Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
পন্ত-অক্ষরকে ফেরালেন মিরাজ, বাংলাদেশের দরকার ৩ উইকেট

খেলা

টিবিএস রিপোর্ট
25 December, 2022, 10:15 am
Last modified: 25 December, 2022, 10:22 am

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল, ১০৬ রানেই অলআউট বাংলাদেশ
  • পথ হারিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

পন্ত-অক্ষরকে ফেরালেন মিরাজ, বাংলাদেশের দরকার ৩ উইকেট

ভারতের যাওয়া ৭ উইকেটের ৫টিই নিয়েছেন মিরাজ, সাকিব নিয়েছেন ২ উইকেট। জয়ের জন্য ভারতের দরকার আরও ৬৬ রান, বাংলাদেশের দরকার ৩ উইকেট।
টিবিএস রিপোর্ট
25 December, 2022, 10:15 am
Last modified: 25 December, 2022, 10:22 am

যেন তৃতীয় দিনের শুরুটাই করলো বাংলাদেশ। সাকিব আল হাসানে শুরু, পরে মেহেদী হাসান মিরাজের দাপট। মিরপুর টেস্টের রোমাঞ্চকর চতুর্থ দিন সকালে জয়দেব উনাদকাতকে ফিরিয়ে শুরুটা করলেন সাকিব। এরপর অধিনায়কের সুরে সুর মেলালেন মিরাজ। ভারতের ২ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা আরও বাড়ালো বাংলাদেশ। 

১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিন দুঃস্বপ্নের মতো কাটে ভারতের। ৪ উইকেটে ৪৫ রান তুলে দিনের খেলা শেষ করে সফরকারীরা। আরও ১০০ রান করার মিশন নিয়ে চতুর্থদিন সকালে মাঠে নামে লোকেশ রাহুলের দল। 

এদিন শুরুতেই ছক্কা মেরে ভীতি ছড়ান উনাদকাত। কিন্তু ভারতীয় পেসারকে বেশি সময় টিকতে দেননি সাকিব। এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাকে ফিরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। ১৬ বলে ১৩ রান করে ফেরেন উনাদকাত। 

এরপর উইকেটে যান সবচেয়ে বড় হুমকি ঋষভ পন্ত। নেমেই রান তুলতে থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান, বেশ সাবলীলই মনে হচ্ছিল তাকে। কিন্তু মিরাজের স্পিন ঘূর্ণিতে বেশি সময় টিকতে পারেননি ভারতের আশা-ভরসার প্রতীক। ১৩ বলে ৯ রান করে মিরাজের এলবিডব্লিউর ফাঁদে পড়েন পন্ত। 

৪ উইকেট তুলে নেওয়া মিরাজ কিছুক্ষণ পর আবারও ঝলক দেখান। এবার তার শিকার আগেরদিন ভারতকে পথ দেখানো অক্ষর প্যাটেল। মিরাজের নিচু হয়ে যাওয়া বল ব্যাকফুটে খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু বল প্যাডে লেগে স্টাম্প ভেঙে দেয়। ৬৯ বলে ৩৪ রান করে ফিরে যান অক্ষর। ভারতের যাওয়া ৭ উইকেটের ৫টিই নিয়েছেন মিরাজ, সাকিব নিয়েছেন ২ উইকেট। 

চাপ কাটিয়ে ভারতকে জয়ের পথে নিয়ে যাওয়ার জন্য লড়ে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। শ্রেয়াস ৫ ও অশ্বিন ১ রানে ব্যাটিং করছেন। ৩৩ ওভারে ৭ উইকেটে ভারতের সংগ্রহ ৭৯ রান। জয়ের জন্য ভারতের দরকার আরও ৬৬ রান।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত সিরিজ / টেস্ট ম্যাচ / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল, ১০৬ রানেই অলআউট বাংলাদেশ
  • পথ হারিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net