যাদের জনসংখ্যা মাত্র সাড়ে পাঁচ লাখের কিছু বেশি। সেই তারাই ফিফা সভাপতির অনুরোধে প্রথম সাড়া দিয়েছেন। কেপ ভার্দের একটি স্টেডিয়ামের নামকরণ করা হবে ফুটবলের রাজার নামে। 
টিবিএস রিপোর্ট
05 January, 2023, 05:20 pm
Last modified: 06 January, 2023, 12:27 pm
ফুটবলে পেলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ছবি: এএফপি

পেলের কীর্তিকে চিরন্তন করে রাখতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, তারা বিশ্বের প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করবেন অন্তত যেন একটি স্টেডিয়াম পেলের নামে নামকরণ করা হয়। ফিফা সভাপতির সেই আহ্বানে সাড়া দিয়েছেন কেপ ভার্দের প্রধানমন্ত্রী, উলিসেস কোরেইয়া সিলভা। 

কেপ ভার্দে আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দেশ, যাদের জনসংখ্যা মাত্র সাড়ে পাঁচ লাখের কিছু বেশি। সেই তারাই ফিফা সভাপতির অনুরোধে প্রথম সাড়া দিয়েছেন। কেপ ভার্দের একটি স্টেডিয়ামের নামকরণ করা হবে ফুটবলের রাজার নামে। 

কেপ ভার্দের প্রধানমন্ত্রী এই ঘোষণাটি দেন। তাদের এস্তাদিও ন্যাসিওনাল দে কেবো ভার্দের নামের পনেরো হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটির নামকরণ হবে 'পেলে স্টেডিয়াম'। 

ফুটবলের প্রতি পেলের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কেপ ভার্দের প্রধানমন্ত্রী, 'ফুটবলের রাজার প্রতি এটিই আমাদের শ্রদ্ধা নিবেদনের উপায়। পেলে আমাদের সবাইকে যে আনন্দ দিয়েছেন তাতে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।' 

কেপ ভার্দের পাশাপাশি অন্যান্য দেশও ফিফার এই আহ্বানে সাড়া দিবে বলেও আশাবাদী তিনি, 'আমরা এই কাজটি করছি। আশা করছি, অন্যান্য ফেডারেশনও এই উদ্যোগটি নিবে।'

পেলেকে শারীরিকভাবে আর না পাওয়া গেলেও সবার মনে তিনি থেকে যাবেন বলেও মন্তব্য করেন উলিসেস কোরেইয়া। 

Related Topics

টপ নিউজ

পেলে / পেলে স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে রেকর্ড ৪৮ লাখ ডলারে বিক্রি
  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • 'বেঁচে থাকলে ব্রাজিলের দুর্দশা দেখে দুঃখ পেতেন পেলে'
  • 'এটা বিশ্বাস করার মতো নয়'- পেলের ক্লাব সান্তোস যেভাবে অবনমিত হলো

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net