Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
দীর্ঘ ৬০ বছর ধরে পেলের চুল কাটতেন সাও পাওলোর যে নাপিত!  

খেলা

টিবিএস ডেস্ক
02 January, 2023, 03:45 pm
Last modified: 02 January, 2023, 03:57 pm

Related News

  • পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে রেকর্ড ৪৮ লাখ ডলারে বিক্রি
  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • 'বেঁচে থাকলে ব্রাজিলের দুর্দশা দেখে দুঃখ পেতেন পেলে'

দীর্ঘ ৬০ বছর ধরে পেলের চুল কাটতেন সাও পাওলোর যে নাপিত!  

ফুটবল থেকে অবসর নেওয়ার পর পেলের সাথে আরাউহোর বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়। মৃত্যুর আগপর্যন্ত তার কাছেই চুল কাটতে যেতেন মিলিয়ন ডলারের মালিক পেলে।
টিবিএস ডেস্ক
02 January, 2023, 03:45 pm
Last modified: 02 January, 2023, 03:57 pm
পেলের চুল কেটে দেওয়ার একটি ছবি ফ্রেমে বন্দী করে রেখেছেন নাপিত জোয়াও আরাউহো। ছবি: রয়টার্স

কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার ও ফুটবলের রাজা পেলের প্রয়াণে পুরো ফুটবল বিশ্বজুড়ে চলছে শোকের মাতম। একই সাথে মৃত্যুর পর ব্রাজিলের এ মহাতারকার জীবন সম্পর্কে জানা যাচ্ছে একের পর এক চমকপ্রদ তথ্য। চরম দারিদ্র থেকে উঠে এসে ফুটবল বিশ্ব শাসন করা পেলের চুল কাটা সম্পর্কেও অবাক এক তথ্য জানা গেছে সম্প্রতি। ফুটবল ক্লাব সান্তোসে কিশোর বয়সে যোগদানের পর থেকে আমৃত্যু এক নাপিত বন্ধুর কাছেই চুল কেটেছেন এ কিংবদন্তি ফুটবলার, খবর রয়টার্সের।

সম্প্রতি পেলের প্রয়াণে নিজের কষ্টের কথা জানিয়েছেন নাপিত জোয়াও আরাউহো। প্রায় দীর্ঘ ৬০ বছর ধরে পেলের চুল কেটেছেন তিনি। পেলের মৃত্যুর পর নিজের সেলুনের সামনে পেলের জার্সি পরে বসে আরাউহো বলেন, ''আমরা একজন কিংবদন্তিকে হারিয়েছি। ব্রাজিল হারিয়েছে। গোটা বিশ্ব হারিয়েছে। আমি এক জন বড় ক্রেতা হারিয়েছি। সেই সঙ্গে হারিয়েছি একজন ভাল বন্ধুকে।"

ফ্রেমে বন্দী ছবিতে তরুণ পেলে, পাশেই তার চুল কেটে দিচ্ছেন আরাউহো। ছবি: রয়টার্স

নাপিত আরাউহো সব মিলিয়ে প্রায় এক হাজার বার পেলের চুল কেটেছেন। তিনি জানান, ১৯৫৬ অথবা ১৯৫৭ সালে পেলের সাথে তার প্রথম পরিচয়। সেসময় পেলের বয়স ছিল ১৬ বছর, আর আরাউহোর বয়স ছিল ১৮ বছর। পেলে তখন মাত্র সান্তোসে সুযোগ পেয়েছেন। সান্তোসের ভক্ত এ নাপিত বলেন, ''পেলে যখন প্রথম এখানে এল তখন ও বাচ্চা ছেলে। তখন কেউ ভাবেনি ও এত বড় একজন ফুটবলার হবে। আমরা জানতাম ও ভাল ফুটবলার। কিন্তু ফুটবলের রাজা হবে সেটা বুঝতে পারিনি।"

ফুটবল থেকে অবসর নেওয়ার পর পেলের সাথে আরাউহোর বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়। মৃত্যুর আগপর্যন্ত তার কাছেই চুল কাটতে যেতেন মিলিয়ন ডলারের মালিক পেলে। এছাড়াও অবসর সময় সুযোগ পেলেই গল্প করতে আরাউহোর সেলুনে চলে আসতেন ব্রাজিলের এ কিংবদন্তি।

গোল করার পর উদযাপন করছেন পেলে। ছবি: রয়টার্স

পেলে আদর করে আরাউহোর নাম দিয়েছিলেন 'দিদি'। আর এই নাপিতও পেলেকে নিজের বন্ধুর মতোই মনে করতেন। তাই অন্য সবার মতোই পেলের কাছ থেকেও মজুরি হিসেবে মাত্র ৭ ডলার নিতেন তিনি। কিন্তু গত ২৯ ডিসেম্বর পেলের মৃত্যু কোনভাবেই মানতে পারছেন না আরাউহো।

শুধু সাও পাওলোর নাপিত আরাউহো নয়, পেলের প্রয়াণে সাও পাওলোর একটি বড় অংশ জুড়ে চলছে শোক। ব্রাজিলে বহু ভক্ত দুঃখে কাতর হয়ে নিজেদের দোকান ও বাজার বন্ধ রাখছেন। এছাড়াও ব্রাজিলের বাইরে পুরো বিশ্বে 'কালো মানিক' খ্যাত কিংবদন্তি পেলেকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে মাঠ ও মাঠের বাইরে স্মরণ করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

পেলে / নাপিত / চুল কাটা / জোয়াও আরাউহো / সান্তোস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে রেকর্ড ৪৮ লাখ ডলারে বিক্রি
  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • 'বেঁচে থাকলে ব্রাজিলের দুর্দশা দেখে দুঃখ পেতেন পেলে'

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net