Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি-দি মারিয়ারা

খেলা

টিবিএস ডেস্ক
20 December, 2022, 08:20 pm
Last modified: 20 December, 2022, 08:24 pm

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত ৭
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • ফিলিপাইনে ফেরিতে আগুন: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮০ জনের বেশি

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি-দি মারিয়ারা

স্বপ্নের শিরোপা নিয়ে দেশে ফিরে খোলা বাসে জয়োৎসবে যোগ দেন মেসি, দি মারিয়া, দি পল, মার্তিনেস, আলভারেসরা। আর এই উৎসব চলাকালীন বড় বিপদ থেকে বেঁচে যান তারা। একটুর জন্য দুর্ঘটনার কবলে পড়েননি মেসিরা।
টিবিএস ডেস্ক
20 December, 2022, 08:20 pm
Last modified: 20 December, 2022, 08:24 pm

৩৬ বছরের অপেক্ষা ঘুচেছে, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সব আর্জেন্টাইনের প্রার্থনা,  'মেসির হাতে বিশ্বকাপ উঠুক'- রূপ নিয়ে বাস্তবতায়। এক শিরোপায় সব স্বপ্নপূর্ণ। উৎসবের দেশে পরিণত হয়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার অঞ্চলের দেশটিতে যে জয়োৎসব হচ্ছে, সেটাকে মূলত উন্মাদনা বলতে হবে। 

এই উন্মাদনা আছে আর্জেন্টিনার বিশ্বজয়ী নায়কদের মাঝেও। স্বপ্নের শিরোপা নিয়ে দেশে ফিরে খোলা বাসে জয়োৎসবে যোগ দেন মেসি, দি মারিয়া, দি পল, মার্তিনেস, আলভারেসরা। আর এই উৎসব চলাকালীন বড় বিপদ থেকে বেঁচে যান তারা। একটুর জন্য দুর্ঘটনার কবলে পড়েননি মেসিরা। 

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসিসহ আর্জেন্টিনা দলের পাঁচ খেলোয়াড়। মঙ্গলবার মধ্যরাতে সোনালী ট্রফি নিয়ে দেশে ফেরেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। বীরদের স্বাগত জানাতে রাজধানী বুয়েনস এইরেসে জড়ো হয় লাখো মানুষ। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হোটেলে যান মেসিরা। 

বিজয় রথে ছাদখোলা বাসের এক পাসে বসে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, আনহেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দি ও মেসি। সমর্থকদের অভিনন্দনে সাড়া দিতে গিয়ে কিছুক্ষণের জন্য তারা  সামনে খেয়াল করতে পারেননি। 

এ সময়ে হুট করে সামনে তার (বৈদ্যুতিক তার হতে পারে) চলে আসে। দ্রুত মাথা নামিয়ে নেন মেসিসহ বাকি চারজন। তবে পারেদেস পুরোপুরি সরতে পারেননি, তার মাথায় সামান্য আঘাত লাগে। তারে লেগে তার মাথার ক্যাপটি নিচে পড়ে যায়। শেষ মুহূর্তে নিজেদের না সরিয়ে নিলে বড় বিপদই হতে পারতো মেসি-দি মারিয়াদের। 

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল / মেসি / শিরোপা উদযাপন / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত ৭
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • ফিলিপাইনে ফেরিতে আগুন: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮০ জনের বেশি

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net