Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
বিরতির পর মাঠে গড়াল ইংলিশ প্রিমিয়ার লিগ, লিভারপুল ও আর্সেনালের জয়

খেলা

টিবিএস রিপোর্ট
27 December, 2022, 09:30 am
Last modified: 27 December, 2022, 09:31 am

Related News

  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • লিভারপুলের শিরোপা প্যারেডে গাড়ি চাপায় হাসপাতালে ভর্তি ২৭, গ্রেপ্তার ১
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • দেশে এসে হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’

বিরতির পর মাঠে গড়াল ইংলিশ প্রিমিয়ার লিগ, লিভারপুল ও আর্সেনালের জয়

টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল নিজেদের মাঠে পিছিয়ে পড়েও জিতেছে ওয়েস্ট হামের বিপক্ষে। অ্যাস্টন ভিলার মাঠে জয় তুলে নিয়েছে লিভারপুলও। গোল পেয়েছেন মোহামেদ সালাহ। 
টিবিএস রিপোর্ট
27 December, 2022, 09:30 am
Last modified: 27 December, 2022, 09:31 am
বিরতির পর জয় দিয়েই শুরু করেছে লিভারপুল। ছবিঃ এএফপি।

কাতার বিশ্বকাপের জন্য ছয় সপ্তাহের বিরতিতে ছিলো ইংলিশ প্রিমিয়ার লিগ। অবশেষে বিরতির পর মাঠে গড়িয়েছে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফুটবল প্রতিযোগিতাটি। শুরুর দিনে জয় তুলে নিয়েছে টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল এবং অন্যতম ফেভারিট লিভারপুল। 

টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল নিজেদের মাঠে পিছিয়ে পড়েও জিতেছে ওয়েস্ট হামের বিপক্ষে। অ্যাস্টন ভিলার মাঠে জয় তুলে নিয়েছে লিভারপুলও। গোল পেয়েছেন মোহামেদ সালাহ। 

বিশ্বকাপের বিরতির আগে টানা দুই ম্যাচে জিতেছিল লিভারপুল। বিরতির পরে যেন সেখান থেকেই শুরু করল জুর্গেন ক্লপের দল। ভিলা পার্কে ম্যাচে মাত্র ৫ মিনিটের মধ্যেই লিভারপুলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। রবার্টসনের ক্রস থেকে বলে পা ছুঁইয়ে ব্যবধান ১-০ করেন এই মিশরীয় তারকা। 

এরপর ৩৭ মিনিটে সালাহর সহায়তায় লিভারপুলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ভার্জিল ভ্যান ডাইক। ৫৯ মিনিটে ওলি ওয়াটকিন্স অ্যাস্টন ভিলার হয়ে এক গোল শোধ দিলেও কাজ হয়নি। ৮১ মিনিটে বাজসেটিচের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল, ম্যাচ শেষ হয় এই স্কোরলাইনেই। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে ক্লপের দল। 

অপরদিকে নিজেদের মাঠে ওয়েস্ট হামের বিপক্ষে ২৭ মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। প্রথমার্ধ শেষ হয় এই ব্যবধানেই। দ্বিতীয়ার্ধে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে ৩ গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় গানার্সরা। 

৫৩ মিনিটে সমতা ফেরান বুকায়ো সাকা। ৫৮ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ৬৯ মিনিটে জয় নিশ্চিত করেন এনকেতিয়াহ। 

এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল মিকেল আর্তেতার দল। দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২, যদিও এক ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার দল। 

অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ২-২ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে হ্যারি কেইনের টটেনহাম হটস্পার্স। 

Related Topics

টপ নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগ / আর্সেনাল / লিভারপুল / মোহামেদ সালাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • লিভারপুলের শিরোপা প্যারেডে গাড়ি চাপায় হাসপাতালে ভর্তি ২৭, গ্রেপ্তার ১
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • দেশে এসে হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net