Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
বিশ্বজয়ী দি পলকে নিজেদের ক্লাবে চায় না আতলেতিকোর সমর্থকরা

খেলা

টিবিএস রিপোর্ট
02 January, 2023, 04:40 pm
Last modified: 02 January, 2023, 04:43 pm

Related News

  • পিএসজির মাঠে জিতে সেমি-ফাইনালের পথে বার্সা
  • গোলবন্যার ম্যাচে আতলেতিকোর কাছে হেরে কোপা দেল রে থেকে রিয়ালের বিদায়
  • আতলেতিকো মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্রিজমান 
  • কাল ঢাকায় আসছেন মার্তিনেস: যা যা করবেন তিনি
  • মেসিকে ছাড়াই ইন্দোনেশিয়াকে সহজে হারালো আর্জেন্টিনা

বিশ্বজয়ী দি পলকে নিজেদের ক্লাবে চায় না আতলেতিকোর সমর্থকরা

ইতালির ক্লাব উদিনেসে থেকে এক মৌসুম আগে দি পলকে নিয়ে আসেন আতলেতিকো কোচ, দিয়েগো সিমিওনে। তার খেলার ধরণের সঙ্গে সিমিওনের কৌশলের মিল থাকায়, বেশ দ্রুতোই দলের নিয়মিত সদস্য হিসেবে জায়গা করে নেন দি পল। কিন্তু বিশ্বকাপের আগে থেকেই আতলেতিকোর সমর্থকদের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না তার। 
টিবিএস রিপোর্ট
02 January, 2023, 04:40 pm
Last modified: 02 January, 2023, 04:43 pm
দি পলের উপর বিরক্ত আতলেতিকো মাদ্রিদ সমর্থকরা। ছবি: এএফপি

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে তার ভূমিকা ছিলো অপরিহার্য। জাতীয় দলের নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন বেশ আগেই। কিন্তু নিজের ক্লাবেই এখন আর থাকার নিশ্চয়তা নেই রদ্রিগো দি পলের। আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সঙ্গে যে বনিবনা হচ্ছে না তার। 

ইতালির ক্লাব উদিনেসে থেকে এক মৌসুম আগে দি পলকে নিয়ে আসেন আতলেতিকো কোচ, দিয়েগো সিমিওনে। তার খেলার ধরণের সঙ্গে সিমিওনের কৌশলের মিল থাকায়, বেশ দ্রুতোই দলের নিয়মিত সদস্য হিসেবে জায়গা করে নেন দি পল। কিন্তু বিশ্বকাপের আগে থেকেই আতলেতিকোর সমর্থকদের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না তার। 

স্প্যানিশ ফুটবল দি পলের জন্য নতুন কিছু নয়, ক্যারিয়ারে এর আগে লা লিগার দল ভ্যালেন্সিয়ার হয়ে খেলেছেন তিনি। সেখান থেকে চলে যান ইতালির উদিনেসেতে। এরপর তাকে আবার লা লিগায় ফিরিয়ে আনেন দিয়েগো সিমিওনে, এবার আতলেতিকোর হয়ে। 

দি পলের প্রতি আতলেতিকো সমর্থকদের অভিযোগ হলো, জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেললেও, ক্লাবের হয়ে এর ছিটেফোঁটাও দেখাতে পারেন না তিনি। যার জন্য সমর্থকেরা মনে করছেন, দি পল তাদের ক্লাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। 

কাতার বিশ্বকাপ থেকে ইঞ্জুরি নিয়ে আতলেতিকোতে ফিরেছেন দি পল, এ নিয়ে আরো ক্ষেপেছেন ক্লাবটির সমর্থকেরা। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী আরো দুই খেলোয়াড় খেলেন আতলেতিকোর হয়ে। 

বিশ্বকাপ জয়ের জন্য অভিবাদন জানানোর সময়, আতলেতিকো সমর্থকেরা নাহুয়েল মলিনা এবং আনহেল কোরেয়ার জন্য ভালোবাসা দেখালেও, দি পলের জন্য বরাদ্দ ছিলো বিদ্রূপ। 

এসবকিছুর পরে মনে হচ্ছে, দি পলের আতলেতিকো অধ্যায় বুঝি শেষই হতে চলল। তাকে দলে পাওয়ার জন্য অপেক্ষায় আছে ইংল্যান্ডের লিডস ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলা।

Related Topics

টপ নিউজ

রদ্রিগো দি পল / আতলেতিকো মাদ্রিদ / আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • পিএসজির মাঠে জিতে সেমি-ফাইনালের পথে বার্সা
  • গোলবন্যার ম্যাচে আতলেতিকোর কাছে হেরে কোপা দেল রে থেকে রিয়ালের বিদায়
  • আতলেতিকো মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্রিজমান 
  • কাল ঢাকায় আসছেন মার্তিনেস: যা যা করবেন তিনি
  • মেসিকে ছাড়াই ইন্দোনেশিয়াকে সহজে হারালো আর্জেন্টিনা

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net