Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
এক নজরে পেলের ক্যারিয়ার

খেলা

টিবিএস রিপোর্ট
30 December, 2022, 01:50 am
Last modified: 30 December, 2022, 01:55 am

Related News

  • পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে রেকর্ড ৪৮ লাখ ডলারে বিক্রি
  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • 'বেঁচে থাকলে ব্রাজিলের দুর্দশা দেখে দুঃখ পেতেন পেলে'
  • 'এটা বিশ্বাস করার মতো নয়'- পেলের ক্লাব সান্তোস যেভাবে অবনমিত হলো

এক নজরে পেলের ক্যারিয়ার

ফুটবলের অসংখ্য রেকর্ডে জড়িয়ে আছে পেলের নাম। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতার পথে যেসব কীর্তি গড়েছেন, সেসবই তাকে অমর করে রাখবে ইতিহাসের পাতায়। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলেকে ব্রাজিলের মানুষ স্মরণ করবে পরম শ্রদ্ধায়। 
টিবিএস রিপোর্ট
30 December, 2022, 01:50 am
Last modified: 30 December, 2022, 01:55 am
পেলের ক্যারিয়ার সাফল্যে ভরপুর। ছবি: এএফপি

কোলন ক্যান্সারে সাথে যুদ্ধে অবশেষে হার মানলেন পেলে। ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন 'কালো মানিক' খ্যাত এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। সাও পাওলোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। 

ফুটবলের অসংখ্য রেকর্ডে জড়িয়ে আছে পেলের নাম। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতার পথে যেসব কীর্তি গড়েছেন, সেসবই তাকে অমর করে রাখবে ইতিহাসের পাতায়। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলেকে ব্রাজিলের মানুষ স্মরণ করবে পরম শ্রদ্ধায়। 

ফুটবলের অনেক প্রথম এবং বেশকিছু রেকর্ড এসেছে পেলের হাত ধরেই। সময়ের সাথে সাথে সেসব রেকর্ডের কিছু কিছু ভেঙ্গে গেলেও, পেলের কীর্তি তাতে একটুও মলিন হবে না। ব্রাজিলিয়ান কিংবদন্তির ক্যারিয়ার এক নজরে দেখে নেওয়া যাক- 

মাত্র ১৬ বছর বয়সে ব্রাজিল দলে অভিষেক হয় ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলের। এরপর লাতিন আমেরিকা অঞ্চলের দেশটির হয়ে ৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি, গোল করেন ৭৭টি। যা এখনও ব্রাজিলের কোনো ফুটবলারের পক্ষে সর্বোচ্চ। 

তার ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাস্তোসে। ক্লাবটির হয়ে ১৮ বছর (১৯৫৬-১৯৭৪) খেলেন তিনি, গোল করেন ৬১৮টি। ক্যারিয়ারের শেষ দিকে নিউ ইয়র্ক কসমসের হয়ে দুই বছর খেলেন ব্রাজিলের এই কিংবদন্তি।

বিশ্বকাপে ১২ টি গোল করেছেন পেলে। কাতার বিশ্বকাপে লিওনেল মেসি রেকর্ড গড়ার আগে বিশ্বকাপেড় ইতিহাসে সবচেয়ে বেশি গোল+অ্যাসিস্টও ছিল পেলেরই। বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড় এখন পর্যন্ত তিনি। 

১৯৫৮ বিশ্বকাপের সেমি-ফাইনালে হ্যাটট্রিক এবং ফাইনালে করেছিলেন জোড়া গোল। সেই সময় পেলের বয়স ছিল ১৭ বছর! 

১৯৬২ বিশ্বকাপে এক ম্যাচ খেলেই চোটে আক্রান্ত হওয়ায় আর খেলতে পারেননি। তবে ব্রাজিল বিশ্বকাপ জেতায় সেটি পেলের জয় হিসেবেও বিবেচিত হয়। 

১৯৭০ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান পেলে। ফাইনালে গোল করেন তিনি। ইতালিকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের পাশাপাশি জুলেরিমে ট্রফি চিরতরে নিজেদের করে নেয় তারা।

ব্রাজিলের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছিল পেলেকে। নিজেদের সেই অমূল্য সম্পদ হারিয়ে এখন শোকে মুহ্যমান গোটা ব্রাজিল। একজন পেলে যে আর কখনোই আসবেন না ফুটবল জগতে।  

Related Topics

টপ নিউজ

পেলে / পেলের মৃত্যু / পেলের ক্যারিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে রেকর্ড ৪৮ লাখ ডলারে বিক্রি
  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • 'বেঁচে থাকলে ব্রাজিলের দুর্দশা দেখে দুঃখ পেতেন পেলে'
  • 'এটা বিশ্বাস করার মতো নয়'- পেলের ক্লাব সান্তোস যেভাবে অবনমিত হলো

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net