Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
মুমিনুলের ফেরার ম্যাচে আত্মাহুতির মিছিল, অল্পতেই শেষ বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
22 December, 2022, 12:00 pm
Last modified: 22 December, 2022, 05:53 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

মুমিনুলের ফেরার ম্যাচে আত্মাহুতির মিছিল, অল্পতেই শেষ বাংলাদেশ

মুমিনুল ছাড়া বাকি ব্যাটসম্যানদের বেশিরভাগই নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন, যেন সবাই আত্মাহুতির মিশনে নেমেছিলেন।
টিবিএস রিপোর্ট
22 December, 2022, 12:00 pm
Last modified: 22 December, 2022, 05:53 pm

দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। কিন্তু প্রথম উইকেট পড়তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ার অবস্থা। সেখান থেকে হাল ধরলেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুমিনুল হক। এই জুটিতে মিললো স্বস্তি। কিন্তু সাকিব ফিরতেই আবারও এলোমেলো অবস্থা। এর মাঝে কেবল লড়াই করতে পারলেন টেস্ট দলে ফেরা মুমিনুল। বাকিরা কেউই তেমন কিছু করতে পারলেন না, বাংলাদেশের ইনিংস থেমে গেল অল্প রানে। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়ে গেছে। ভাঙনের সুরের মাঝেই ১৫৭ বলে ১২টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৮৪ রান করেন মুমিনুল। দীর্ঘদিন ধরে ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান ১২ ইনিংস পর হাফ সেঞ্চুরি করলেন, দুই অঙ্কের রানই করলেন ৯ ইনিংস পর। 

বাকি ব্যাটসম্যানদের বেশিরভাগই নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন, যেন সবাই আত্মাহুতির মিশনে নেমেছিলেন। জাকির, সাকিব, লিটনদের আউটের ধরন ছিল টেস্টবিরুদ্ধ। শান্ত ২৪, জাকির ১৫, সাকিব ১৬, মুশফিক ২৬, লিটন ২৫ ও মিরাজ ১৫ রান করেন। ভারদের পেসার উমেশ যাদব ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট পান ১২ বছর পর টেস্ট খেলতে নামা জয়দেব উনাদকাত।

বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিয়ে পরে ব্যাটিংয়ে নামে ভারত, এদিন তারা ৮ ওভার ব্যাটিং করেছে। দুই ওপেনার লোকেশ রাহুল ও শুভমান গিল ১৯ রান তুলে দিনের খেলা শেষ করেন। লোকেশ ৩ ও শুভমান ১৩ রানে অপরাজিত আছেন। সফরকারীরা ২০৮ রানে পিছিয়ে আছে। এদিন আরও কিছু রান যোগ হতে পারতো ভারতের স্কোরকার্ডে, তবে আলো স্বল্পতার কারণে ৬ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।   

লাঞ্চ থেকে ফিরেই সাকিবের আত্মাহুতি

ভালো শুরুর পর দ্রুত দুই উইকেট হারানো চাপ কাটিয়ে উঠেছিলেন সাকিব আল হাসান ও মুমিনুল হক। টেস্ট দলের বর্তমান ও সাবেক অধিনায়কের ব্যাটে স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। কিন্তু বিরতি থেকে ফিরেই দিক হারালেন সাকিব। বাজে শটে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

বিরতির পর ভারতীয় পেসার উমেশ যাদবের প্রথম বলেই আউট হন সাকিব। তুলে মারতে গিয়ে মিড অফে চেতেশ্বর পূজারার হাতে ধরা পড়েন ৩৯ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রান করা বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন মুমিনুল ও মুশফিকুর রহিম। মুমিনুল ২৯ ও মুশফিক ৮ রানে ব্যাটিং করছেন। ৩৬ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান।  

চার বলে দুই উইকেট হারানোর পর মুমিনুল-সাকিবের প্রতিরোধ

টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়েই প্রথম ঘণ্টা পার করে দেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখনই অবশ্য বিপদ আসে। চার বলের ব্যবধানে এ দুজনই ফিরে যান, দিক হারায় বাংলাদেশ। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এরপরও অবশ্য ইনিংস অনেকটাই গুছিয়ে নিয়েছে বাংলাদেশ। বর্তমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মুমিনুলের ব্যাট দ্রুত দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে প্রথম সেশন শেষ করেছে তারা। 

২৮ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮২ রান। ওয়ানডে মেজাজে শুরু করলেও সাকিব থিতু হয়েছেন টেস্টের ব্যাটিং করেই। বাংলাদেশ অধিনায়ক ৩৮ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রান অপরাজিত আছেন। কোহলিদের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়া সাবেক অধিনায়ক মুমিনুল ৩৯ বলে ৪টি চারে ২৩ রানে অপরাজিত আছেন। 

১৫তম ওভারে গিয়ে হয় ছন্দপতন। চরম হতাশা জাগিয়ে সাজঘরে ফেরেন জাকির হাসান। ভারতীয় পেসার জয়দেব উনাদকাতের কিছুটা লাফিয়ে ওঠা বলে অদ্ভুতভাবে আউট হন বাঁহাতি এই তরুণ ব্যাটসম্যান। জাকির কোনো শটও খেলেননি আবার ডিফেন্সও করেননি। বল তার গ্লাভসে লেগে বল জমা হয় চতুর্থ স্লিপে দাঁড়ানো লোকেশ রাহুলের হাতে। 

প্রথম উইকেট হারানোর চাপ কাটিয়ে ওঠার আগেই বিপদ বাড়ে বাংলাদেশের। পরের ওভারের দ্বিতীয় বলেই বিদায় নেন শান্ত। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের লেংন্থ ডেলিভারি শেষ মুহূর্তে পা দিয়ে ব্লক করেন বাঁহাতি এই ওপেনার। তুমুল আবেদন আম্পায়ার হাত তোলেন, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি শান্ত।     

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ / সাকিব আল হাসান / মুমিনুল হক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net