Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
'রোনালদো এখন অতীত, তাকে নিয়ে ভাবার সময় নেই'

খেলা

টিবিএস রিপোর্ট
01 January, 2023, 01:35 pm
Last modified: 01 January, 2023, 01:38 pm

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!

'রোনালদো এখন অতীত, তাকে নিয়ে ভাবার সময় নেই'

এইতো কাতার বিশ্বকাপের আগেও রোনালদো ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়। তিনি নিজেও কী ভেবেছিলেন, বিশ্বকাপের পর আর ইউনাইটেডে ফেরা হবে না তার? শুধু তাই নয়, ইউরোপিয়ান ফুটবলকেই বিদায় জানিয়ে দিতে হয়েছে রোনালদোর। ইউনাইটেড কোচ, এরিক ট্যান হাগও আর রোনালদোকে নিয়ে একদমই ভাবছেন না। 
টিবিএস রিপোর্ট
01 January, 2023, 01:35 pm
Last modified: 01 January, 2023, 01:38 pm
ট্যান হাগের সঙ্গে সম্পর্কটা তিক্ত ছিলো রোনালদোর। ছবি: এএফপি

সদ্যই সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই বছরের চুক্তিতে রোনালদো প্রতি বছর বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা পাবেন। এদিকে রোনালদোর ছেড়ে আসা ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক ট্যান হাগের কাছে রোনালদো এখন শুধুই অতীত।

এইতো কাতার বিশ্বকাপের আগেও রোনালদো ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়। তিনি নিজেও কী ভেবেছিলেন, বিশ্বকাপের পর আর ইউনাইটেডে ফেরা হবে না তার? শুধু তাই নয়, ইউরোপিয়ান ফুটবলকেই বিদায় জানিয়ে দিতে হয়েছে রোনালদোর। ইউনাইটেড কোচ, এরিক ট্যান হাগও আর রোনালদোকে নিয়ে একদমই ভাবছেন না। 

কাতার বিশ্বকাপের ঠিক আগেই পিয়ার্স মরগানকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ইউনাইটেড কোচ এরিক ট্যান হাগকে ধুয়ে দিয়েছিলেন রোনালদো। ট্যান হাগ তাকে অসম্মান করেছেন দাবি করেন রোনালদো। ইউনাইটেড কোচকে তিনিও সম্মান করেন না বলে জানিয়েছিলেন। এরপর থেকেই ক্লাব এবং ট্যান হাগের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে পর্তুগিজ তারকার। 

এর কিছুদিনের মধ্যেই ইউনাইটেড রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে। পারস্পারিক সমঝোতার ভিত্তিতে ছিন্ন হয় এই সম্পর্ক। এরপর ইউরোপের বিভিন্ন ক্লাবে ধরণা দিয়ে বেড়ালেও, রোনালদোকে নিতে রাজি হয়নি কেউ। 

শেষ পর্যন্ত, সৌদি আরবের ক্লাব আল-নাসেরে বিশাল অংকের চুক্তিতে খেলতে রাজি হন রোনালদো। তার এই সিদ্ধান্ত নিয়ে এরিক ট্যান হাগকে প্রশ্ন করা হলে, তিনি জানান, রোনালদো এখন কেবলই অতীত, 'আমি অতীত নিয়ে ভাবতে পছন্দ করি না, আর ভাবিও না। আমাদের সামনে কী আছে, সেটি নিয়েই আমার চিন্তা। আমরা দল হিসেবে এখনও অনেক উন্নতি করতে চাই।' 

রোনালদো পরবর্তী সময়ে ইতোমধ্যে দুইটি ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবগুলোই জিতেছে তারা, এই মৌসুমে প্রিমিয়ার লিগ টেবিলে প্রথমবারের মতো উঠেও এসেছে সেরা চারে।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / এরিক ট্যান হাগ / ম্যানচেস্টার ইউনাইটেড / আল নাসের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net